জানুয়ারিতে তাপমাত্রা নামবে ৩ ডিগ্রিতে, হাড়কাপুঁনি খবর জানাল আবহাওয়া অফিস

Share:

নিজস্ব প্রতিনিধি : শৈত্যপ্রবাহে ঢাকতে শুরু করেছে বাংলাদেশের পঞ্চগড় সহ আরও ২ জেলা। দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে জেলাগুলোর উপরে। তবে তা অব্যাহত থাকতে পারে এমন সংকেত দিল আবহাওয়া অফিস। আগামী জানুয়ারি থেকেই উত্তরাঞ্চলে শৈত্যপ্রবাহ বাড়ার সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা নেমে আসবে ৩ ডিগ্রিতে। আর তা নিয়ে উদ্বেগ শুরু হয়েছে আমজনতার মধ্যে। রীতিমত আতঙ্কে আছেন তাঁরা।

ইতিমধ্যেই মৃদু শৈতপ্রবাহের মধ্য দিয়ে যাচ্ছে পঞ্চগড় সহ রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলা। শুক্রবার (১৩ ডিসেম্বর) পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৪ ডিগ্রি আর রাজশাহীতে ৯.৭ ডিগ্রি সেলসিয়াস। বাংলাদেশের ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি আর সর্বোচ্চ ২১.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে।

নভেম্বর প্রথম সপ্তাহেই তিন মাসের দীর্ঘমেয়াদি এক পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অফিস। এই নিয়ে আবহাওয়া অধিদপ্তরের পরিচালক জানান, ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, এই তিন মাসে মোট ১২টি শৈত্যপ্রবাহ ও শিলাবৃষ্টি হতে পারে। এই সময় সামগ্রিকভাবে বাংলাদেশে বৃষ্টিপাতের পরিমাণ স্বাভাবিক থাকবে। তবে আগে থেকে সতর্ক থাকতে হবে সকলকে। এই সময়ের মাঝে অন্তত ৩টি, সর্বোচ্চ ৮ মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। তবে বাংলাদেশের উত্তরপশ্চিমাঞ্চল, উত্তরপূর্বাঞ্চল ও মধ্যাঞ্চলে ৩ থেকে ৪ টি তীব্র শৈত্যপ্রবাহ বইতে পারে।

উল্লেখ্য, মৃদু শৈত্যপ্রবাহ- তাপমাত্রা যদি আট থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয় তবে সেটাকে ধরা হয় মৃদু শৈত্যপ্রবাহ।

মাঝারি শৈত্যপ্রবাহ- তাপমাত্রা এর চেয়ে কমে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে নামে তবে তা হয় মাঝারি শৈত্যপ্রবাহ।

তীব্র শৈত্যপ্রবাহ- ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াস হলে সেটাকে তীব্র শৈত্যপ্রবাহ ধরা হয়।

অতি তীব্র শৈত্যপ্রবাহ- আর তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে সেটি হয় অতি তীব্র শৈত্যপ্রবাহ।

আরও পড়ুন : শৈত্যপ্রবাহে কাবু বাংলাদেশের একাধিক জেলা, পঞ্চগড়ে পারদ নামল ৮.৪ ডিগ্রিতে

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট