আনন্দ স্বল্পমেয়াদী, অস্কারের দৌড়ে ছিটকে গেল ইমনের গান ‘ইতি মা’

ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’। যেটিতে কন্ঠ দিয়েছিলেন ইমন চক্রবর্তী। এই গান শেষমেশ জায়গা করে নিতে পারল না সেরা ১৫-এর তালিকায়

Share:

নিজস্ব প্রতিনিধি: অস্কারের সেরা ৮৯ টি গানের তালিকায় নাম উঠেছিল বাংলার সুখ্যাত গায়িকা ইমন চক্রবর্তীর গান। গত মাসেই খবরটি জানতে পেরেছিলেন ইমন চক্রবর্তী। তখন তিনি সারেগামাপা-এর শুটিংয়ে ব্যস্ত ছিলেন। খবরটি পাওয়া মাত্রই উচ্ছ্বসিত হয়ে ইমন জানিয়ে ছিলেন, তিনি অস্কার পাবেন কিনা জানা নেই। কিন্তু অস্কারের সেরা ৮৯ টি গানের মধ্যে তাঁর গান উঠেছে এটাই অনেক। যে তালিকায় টেইলর সুইফট, লেডি গাগা-সহ একাধিক বিশ্বখ্যাত গায়িকাদের গান রয়েছে। বাংলার মেয়ে ইমনের গান অস্কারের দৌড়ে পৌঁছেছে, স্বাভাবিকভাবেই খবরটি সকল বাঙালিকে আনন্দিত করেছিল। কারণ এই প্রথম কোনও বাংলা গান অস্কারে তালিকায় পৌঁছেছিল। কিন্তু এই আনন্দ স্বল্পমেয়াদী। গতকাল ৯৭ তম আকাডেমি অ্যাওয়ার্ডের সেরা ১৫ মনোনীতদের নাম ঘোষণা করা হয়েছিল।

সেই দৌড় থেকেই ছিটকে গিয়েছে ইন্দিরা ধর মুখোপাধ্যায় পরিচালিত ‘পুতুল’ ছবির গান ‘ইতি মা’। যেটিতে কন্ঠ দিয়েছিলেন ইমন চক্রবর্তী। এই গান শেষমেশ জায়গা করে নিতে পারল না সেরা ১৫-এর তালিকায়। অস্কারের সেরা ৮৯টি গানের তালিকায় এই গান নাম লেখালেও, অস্কারের ফাইনাল পর্যন্ত যেতে পারল না ইমনের এই গান। ‘ইতি মা’ গানের গীতিকার ছিলেন অনির্বাণ ভট্টাচার্য এবং সুরকার সায়ন গঙ্গোপাধ্যায়। অস্কার থেকে ‘ইতি মা’ ছিটকে যাওয়ায় স্বাভাবিকভাবে দুঃখ পেয়েছেন ছবির পরিচালক। একটি সংবাদমাধ্যম কে জানিয়েছেন, ‘ইতি মা’ অস্কারের সেরা ৮৯টি গানের তালিকায় জায়গা করে নিয়েছিল। যা জানার পর সকলেই যে পরিমাণ উচ্ছ্বাস দেখিয়েছিলেন তার জন্য ধন্যবাদ। তবে এই প্রথম কোনও বাংলা গান অস্কারে পৌঁছল, এটা বিরাট পাওনা। তবে পুরোটাই ঘটেছে স্বতঃস্ফূর্তভাবে।

 

কারণ অস্কারের জন্য খুব বড়মাপের ক্যাম্পেন করতে হয়। কিন্তু তাঁরা কোনও ক্যাম্পেন করেন নি। তবে এখনও ফিল্ম সিলেকশন তালিকা বের হওয়া বাকি রয়েছে। তাই এখনও আস্থা রাখছেন তাঁরা। রাস্তার শিশুদের সমাজের অবহেলা, আস্তাকুড়ের মতো জীবনধারা ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের (Indira Dhar Mukkherjee) প্রথম ছবি ‘পুতুল’-এর মূল গল্প। কান চলচ্চিত্র উৎসবেও প্রদর্শিত হয়েছিল ‘পুতুল’, প্রশংসা কুড়িয়েছিল বঙ্গললনার হাতে তৈরি এ ছবি। এদিকে অস্কারের আন্তর্জাতিক ফিচার ফিল্ম বিভাগের সেরা ১৫ থেকে ছিটকে গিয়েছে আমির খান এবং কিরণ রাওয়ের ‘লাপাতা লেডিজ’ও।

২৪ বিঘার বাগানবাড়ি, হিন্দু মেয়েদের জোর করে বিয়ে! কাঠগড়ায় গোসাবার মুসলিম নেতা

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

রাম মন্দিরে চাঁদা চুরি কাণ্ডে ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর