টটেনহ্যামের বিপক্ষে লড়াই করতে পেরেই সন্তুষ্টি খুঁজে নিচ্ছে ইউনাইটেড কোচ

Share:

নিজস্ব প্রতিনিধি : সাত গোলের রোমাঞ্চকর লড়াইয়ে হেরে লিগ কাপ থেকে বিদায় নিল ম্যানচেস্টার ইউনাইটেড। টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচে শুরুতে দু্ই গোল করে লড়াই জমিয়ে তুলেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু ভাগ্য বলছিল অন্য কথা। শেষ পর্যন্ত হার এড়াতে পারল না আমুরির দলেরা। তবে তা হলে কি হবে হার জিত নিয়ে নয়, কোচ হুবেন আমুরি সন্তুষ্টি খুঁজছেন লড়াই চালিয়ে যাওয়া নিয়ে। হেরে গেলও সিটিকে ফেভারিট মানছেন আমুরি।

ম্যাচ শেষে প্রতিক্রিয়ায় ইউনাইটেডের পর্তুগিজ কোচ আমুরির কথায়ও উঠে এল আত্মবিশ্বাসের সুর। তিনি জানান ‘দ্বিতীয়ার্ধের শুরুতে আমরা কিছুটা অগোছালো ছিলাম, আমাদের জন্য সেটা ছিল কঠিন সময়। ১০ মিনিটের মত। এরপর আমরা ঘুরে দাঁড়াই। আমার মনে হয়, আমরা দারুণ খেলেছি। আমরা ম্যাচ হেরেছি, কিন্তু ছেলেরা যে লড়াই করেছে সেটা আমার কাছে গুরুত্বপূর্ণ। সবকিছু মিলে ভালো একটা ম্যাচ হলো, কিন্তু আমাদের জন্য এটা বিস্বাদের।’

টটেনহ্যাম হটস্পারের মাঠে লিগ কাপের ম্যাচে দমিনিক সোলাঙ্কির গোলে পঞ্চদশ মিনিটে পিছিয়ে পড়ে ইউনাইটেড। ৪৬তম মিনিটে দেইয়ান কুলুসেভস্কির গোল ও সোলাঙ্কির দ্বিতীয় লক্ষ্যভেদে কোণঠাসা হয়ে পড়ে ইউনাইটেড। তবে, সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে সাত মিনিটে দুই গোল করে রোমাঞ্চ জাগায় তাঁরা। অনেকে হয়তো ভেবেছিল যে এবার ঘুরে দাড়াবে ইউনাইটেড। কিন্তু খেলার ভোল গেল পাল্টে। যেটুকু ক্ষীণ আশা জ্বলছিল তা নিভে গেল ইউনাইটেডের মনে তা ৮৮তম মিনিটে সন হিউং-মিনের গোলে।

যোগ করা সময়ে জনি ইভান্সের গোলে তাই কেবল ব্যবধানই কমায়, ৪-৩ গোলে জিতে সেমি-ফাইনালে ওঠে টটেনহ্যাম। পুরো ম্যাচে বল দখলে এগিয়ে থাকার পাশাপাশি আক্রমণে আধিপত্য অবশ্য করে ইউনাইটেড। গোলের জন্য ২০টি শট নেয় তারা, কিন্তু লক্ষ্যে রাখতে পারে মাত্র ৫ টি। যেখানে টটেনহ্যাম ৯টি শট নিয়ে ছয়টিই লক্ষ্যে রাখে।

চালের পায়েস তো অনেক খেয়েছেন, এবার বানিয়ে ফেলুন কাঁঠালের পায়েস

স্পেনকে রুখে দিয়ে দুনিয়াকে চমকে দিল প্রথম বিশ্বকাপ খেলা কেপ ভার্দে

মুখ্যমন্ত্রীর আগমনে সাজ সাজ রব কার্শিয়াংয়ে, চূড়ান্ত প্রস্তুতি প্রশাসনের

তৃণমূল নেতার ঘরে সরকারি প্রকল্পের সামগ্রী, বাড়ি ঘেরাও করে বিক্ষোভ গ্রামবাসীদের

সোম রাতে বিশ্বকাপ অভিযানে নামছে স্পেন, প্রথম একাদশে নেই ইয়ামাল

পদ্মার ভাঙনরোধে কাজ করতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ শ্রমিক, আহত আরও ৩

শান্তিপুরে কাটমানি ও তোলাবাজির অভিযোগে সরব শতাধিক দুগ্ধ ব্যবসায়ী

সুইডেনের কাছে হারের জের, বিশ্বকাপের মধ্যেই চাকরি গেল তিউনিসিয়া কোচের!

কর্নাটকের মহীশূরে পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, দার্জিলিংয়ের যুবক সহ ঝলসে মৃত ২

রুদ্ধশ্বাস লড়াই শেষে সুপার ওভারে শ্রীলঙ্কার কাছে হার বৈভবদের

‘৭ ডিসেম্বরের মধ্যে নতুন পুরবোর্ড,’ কলকাতাবাসীকে জানালেন শুভেন্দু অধিকারী

কালীঘাটে বিধায়ক কুণাল ঘোষকে লক্ষ্য করে ছোড়া হল একাধিক ডিম

বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাস ইস্তফা দিলেন

ভাটপাড়ার ত্রাস কুখ্যাত দুষ্কৃতী ‘পিকে’ গ্রেফতার, হেফাজতে চেয়ে আদালতে পেশ