জইশ ই মহম্মদ জঙ্গি মাসুদ আজহার হৃদরোগে আক্রান্ত, ভর্তি পাকিস্তানের হাসপাতালে

Share:

আন্তর্জাতিক ডেস্কঃ পাকিস্তানের  জঙ্গি সংগঠন জইশ-ই-মহম্মদের প্রতিষ্ঠাতা মৌলানা মাসুদ আজহার হৃদরোগে আক্রান্ত হয়েছেন।  তাকে পাকিস্তানে চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হচ্ছে । জানা গিয়েছে, হৃদরোগে আক্রান্ত হওয়ার সময় মাসুদ আজহার আফগানিস্তানের খোস্ত প্রদেশে ছিলেন। সেখান থেকেই এখন তাঁকে চিকিৎসার জন্য  নিয়ে যাওয়া হচ্ছে  করাচিতে। তাকে দ্রুত রাওয়ালপিন্ডির সবথেকে বড় সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হতে পারে। ইতিমধ্যেই  বিশেষজ্ঞ চিকিৎসকরা  সেখানে  পৌঁছিয়ে গিয়েছেন ।

কুখ্যাত জঙ্গি মাসুদ আজহারকে  ১৯৯৪ সালে গ্রেফতার করেছিল ভারত। তবে ১৯৯৯ সালে কুখ্যাত আইসি-৮১৪ হাইজ্যাককাণ্ডে বাধ্য হয়ে মাসুদকে মুক্তি দেয়  ভারত।  ২০১৯ সালে রাষ্ট্রসঙ্ঘে নিরাপত্তা পরিষদে আন্তর্জাতিক জঙ্গি হিসাবে তালিকাভুক্ত করা হয়েছিল তাঁকে । ২০১৯ সালের সেপ্টেম্বরে মাসুদকে জঙ্গি তকমা দিয়েছে ভারত। ২০০১ সালে ভারতে সংসদে হামলা, ২০১৬ সালের পাঠানকোটে হামলা এমনকি  ২০১৯ সালে পুলওয়ামায় জঙ্গি হামলায় মাসুদের যোগ রয়েছে।  যদিও পাকিস্তান  ভারতের তোলা এই অভিযোগ অস্বীকার করে এসেছে ।

উল্লেখ্য, ১৯৬৮ সালে জন্ম নেওয়া মাসুদ আজহার পাকিস্তানের জঙ্গি সংগঠনের খুবই সক্রিয় । ভারতে বহু জঙ্গি হামলার জন্য দায়ী তাঁর  জইশ-ই-মহম্মদ নামে জঙ্গি সংগঠন । একথায় বলা যায়, পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদী সংগঠন জইশ-ই-মহম্মদ প্রধান মাসুদ আজহার ভারতের ওয়ান্টেড তালিকার শীর্ষে।  এমনকি মার্কিন  যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা ও ব্রিটেনে  সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত ছিলেন মৌলানা মাসুদ আজহার ।  

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের