খেলতে খেলতে এক কোটি

কোটি টাকা জিতেছেন অশোক কুমার

Share:

নিজস্ব প্রতিনিধি: কথাতেই আছে, কার ভাগ্য কীভাবে খুলবে তা কেউ জানে না।

যেমন জানতেন না বিহারের নরসুন্দর অশোক কুমার। তা এত কিছু থাকতে অশোক কুমারকে নিয়ে খবর লেখার কী হল।

খবর আছে। আর সেই খবর হল  আইপিএল ‘ড্রিম টিম’ প্রতিযোগিতায় এক কোটি টাকা জিতেছেন ওই নরসন্দুর। এই পর্যন্ত সব ঠিক আছে। কিন্তু  ওই বিশাল পরিমাণ টাকা জিতে এখন রাতের ঘুম উবে গিয়েছে অশোক কুমারের।

ব্যাপারটা একটু খুলেই বলা যাক।

গত ২৬ সেপ্টেম্বর আইপিএলে খেলা ছিল চেন্নাই সুপার কিংস এবং কলকাতা নাইট রাইডার্সের। সেই খেলায় স্বপ্নের দল (ড্রিম টিম) তৈরির প্রতিযোগিতার আয়োজন করা হয়। আর তাতেই কিস্তিমাত বিহারের মধুবনী জেলার নানৌর চকের এই নরসুন্দরের।

এক কোটি টাকা পাওয়ার কথা কিন্তু ভাবতেই পারেননি অশোক কুমার। আর যখন শুনলেন এই বিশাল পরিমাণ পুরষ্কার মূল্য জয়ের খবর, কয়েক মুহূর্তের জন্য ভ্য়াবাচাকা খেয়ে গিয়েছিলেন। অশোক কুমার জানিয়েছেন, ‘‘ স্বপ্নের টিম তৈরির প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। কিন্তু একবারের জন্য মনে হয়নি ওই পরিমাণ

ভাবতেই পারিনি কোটি টাকা জিতব। আমাকে বলা হয়েছে কর বাবদ টাকা কেটে আগামী দু’দিনের মধ্যে ৭০ লক্ষ টাকা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে। এই ঘটনার পর থেকে ঘুম আসছে না আমার।’’

মাত্র ৫০ টাকা দিয়ে প্রতিযোগিতায় অংশ নিয়েছিলেন বলে জানিয়েছেন অশোক। তবে টাকা জিতলেও নিজের পেশা ছাড়বেন না বলে জানিয়েছেন এই নরসুন্দর। দোকান তৈরির জন্য কয়েকজনের থেকে টাকা ধার নিয়েছিলেন। সেই টাকা শোধ করবেন। বাকি টাকার কিছুটা দিয়ে দোকান সাজিয়ে তোলার ইচ্ছা রয়েছে।

৮০ বছর বয়সে প্রয়াত হলিউডের কিংবদন্তি অভিনেতা টিম কারি

দমদমে ১০ বছরের পড়ুয়ার প্রাণ কাড়ল ডেঙ্গু, শোকের ছায়া এলাকাজুড়ে

নেপালে ঘুরতে গিয়ে আটকে পড়েছেন অভিনেতা খরাজ মুখোপাধ্যায়, দুঃশ্চিন্তায় ছেলে

 শাহজাহান ঘনিষ্ঠ তৃণমূল নেতার পুকুরে তল্লাশি, উদ্ধার একাধিক আগ্নেয়াস্ত্র সহ ৪০ রাউন্ড গুলি 

পচা ডিম খাচ্ছেন না তো? এই ৫ লক্ষণ না জানলেই হতে পারে বিপদ!

জিম থেকে বেরোনো মাত্রই পর পর গুলি, নিহত হরিয়ানভি গায়ক-অভিনেতা অঙ্কিত বালিয়ান

মানস সরোবর দর্শনের স্বপ্নই কাল? নেপালে নিখোঁজ কলকাতার ৩২ জন

বেঁচে যেতে পারে জীবন! হার্ট অ্যাটাক হলে প্রথম কয়েক মিনিটে যে ভুলগুলি করবেন না

‘পরনের কাপড়টুকুই বাঁচাতে পেরেছি’, নেপালে মহাপ্রলয়ের ভয়াবহতা বর্ণনা প্রত্যক্ষদর্শীর

LPG গ্রাহকদের হাতে আর মাত্র ৫ দিন, এই কাজ না করলেই বিচ্ছিন্ন হতে পারে সংযোগ!

পর পর দুই টেস্টে শতরান করে ইতিহাস গড়লেন শ্রীলঙ্কার সোনল দিনুশা

জীবনের ঝুঁকি নিয়ে কাদার স্তূপ থেকে গ্যাস সিলিন্ডার উদ্ধারের মরিয়া চেষ্টা নেপালের বন্যাদুর্গতদের

মুম্বই ইন্ডিয়ান্সে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল? মুখ খুলল রাজস্থান রয়্যালস কর্তৃপক্ষ

‘তোমার থুতু-ই তো হাতিয়ার’, অস্ত্র লাইসেন্স চাইতে যাওয়া যুববকে মুখের উপরে বলে দিলেন জেলাশাসক