হু হু করে বইবে হিমেল হাওয়া, থাকবে কুয়াশার চাদর,বর্ষশেষে ছন্দে ফিরছে শীত

Share:

নিজস্ব প্রতিনিধিঃ- বছর শেষে ছন্দে ফিরছে শীত। ডিসেম্বর মাসের মাঝে যে শীত ছিল ডুমুরের ফুল, রবিবার সকালে সেই শীতেরই কিঞ্চিৎ দেখা পাওয়া গিয়েছে। এতদিন পশ্চিমী ঝঞ্ঝার ঠেলায় আটকে গিয়েছিল শীত। তবে এবার পশ্চিমী ঝঞ্ঝা সরতেই রাজ্য জুড়ে চলবে শীতের ব্যাটিং। আবহাওয়াবিদদের মতে, এবার রাজ্যে ঢুকবে হিমেল হাওয়া এবং থাকবে পুরু কুয়াশার চাদর।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার থেকে অবাধে রাজ্যে প্রবেশ করবে উত্তুরের হিমেল হাওয়া। তিন দিনে পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হতে পারে পারদ পতন। কলকাতায় ১৪ ডিগ্রির আশেপাশে হবে তাপমাত্রা। জেলায় জেলায় ১০ ডিগ্রি বা তার নীচেও নেমে যেতে পারে তাপমাত্রা।

অন্যদিকে, উত্তরবঙ্গে থাকবে ঘন কুয়াশার দাপট। সোমবার থেকে দৃশ্যমানতা কমতে পারে ২০০ মিটারেরও নীচে। দার্জিলিংয়ের বেশি উচ্চতার পাহাড়ি এলাকায় তুষারপাতের সম্ভাবনা। হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে। সিকিম সংলগ্ন উঁচু পার্বত্য এলাকায় হতে পারে হালকা তুষারপাত। শিলাবৃষ্টির সম্ভাবনা কালিম্পংয়ে।

রবিবার সকালে সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার থেকে ২.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৫ শতাংশ। আগামী ২৪ ঘন্টায় শহরের তাপমাত্রা থাকবে ১৬ ডিগ্রি থেকে ২৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

পাক চর সন্দেহে STF-এর জালে তৃণমূল ব্লক সভাপতির ভাই, আটক রাব্বি

লর্ডসে ফের ‘দাদা’ ম্যাজিক! ইংল্যান্ডকে হারিয়ে সৌরভের মতো সেলিব্রেশনে মাতল ভারতীয় দল

‘ফ্রি ফায়ার’ গেমের নেশায় ১৯ বছরের ছেলের হাত ধরে পালাল ৩ গৃহবধূ, চাঞ্চল্য চাপড়ায়

নাবালিকা মেয়েকে ধর্ষণের অভিযোগে পাষণ্ড বাবাকে মৃত্যুদণ্ডের সাজা আদালতের

পাক চর সন্দেহে দিল্লি থেকে বাঙালি যুবককে গ্রেফতার করল রাজ্য পুলিশের এসটিএফ

হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে স্ত্রী ও বোনকে খুন করার কথা লিখে আত্মঘাতী এসবিআই কর্মী

মিলবে ‘ক্যাশলেস’ চিকিৎসা, জানুন কিভাবে মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনায় নাম তুলবেন

হাইকোর্টে বড় ধাক্কা টুলু মণ্ডলের, রক্ষাকবচের আর্জি খারিজ, চলবে পুলিশি তদন্ত

চুরাশির শিখ বিরোধী হিংসায় কারাবন্দি, প্রয়াত প্রাক্তন কংগ্রেস সাংসদ সজ্জন কুমার

সবংয়ে বন্যায় নিহতদের পরিবারকে ৯ লক্ষ, ক্ষতিগ্রস্তদের ৩০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা শুভেন্দুর

তিন দিনের উত্তরবঙ্গ সফরে অমিত শাহ, নজরে ‘চিকেনস নেক’ ও সীমান্ত নিরাপত্তা

‘অভিষেককে দেখার জন্য হয়রানি’, অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় ব্যাঙ্ককে তীব্র ভর্ৎসনা হাইকোর্টের

কিয়েভে রুশ ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত অন্তত ১২, আহত ৩৩

হার বুঝতে পেরেই ভোটাভুটির আগে ইস্তফা দিলেন ‘দলবদলু’ কাজল শেখ