বৃষ্টির জেরেই রক্ষা পেল ভারত, অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ‘ড্র’ হল তৃতীয় টেস্ট ম্যাচ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ব্রিসবেনে চলছে ভারী বৃষ্টি। আর তাতেই ‘ ড্র’ হল  অস্ট্রেলিয়ার বিরুদ্ধে  ভারতের তৃতীয় টেস্ট ম্যাচ। সিরিজ থামল  ১-১ ব্যবধানে । আর তাতেই বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালের পথ কিছুটা কঠিন হল ভারতের। বৃষ্টি এবং আলোর সমস্যায় পঞ্চম দিনের শেষ সেশনের খেলা মাঝপথেই বন্ধ হয়ে যায়।

ব্রিসবেনে প্রথম দিন থেকেই ভুগিয়েছে বৃষ্টি। শেষদিনও তার পিছু ছাড়ল না। পঞ্চমদিন জয়ের জন্য ২৭৫ রান করতে হত ভারতকে। কিন্তু ব্রিসবেনে   খারাপ আবহাওয়ার সঙ্গে ছিল বজ্রপাতের আশঙ্কা। সব মিলিয়ে সময়ের বেশ খানিকটা আগেই ম্যাচ ড্র ঘোষণা করে দেওয়া হয়।

উল্লেখ্য,  পঞ্চম দিনের খেলা শুরুর খানিকক্ষণের মধ্যেই ভারতের শেষ জুটি ভাঙেন  ট্রেভিস হেড। আকাশ দীপকে (৩১) সাজঘরে ফিরিয়ে ২৬০ রানে ভারতের প্রথম ইনিংস গুটিয়ে দেন তিনি। প্রথম ইনিংসে ১৮৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামে অস্ট্রেলিয়া। কিন্তু শুরু থেকেই যশপ্রীত বুমরা আগুন ঝরাতে শুরু করেন। তাঁর সঙ্গে বল হাতে জ্বলে ওঠেন মহম্মদ সিরাজ ও আকাশ দীপ। তৃতীয় ওভারই ব্যক্তিগত ৮ রানের মাথায় বুমরার বলে সাজঘরে ফেরেন উসমান খোয়াজা। খানিকবাদে  বুমরার বলে ১ রান করে ফিরলেন লাবুশেনও। স্কোর বোর্ডে কোনও রান যোগ হওয়ার আগেই আকাশ দীপের বলে ফিরে যান ম্যাকসুইনি (৪)। এর পরে মিচেল মার্শকেও (২) সাজঘরের পথ দেখিয়ে নিজের দ্বিতীয় উইকেট নেন আকাশ দীপ। প্রথম ইনিংসে শতরান করা স্টিভ স্মিথ এদিন ব্যাট হাতে জ্বলে উঠতে ব্যর্থ হন। মহম্মদ সিরাজের বলে ৪ রান করে ফেরেন তিনি। বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন ঋষভ পন্থ। মাত্র ৩৩ রানে পঞ্চম উইকেট হারিয়ে চাপে পড়ে যায় অস্ট্রেলিয়া।

অজি শিবিরের বড় ভরসা ছিলেন প্রথম ইনিংসে শতরানকারী ট্রেভিস হেড। কিন্তু দলর প্রয়োজনে এদিন তিনিও বড় রানের ইনিংস খেলতে পারেননি। সিরাজের বল বড় শট মারতে গিয়ে ১৭ রানের মাথায় আউট হলেন তিনি। আট নম্বরে নামা অজি অধিনায়ক কামিন্স ভারতের বোলারদের পাল্টা মারের পথে হেঁটেছিলেন। কিন্তু বেশি ক্ষণ টিকতে পারেননি। বিশাল দুটি ছক্কা ও চারের সাহায্যে ১০ বলে ২২ রান করে বুমরার বলে ফিরে যান। খানিকবাদে দ্বিতীয় ইনিংসের পরিসমাপ্তি ঘোষণা করেন অজি অধিনায়ক।

আজকের রাশিফল: কারা পাবেন সুখবর? কাদের সাবধানে থাকতে হবে?

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

বাবা-মা চিকিৎসক, কিন্তু কম্পিউটার ইঞ্জিনিয়ারিংয়েই ভবিষ্যত গড়বে জয়েন্টে প্রথম শাশ্বত

২১ জুন ভোর ৪ টে থেকেই চলবে মেট্রো, কোন কোন লাইনে মিলবে পরিষেবা?

কর্নাটকে বিধান পরিষদ নির্বাচনে কংগ্রেসের জয়-জয়কার, বিজেপির ঝুলিতে মাত্র ২ আসন

‘ডিম’ হামলার হাত থেকে বাঁচতে পুলিশের গাড়িতে আশ্রয় নিলেন অরূপ ‘ছবি’ বিশ্বাস

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি