ফরাক্কার ধর্ষণ-খুন কাণ্ডে এক জনের ফাঁসি, অন্য জনের যাবজ্জীবন

Share:

নিজস্ব প্রতিনিধি: জয়নগরের পর এবার ফরাক্কা। নাবালিকাকে ধর্ষণ ও খুনের ঘটনায় ৬০ দিনের মাথায় বিচার ব্যবস্থা শেষ করল আদালত। গতকালই দীনবন্ধু হালদার (৩৫) এবং শুভজিৎ হালদারকে (২৩) দোষী সাব্যস্ত করে জঙ্গিপুর আদালত। আর আজ এক জনের ফাঁসি ও এক জনের যাবজ্জীবনের নির্দেশ দিল বিচারক।

উল্লেখ্য গত ১২ অক্টোবর মুর্শিদাবাদের ফারাক্কা থানা এলাকায় এক নাবালিকাকে বাড়িতে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ ও খুনের অভিযোগ ওঠে এক প্রতিবেশীর বিরুদ্ধে। অভিযোগ ছিল, ফুল দেওয়ার নাম করে নাবালিকাকে নিজের ঘরে নিয়ে যায় দীনবন্ধু । তদন্তে নেমে স্থানীয় মাছ ব্যবসায়ী দীনবন্ধু হালদার এবং তাঁর বন্ধু শুভজিৎ হালদারকে গ্রেফতার করে পুলিশ। জেরায় ধৃতেরা জানিয়েছিলেন, ফুল দেওয়ার নাম করে নাবালিকাকে নিজের ঘরে নিয়ে গিয়েছিলেন দীনবন্ধু। সেখানে তিনি এবং শুভজিৎ মিলে নাবালিকার উপর যৌন নির্যাতন চালান। পরে তাকে শ্বাসরোধ করে খুন করেন।

এই ঘটনায় তদন্তের জন্য রাজ্য পুলিশের পক্ষ থেকে জঙ্গিপুরের এসপি আনন্দ রায়ের নেতৃত্বে গঠিত হয় সিট। ঘটনার অভিযোগ পাওয়ার পরেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। যাবতীয় তথ্যপ্রমাণ একত্রিত করে মাত্র ২১ দিনের মধ্যে আদালতে চার্জশিট জমা দেয় পুলিশ। এই ঘটনার ৬০ দিনের মাথায় দীনবন্ধুকে ফাঁসি ও শুভজিৎ-কে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। 

তুলসিহাটা চক্রের পাড়ো জুনিয়র হাইস্কুলে মাত্র একজন শিক্ষক, চিন্তায় অভিভাবকরা

‘করের বোঝা না চাপিয়ে, রাজস্ব বাড়ানোই চ্যালেঞ্জ,’ বললেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত

অধ্যক্ষ ওম বিড়লাকে চিঠি দিয়েছেন তৃণমূলের ১৯ সাংসদ, তালিকায় দেব-শত্রুঘ্ন-ইউসুফ পাঠান

পুরনো শত্রুতার জেরে পুরুষ যৌনকর্মীকে শ্বাসরোধ করে খুন, গ্রেফতার অভিযুক্ত

মুজাফফরাবাদের কাছে ভেঙে পড়ল পাক সেনার হেলিকপ্টার, মৃত ২১

সন্ধ্যা হলেই মুখরোচক কিছু খেতে ইচ্ছে করে? বানিয়ে ফেলুন ক্রিস্পি ক্যালামারি রিংস

যানজট নিয়ন্ত্রণে পুরুলিয়া বড় পদক্ষেপ, চালু অটোমেটিক ট্রাফিক সিগন্যাল

মমতাকে নিয়ে কি সিদ্ধান্ত? বৃহস্পতিতে জরুরি বৈঠক ডাকলেন খাড়গে

তৃণমূল থেকে সুবিধা পাওয়ার দিন শেষ, ইস্তফা দিলেন সন্তোষ কন্যা সুস্মিতা

আলিপুরে সরকারি অফিসে বিধ্বংসী আগুন

আফগানিস্তানে নৃশংস হামলা পাক সেনার, নিহত ১১ নিরীহ শিশুসহ ১৩

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে দুর্যোগ! হার মানবে ছাতা, জারি লাল সতর্কতা

মুম্বই এয়ারপোর্টে যাত্রীদের বসা আটকাতে বেঞ্চে জল ঢাললেন কর্মী, নেপথ্যে কী কারণ?

আর মাত্র কয়েকদিন পরেই শুরু মহারণ, বিশ্বকাপে প্রথম পাকিস্তানের মুখোমুখি হবে ভারত