নগ্ন ছবি পাঠিয়ে ছাত্রকে যৌন সঙ্গমের ইচ্ছাপ্রকাশ, গ্রেফতার শিক্ষিকা

Share:

আন্তর্জাতিক ডেস্ক: পড়াশোনা নয়, ছাত্রের ফোন আসছে নগ্ন ছবি। সেটা আবার পাঠাচ্ছেন শিক্ষিকা। শুনতে অবাক লাগলেও এমনই ঘটনা ঘটেছে ব্রিটেনে। জানা গিয়েছে, ৩৩ বছর বয়সী ওই শিক্ষিকার নাম নাটালি অ্যারোয়ো। তিনি ব্রিটেনের রোন্ডার বাসিন্দা। অভিযোগ, তিনি যে স্কুলে পড়াতেন সেই স্কুলের ১৫ বছর বয়সী এক ছাত্রকে স্ন্যাপচ্যাটে নিজের নগ্ন ছবি পাঠিয়েছিলেন । শারীরিক সম্পর্কের ইচ্ছাও প্রকাশ করেছিলেন। ছাত্রের  অভিযোগের ভিত্তিতে শিক্ষিকা গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ওই ছাত্রের সাথে প্রথমে বন্ধুত্ব করেন নাটালি। প্রথমে সাধারণ কথাবার্তা বললেও পরে তিনি অশ্লীল ইঙ্গিত দিতে শুরু করেন। এক দিন মা এবং কাকিমার সঙ্গে বাজারে বেরিয়েছিল ওই কিশোর। তখন তাকে মেসেজ করেন নাটালি। বলেন, ‘আমি বাজি ধরেছি সব ছেলেরা আমায় পছন্দ করে। আমি তাদের দোষ দিই না। কারণ, আমার স্তনযুগল সত্যিই বড়।’ এরপর নাকি নাটালি তাকে নিজের নগ্ন ছবিও পাঠান বলে অভিযোগ । সঙ্গমের ইচ্ছাপ্রকাশও  করেন শিক্ষিকা। এর পর ওই ছাত্র তাঁকে এই ধরনের মেসেজ পাঠাতে বারণ করলে পাল্টা উত্তর আসে, ‘তোমাকে বিরক্ত করে মজা পাচ্ছি।’  অভিযোগ এর পরেও নাটালি ওই ছাত্রকে তার নগ্ন ছবি এবং ইঙ্গিতপূর্ণ মেসেজ পাঠাতে থাকেন।

এরপর ওই ছাত্র তার পরিচিত এক জনকে পুরো বিষয়টি খুলে বললে তিনি পুলিশে অভিযোগ দায়ের করেন। গ্রেফতার করা হয় নাটালিকে। নাটালি প্রাথমিক ভবে অভিযোগ অস্বীকার করলেও পরে জানান যে, ছাত্রের বয়স ১৬ ভেবে তাকে ওই মেসেজ তিনি পাঠিয়েছিলেন। আদালতে ছাত্রের অভিযোগ তুলে ধরেন সরকারি আইনজীবী অ্যান্ড্রু কেন্ডাল। এরপরই নাটালিকে তিন বছর চার মাস কারাবাসের সাজা শোনানো হয়েছে। তার বিরুদ্ধে আর এই ধরনের কোনও অভিযোগ রয়েছে কি না তা-ও খতিয়ে দেখার নির্দেশ দিয়েছে আদালত।

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

‘আমার ভিডিও করছিলেন কেন!’ মেট্রোর মধ্যে যুবককে হাতেনাতে ধরলেন তরুণী, তারপর যা ঘটল…

বিয়েবাড়ি থেকে ফেরার পথে সব শেষ! টেম্পো-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মা-ছেলেসহ নিহত ৪

চাকরির প্রলোভন দেখিয়ে নাবালিকাদের সঙ্গে যৌন নির্যাতন, ৭৮ বছরের বৃদ্ধকে কড়া শাস্তি দিল আদালত

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

কর্মক্ষেত্রে অতিরিক্ত কাজের চাপে বাড়ির জানলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা বিজ্ঞানীর

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫

‘এমন বন্ধু আর কে আছে’.. বিধানসভায় দেখা হতেই কোলাকুলি কুণাল-সন্দীপনের