পরিবারের চাপে বিয়েই কী কেড়ে নিল পৌলমীর প্রাণ? তীব্র হচ্ছে রহস্যের পারদ

Share:

নিজস্ব প্রতিনিধি: সকাল থেকে স্বাভাবিকই ছিলেন পৌলমী। প্রতিদিনের মত স্বাভাবিক ধারাতেই চলছিল এই তরুণী চিকিৎসকের জীবন প্রবাহ। হঠাৎ রাতের বেলা দিদির ঘরে ঢুকে আঁতকে ওঠে সতেরো বছরের ভাই। নিজের ঘরেই  ঝুলন্ত অবস্থায় উদ্ধার হয় মুর্শিদাবাদের কান্দির বিজয়পুরীর বাসিন্দা ৩২ বছর বয়সী এই তরুণী চিকিৎসককের দেহ। তবে কেন এই ঘটনা ঘটল? সেই নিয়েই মাথা চাড়া দিচ্ছে রহস্য।  

পরিবারের একাংশই জানাচ্ছেন, পছন্দের পুরুষকে বিয়ে করতে বাধা দেওয়ায় আত্মহত্যা করেছেন ৩২ বছরের পৌলমী। অন্য দিকে, চিকিৎসক পিতার দাবি, মেয়ে মানসিক সমস্যায় ভুগছিলেন। সেখান থেকেই আত্মহত্যা। জানা যাচ্ছে, শুক্রবার রাতে পৌলমী এবং বাবা প্রশান্তের মধ্যে কথা কাটাকাটি হয়। তার পর নিজের ঘরে চলে যান পৌলমী। দিদিকে সামলাতে গিয়েছিলেন ভাই। তখন তাঁকে দিদি বলেছিলেন, খিদে পেয়েছে। ম্যাগি রান্না করে নিয়ে আসতে। কিন্তু খাবার নিয়ে দিদির ঘরে ঢুকে আঁতকে ওঠেন বছর সতেরোর ওই তরুণ। তাঁর চিৎকার-চেঁচামেচিতে পরিবারের সদস্যেরা পৌলমীর ঘরে গিয়ে দেখেন সিলিং ফ্যানে ওড়না জড়িয়ে ঝুলছেন চিকিৎসক!

কান্দি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, নামপ্রকাশে অনিচ্ছুক পৌলমীর এক পড়শির কথায়, ‘‘বাবার জেদাজেদির জন্য হাসিখুশি মেয়েটা এ ভাবে নিজেকে শেষ করে দিল।’’ তিনি আরও বলেন, ‘‘ও ডাক্তার। প্রতিষ্ঠিত। নিজের পছন্দের কাউকে যদি জীবনসঙ্গী করতে চায়, তাতে অসুবিধে কী ছিল?’’ মৃত চিকিৎসকের পরিবার সূত্রে জানা যাচ্ছে, আগামী জানুয়ারির শেষ সপ্তাহে নিজেদের পছন্দের পাত্রের সঙ্গে পৌলোমীর বিয়ে ঠিক করেছিল পরিবার। কিন্তু বিয়েতে প্রথম থেকেই আপত্তি ছিল চিকিৎসকের। অন্য দিকে, বাবাও নিজের সিদ্ধান্তে অবিচল ছিলেন। চিকিৎসকের মৃত্যুর ঘটনায় মুর্শিদাবাদ পুলিশ জেলার অতিরিক্ত সুপার মাজিদ ইকবাল বলেন, ‘‘পারিবারিক সমস্যার কারণে উনি আত্মহত্যা করেছেন বলেই মনে করা হচ্ছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।’’

প্রসঙ্গত, মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ থেকে ২০১৯ সালে তিনি এমবিবিএস পাশ করেছিলেন পৌলমী। চর্মরোগ বিশেষজ্ঞ হিসাবে হাউস স্টাফশিপ এবং ইন্টার্নশিপ সম্পূর্ণ করে সরকারি চিকিৎসক হিসাবে যোগ দিয়েছিলেন বহড়ার স্বাস্থ্যকেন্দ্রে।

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

হারের পরেই শ্রীলঙ্কার খেলোয়াড়ের দিকে তেড়ে গেলেন বৈভব সূর্যবংশী, ভাইরাল ভিডিও

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ

সরকারি কর্মীদের যোগ দিবসের কর্মসূচিতে যোগদান বাধ্যতামূলক, নির্দেশ নবান্নের

পুরুলিয়ায় জনকল্যাণ শিবিরে উপচে পড়া ভিড়, পরিদর্শনে মন্ত্রী নদীয়ার চাঁদ বাউড়ি

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

তারেকের উপদেষ্টাকে দিল্লিতে ঢুকতে বাধা, ভারতের দূতকে তলব বাংলাদেশ বিদেশ মন্ত্রকের

‘তৃণমূলের আমলে পুরুষদেরও বিধবা ভাতা’, বিস্ফোরক দাবি শুভেন্দুর

‘যদি এভাবে চালিয়ে যেতে চান, তাহলে…’ করমর্দন বিতর্ক নিয়ে মুখ খুললেন পাকিস্তানি কোচ

মোদির যোগ দিবসের কর্মসূচির জন্যে ৭ দিন বন্ধ রেড রোড, যান চলাচল নিয়ন্ত্রণ একাধিক রাস্তায়

একাধিক অপরাধমূলক কাজে যুক্তের অভিযোগে বনগাঁর তৃণমূল যুব নেতা গ্রেফতার