করোনায় আক্রান্ত সৌরভের সর্দি রয়েছে! দেওয়া হচ্ছে স্টিম

সোমবার রাতেই করোনায় আক্রান্ত হন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তড়িঘড়ি মঙ্গলবারই উডল্যান্ডস ভর্তি করা হয় সৌরভ গাঙ্গুলিকে

Share:

নিজস্ব প্রতিনিধি: সোমবার রাতেই করোনায় আক্রান্ত হন বিসিসিআই সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়। তড়িঘড়ি মঙ্গলবারই উডল্যান্ডস ভর্তি করা হয় সৌরভ গাঙ্গুলিকে। যদিও সৌরভের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে বুধবার সকালে জানানো হয়েছে হাসপাতালের তরফে। উডল্যান্ডস হাসপাতাল সূত্রে খবর, নতুন করে জ্বর আসেনি মহারাজের। তবে সর্দি রয়েছে। রয়েছে শরীরে অস্বস্তিও। বিসিসিআই সভাপতিকে মাঝেমধ্যেই স্টিম দেওয়া হচ্ছে। দেওয়া হয়েছে ডক্সিসাইক্লিন। কাশির সমস্যা না থাকায় আপাতত সিটি স্ক্যান করা হচ্ছে না। জিনোম টেস্টের রিপোর্ট আগামিকাল সন্ধ্যার পর আসবে। তাই আপাতত বাড়িতে থেকে করোনা চিকিৎসা করা হবে না সৌরভের, সিদ্ধান্ত হাসপাতাল কর্তৃপক্ষের।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকালে স্বাভাবিক রয়েছেন সৌরভ। তাড়াতাড়ি ঘুম ভেঙেছে। ভালো ঘুম হয়েছে বলেও জানিয়েছেন চিকিৎসকেরা। সৌরভের শারীরিক অবস্থার খোঁজ নিতে মঙ্গলবারই একে একে ফোন করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অমিতাভ বচ্চন। খোঁজ নেওয়া হয় প্রধানমন্ত্রীর দফতর থেকেও। প্রিন্স অফ ক্যালকাটার দ্রুত সুস্থতা কামনা করছেন ভক্তরা। উডল্যান্ডস হাসপাতাল সৌরভের চিকিৎসার জন্য গঠন করেছে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড। তাতে রয়েছেন চিকিৎসক সরোজ মণ্ডল, সপ্তর্ষি বসু এবং সৌপ্তিক পণ্ডা। পাশাপাশি চিকিৎসক দেবী শেঠি ও আফতাব খানের পরামর্শও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ওই বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষ।

যদিও করোনা রিপোর্ট নেগেটিভ এসেছে সৌরভের স্ত্রী ডোন ও মেয়ে সানার। তাঁরা বাড়িতেই রয়েছেন বলে জানা গিয়েছে।

শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিচ্ছে দিল্লি? বড় ইঙ্গিত দিলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র

ট্রফি, পদকের পাশাপাশি প্রথমবার বিশ্বকাপজয়ীরা পাবেন বিশেষ আংটি

প্রয়াত কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারিফিল্ড সোবার্স

স্কুলে আর মোবাইল নিয়ে প্রবেশ নয়! কড়া নির্দেশ সংসদের

বিয়ের পর বাড়ছে অশান্তি? বেডরুম থেকে আজই সরিয়ে ফেলুন এই ৭ জিনিস

মিড ডে মিলে ৫৬ ভোগ! রথের পরে বিরাট আয়োজন স্কুলে

ক্যালসিয়ামের ওষুধ খেলে বাড়তে পারে কিডনি স্টোনের ঝুঁকি! কী বলছেন বিশেষজ্ঞরা?

হলিউডে শোকের ছায়া! প্রয়াত অস্কারপ্রাপ্ত অভিনেত্রী ব্রেন্ডা ফ্রিকার, বয়স হয়েছিল ৮১

‘জোর করে জমি অধিগ্রহণ নয়,’ মেজিয়া থেকে বার্তা মুখ্যমন্ত্রীর

SIR-এ ডিলিটেড ভোটারদের জনকল্যাণমূলক প্রকল্প থেকে বঞ্চিত করা যায়? খতিয়ে দেখবে সুপ্রিম কোর্ট

‘দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা,’ মুর্শিদাবাদে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনা প্রসঙ্গে আশ্বাস মুখ্যমন্ত্রীর

‘পরিবার, কেরিয়ার শেষ করে দিয়েছে অভিষেক,’ মমতার সঙ্গ ছাড়ার আগে বিস্ফোরক রাজীব

ভারতে লঞ্চ হল Tecno Camon 50 Ultra 5G, জেনে নিন দাম ও ফিচার

মমতা ডেডলাইন বেঁধে দিতেই কালীঘাট তৃণমূল ছাড়ার হিড়িক হেভিওয়েটদের