নাম না করেই ধনখড়কে ‘পাগলা জগাই’ বানালেন ব্রাত্য

রাজ্যের শিক্ষামন্ত্রী নাম না করে টুইট করে ধনখড়কে ‘পাগলা জগাই’ বলে কটাক্ষ হেনেছেন। ব্রাত্য সুকুমার রায়ের বিখ্যাত কবিতা ‘লড়াই ক্ষ্যাপা’-র আটটি পঙক্তি পোস্ট করেছেন। কবিতাটি পোস্ট করে উপরের অংশে ব্রাত্য লিখে দেন, ‘প্রসঙ্গ : অনুমোদন’। এমন পোস্টের পরেই কারও বুঝতে অসুবিধা হয়নি যে, সেটি ঠিক কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: বৃহস্পতিবার সকালেই রাজ্যপাল জগদীপ ধনখড় কলকাতা, যাদবপুর-সহ রাজ্যের ২৪টি বিশ্ববিদ্যালয়ে নিয়ম-বহির্ভূত ভাবে উপাচার্য নিয়োগ করা হয়েছে এই অভিযোগ তুলে টুইট করেন। টুইটে ওই সব বিশ্ববিদ্যালয়ের একটি তালিকাও প্রকাশ করেন তিনি। রাজ্যপালের অভিযোগ, নিয়ম না মেনে রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ করা হয়েছে। নিয়মবহির্ভূতভাবে উপাচার্য নিয়োগ করে আইনের অবমাননা করেছে রাজ্য সরকার। এই নিয়োগ অবিলম্বে প্রত্যাহার না করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও রীতিমত হুমকি দিয়েছেন তিনি। কিন্তু তাঁর এই হুমকিধমকিকে কার্যত পাত্তাই দিতে চাইছে না রাজ্য সরকার। পাত্তা দিচ্ছে না তৃণমূলও। তবে রাজ্যের শিক্ষামন্ত্রী নাম না করে এদিন টুইট করে ধনখড়কে ‘পাগলা জগাই’ বলে কটাক্ষ হেনেছেন।

এদিন ব্রাত্য তাঁর নিজের টুইটার হ্যান্ডলে সুকুমার রায়ের বিখ্যাত কবিতা ‘লড়াই ক্ষ্যাপা’-র আটটি পঙক্তি পোস্ট করেছেন। সেই ছড়ার ওই পঙক্তিগুলিতেই পাগলা জগাইয়ের চরিত্র তুলে ধরেছিলেন কবি। কবিতাটি পোস্ট করে উপরের অংশে ব্রাত্য লিখে দেন, ‘প্রসঙ্গ : অনুমোদন’। তাঁর এমন পোস্টের পরেই কারও বুঝতে অসুবিধা হয়নি যে, সেটি ঠিক কাকে উদ্দেশ্য করে লেখা হয়েছে। ব্রাত্যের এহেন রসিক টুইট ইতিমধ্যেই ভাইরাল হওয়ার পাশাপাশি তা অনেকেরই নজর কেড়েছে। একই সঙ্গে তৃণমূল সাংসদ সৌগত রায় এইকথাও জানিয়েছেন, ‘রাজ্যের বিশ্ববিদ্যালয় আইনে এমন কোনও ধারা বলা নেই যেখানে রাজ্যপাল নিজে থেকে কিছু করতে পারেন। রাজ্যপাল যে সব হুমকি ধমকি দিচ্ছেন তার পরিপ্রেক্ষিতে বলতে বাধ্য হচ্ছি উনি কিছুই করতে পারবেন না। সেই ক্ষমতা রাজ্যপালকে দেওয়া হয়নি।’

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের