তৃণমূল নেতা কোরবান খুনে সুপ্রিম কোর্টে জামিন অভিযুক্ত আনিসুরের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ তৃণমূল নেতা কোরবান শাহ খুনের ঘটনায় জামিন পেলেন পাঁশকুড়ার বিতর্কিত বিজেপি নেতা আনিসুর রহমান। বিচারপতি অভয় এস ওকার ডিভিশন বেঞ্চ আনিসুর রহমানের জামিনের আর্জি মঞ্জুর করে। সুপ্রিম কোর্টের রায়ে তার জেল মুক্তি হওয়া এখন শুধু মাত্র সময়ের অপেক্ষা।

সেই দিনটা ছিল ২০১৯ সালের ৯ অক্টোবর, নবমীর রাত। সেই রাতেই পূর্ব মেদিনীপুরের মাইশোরা বাজারে দলীয় কার্যালয়ে দুষ্কৃতীদের অতর্কিত আক্রমনে খুন হন পাঁশকুড়া ব্লক তৃণমূলের কার্যকারী সভাপতি তথা পঞ্চায়েত সমিতির-সহ সভাপতি কোরবান শাহ। কিন্তু পার্টি অফিস বা বাজারে সিসিটিভি ক্যামেরা না থাকায় তদন্তে বেশ কিছুটা বেগ পেতে হয় পুলিশকে। আর এই সুযোগেই নিশ্চিন্তে পুলিশের চোখে ধুলো দিয়ে ঘুরে বেড়ান অভিযুক্তরা। ক্ষোভে ফেটে পড়েন এলাকার বাসিন্দারা। অভিযোগের আঙুল ওঠে পাঁশকুড়ারই বিজেপি নেতা আনিসুর রহমানের দিকে। নিহত নেতার পরিবারের অভিযোগের ভিত্তিতে সিট গঠন করে রাজ্য ছাড়িয়ে একাধিক স্থানে তল্লাশি অভিযানে নামে জেলা পুলিশ। গ্রেফতার করা হয় মহম্মদ খালেক, মলয় ঘোষ, দীপক চক্রবর্তী, নবারুন মিশ্র, নিশিথ পাল নামে পাঁশকুড়ার মাইশোরা গ্রামপঞ্চায়েত এলাকার বাসিন্দাদের। সেই সঙ্গে গ্রেফতার করা হয় খড়গপুরের সুপারি কিলার ‌তসলিম আরিফ ওরফে রাজাকে। তাদের সহযোগীদের একের পর এক গ্রেফতারির খবর পেয়ে বেশ কিছুদিন গা ঢাকা দিয়েছিলেন আনিসুর রহমান। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। অবশেষে পুলিশের জালে ধরা পড়েন আনিসুর ।

২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি আনিসুরের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের বিজ্ঞপ্তি জারি করে রাজ্য সরকার। তমলুক দায়রা আদালতে রাজ্যের সেই আবেদন মঞ্জুর করলেও সেই সময় কলকাতা হাইকোর্টের বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য কোরবানের পরিবারের আবেদনের প্রেক্ষিতে রাজ্যের সেই বিজ্ঞপ্তি খারিজ করে দেয়। এরপর জামিনের জন্য সুপ্রিম কোর্টের দরজায় কড়া নেড়েছিলেন আনিসুর রহমান। আর সর্বোচ্চ আদালতের রায়েই স্বস্তি পেলেন তিনি।

উল্লেখ্য, আনিসুর রহমান সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফের পাঁশকুড়া জোনাল সম্পাদক পদে ছিলেন বাম জমানায়। কিন্তু সেই সময় তাঁকে দলবিরোধী কাজের অভিযোগে বহিষ্কার করেছিল বাম নেতৃত্ব। ২০০৬ সালের শেষ দিকে তিনি যোগদান করেন তৃণমূলে। ২০১২ সালে তিনি পাঁশকুড়া পুরসভার কাউন্সিলার হয়েছিলেন। কিন্তু সেই সময় পুরপ্রধান জাকিউর রহমান খানের সঙ্গে তাঁর মতপার্থক্য হওয়ার কারণে পূর্ত বিভাগের দায়িত্ব থেকে তাঁকে সরানো হয়েছিল। পরে তৃণমূল তাঁকে ৬ বছরের জন্য সাসপেন্ড করার পর মুকুল রায়ের হাত ধরে বিজেপিতে যোগদান করেছিলেন আনিসুর। বিজেপিতে থাকাকালীনই আনিসুরের বিরুদ্ধে কোরবানকে খুন করার অভিযোগ উঠেছিল।

আর্যবীরের শতরান, অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে হারিয়ে বড় ব্যবধানে জয় ভারতের

ফ্রিজে পড়ে রয়েছে লাউ? ফেলে না রেখে বানিয়ে ফেলুন বরফি,রইল সহজ রেসিপি

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা

পেঁয়াজ ছাড়া তৈরি করুন রেস্তোরাঁ স্টাইলের চিকেন ঘি রোস্ট

তামার বোতল কিনছেন? কেনার আগে দেখে নিন এই ৫টি জিনিস

চন্দননগরের জগদ্ধাত্রী পুজো দেখতে রাজ্যে আসছেন অমিত শাহ

মানবতাবিরোধী অপরাধে দোষী হাসিনা, মনগড়া যুক্তিতে বাতিল মুজিবকন্যার পাসপোর্টের আর্জি

‘বুদ্ধবাবু ভাল হলেও, তাঁর দল খারাপ,’ নন্দীগ্রামে বললেন শুভেন্দু

অপেক্ষার অবসান, প্রকাশিত ICSE, ISC -র দশম ও দ্বাদশের পরীক্ষার সূচি

ভাইফোঁটার আগে সস্তা হল সোনা, কত হল ২২ ও ২৪ ক্যারেটের দাম?

ক্যামাক স্ট্রিট কাণ্ডে কলকাতা হাইকোর্টে জোর ধাক্কা খেলেন অভিষেক