যোগ্য এবং অযোগ্য বাছাই সম্ভব, ২৬ হাজার চাকরি বাতিল মামলায় সুপ্রিম কোর্টে জানাল রাজ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুপ্রিম কোর্টে শুরু হয়েছে এসএসসির প্রায় ২৬ হাজার জনের চাকরি বাতিলের মামলার শুনানি। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চে চলছে শুনানি। আদালতে রাজ্য সরকারের হয়ে সওয়াল করছেন আইনজীবী রাকেশ দ্বিবেদী। শুনানির শুরুতেই প্রধান বিচারপতি জানান, ‘ এসএসসিতে নম্বরের কারচুপি হয়েছে । শুধু তাই নয়  লিখিত পরীক্ষায় বাড়ানো হয়েছে নম্বর।‘

সেইসঙ্গে  সঞ্জীব খন্না রাজ্যের আইনজীবী রাকেশ দ্বিবেদীর কাছে জানতে চান, যোগ্য এবং অযোগ্য চাকরিপ্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কি না।  আর তাতেই সম্মতি জানিয়ে রাজ্যের আইনজীবী শীর্ষ আদালতে জানিয়ে দিয়েছেন, ‘যোগ্য এবং অযোগ্য বাছাইয়ে তাঁদের সমর্থন রয়েছে।‘ অন্যদিকে এসএসসি-র তরফে আইনজীবী জয়দীপ ঘোষও জানিয়েছেন, ‘ যোগ্য এবং অযোগ্য  পৃথকীকরণ সম্ভব। ‘ তাতেই সুপ্রিম কোর্টের বিচারপতি প্রশ্ন তোলেন, ‘কেন হাই কোর্ট বলল যোগ্য-অযোগ্য  চাকরিপ্রার্থীদের  আলাদা করা সম্ভব নয়?’

প্রসঙ্গত, গত এপ্রিল মাসে ২০১৬ সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ওই রায় দেয়। তার ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে তার ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে। সেইসঙ্গে  শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশও।

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি, রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?