আইবুড়োভাত খেতে গিয়ে হেসেই গড়াগড়ি দিলেন শ্বেতা! কি কাণ্ড ঘটালেন রুবেল ?..

Share:

নিজস্ব প্রতিনিধি : ডিনার টেবিলে সাজানো রকমারি নানান পদ। কোনটা ছেড়ে কোনটা খাবেন? বুঝেই উঠতে পারছেন না শ্বেতা-রুবেল।কেননা নব দম্পত্তি যুগলের প্রথম আইবুড়োভাত সাজানো হয়েছে রকমারি পদ দিয়ে। টেবিলে সাজানো বিরাট মাছের মাথা! রুবেল সেই পাত্র হাতে নিয়ে শ্বেতাকে বরণ করে নিল। আর তাতেই অনুরাগীদের হইচই শুরু হয়েছে নেটপাড়ায়।

সামাজিক মাধ্যমে নিমেষে ভাইরাল হল সেই ছবি। ছবিতে দেখা যাচ্ছে বিরাট মাছের মাথা হাতে শ্বেতাকে বরণ করে নিচ্ছে রুবেল। তাঁদের দুজনের মাথায় টোপর ও মুকুট পরানো আছে। দুজনেরই পরনে সোয়েটার। অন্যদিকে রুবেলের এমন কান্ড দেখে হেসে গড়াগড়ি দিচ্ছে শ্বেতা।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া টেবিলে ঝলক দেখলে যে কেউ চমকে যাবে। পোলাও, সাদা ভাত, পাঁচ ভাজা থেকে শুরু করে মাছ-মাংস থেকে শেষ পাতে মুখমিষ্টির জন্য পায়েস, কেক— সবই ছিল। দু’জন দু’জনের মুখে ছুঁইয়ে দেন মিষ্টি।

দুজনের সাজেও ছিল বিশেষত্ব। দু’জনের মাথায় মুকুট পরিয়ে দেন তাঁদের বন্ধুরা। মূলত বন্ধুদের আয়োজনেই এই বিশেষ নিমন্ত্রণ পেয়েছিলেন শ্বেতা-রুবেল।

উল্লেখ্য, টলিপাড়ার চর্চিত জুটি রুবেল দাস ও শ্বেতা ভট্টাচার্য। গত বছরের শুরুতে নিজেদের সম্পর্কের কথা ঘোষণা করেছিলেন তাঁরা। ‘যমুনা ঢাকি’ সিরিয়ালের সেটে তাঁদের প্রেমের শুরু। প্রথম দিকে নিজেদের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে না বললেও খুব বেশি দিন লুকোচুরি করেননি যুগল। কয়েকদিন আগেই বাগদান পর্ব সেরেছেন রুবেল-শ্বেতা। ১৫ ডিসেম্বর রীতি মেনে দুই পরিবার এক হয়ে আশীর্বাদ করেন হবু বর-কনেকে।

কলকাতা থেকে ফেরার পথে বিপত্তি, ট্রলারের ধাক্কায় ডুবল যাত্রীবাহী লঞ্চ

সব্যসাচী দত্তকে নিয়ে তল্লাশি, নদিয়ার তৃণমূল নেত্রীর বাড়ি থেকে উদ্ধার ৩ কেজি সোনা

বিশ্বকাপে আশ্চর্য রাত, জোড়া গোল মেসি-এমবাপে-হলান্ড-সারের

‘বিষাক্ত মাশরুম’ খেয়ে মৃত্যু পুতিনের গোপন প্রেম ফাঁস করা সাংবাদিকের

কানাডার ইহুদি উপাসনালয়ে গোলাগুলি, নিহত ৩

হলান্ডের জোড়া গোলে ২৮ বছর পর বিশ্বকাপের নকআউটে নরওয়ে

ক্যানসার এড়াতে ডায়েট থেকে চিরতরে বাদ দিন ১০ খাবার, পরামর্শ বিশেষজ্ঞদের

সকালে ঘুম ভাঙতেই অ্যাসিডিটি? সমাধান লুকিয়ে ডিনারের সময়েই, জানালেন চিকিৎসকরা

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

ঘরে লাকি বাম্বু রাখছেন? মাটি না জল, কোন মাধ্যমে ফিরবে ভাগ্য?

শনির ঢাইয়া ও সাড়ে সাতির কোপে এই রাশিগুলি, আগামী ৬ মাস কেমন যাবে?

নির্জলা একাদশীতে নবপঞ্চম রাজযোগের সৃষ্টি, ভাগ্য উজ্জ্বল হবে ৪ রাশির জাতকদের