ফের সুপ্রিম কোর্টে পিছোল ২৬ হাজার চাকরি বাতিল মামলা, কবে হবে পরবর্তী শুনানি ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ফের ২৬ হাজার চাকরি বাতিল মামলা পিছিয়ে গেল সুপ্রিম কোর্টে। তবে শুনানি মুলতবি হলে ও  স্কুল সার্ভিস কমিশনের চাকরি বাতিল মামলায় কত জন যোগ্য, কতজন অযোগ্য, সেই রিপোর্ট এ দিনই আদালতে জমা দিতে হবে সিবিআইকে । মঙ্গলবার  প্রধান বিচারপতি সঞ্জীব খন্না এবং বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ জানিয়ে দিয়েছেন, সবপক্ষ রাজি থাকলে আগামী ১৫ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে। 

এদিন শুনানির সময় বিচারপতিরা জানান, ‘ আমরা আবেদনকারীদের বক্তব্য শুনেছি। এবার অন্য পক্ষদের বলতে দিতে হবে।’   তখন আইনজীবী প্রশান্ত ভূষণ বলেন, ‘ পরবর্তী সোমবার শীর্ষ আদালত বন্ধ থাকবে।  তাই আগামী মঙ্গলবার অর্থাৎ ১৫ জানুয়ারি ২টোর পর মামলাটির শুনানি হবে।’  আর তাতেই চিন্তায় পড়ল ২৬ হাজার  চাকরিপ্রার্থীরা ।

উল্লেখ্য  গত ১৯ ডিসেম্বর শেষবার সুপ্রিম কোর্টে হয়েছিল চাকরি বাতিল মামলার শুনানি। সেইসময় প্রধান বিচারপতি সঞ্জীব খন্নার বেঞ্চ স্পষ্টভাবে জানিয়ে দেয়, ‘যোগ্য এবং অযোগ্য বাছাইয়ে তাঁদের সমর্থন রয়েছে’। এরপর নতুন বছরে আজই শীর্ষ আদালতে শুনানি ছিল এসএসসি-তে চাকরি বাতিল মামলার। কিন্তু শেষ পর্যন্ত হল না শুনানি ।  বলা বাহুল্য, গত এপ্রিল মাসে ২০১৬ সালের এসএসসির নিয়োগ প্রক্রিয়ার সম্পূর্ণ প্যানেল বাতিল করে দেয় কলকাতা হাই কোর্ট। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির ডিভিশন বেঞ্চ ওই রায় দেয়। তার ফলে ২৫,৭৫৩ জন শিক্ষক এবং শিক্ষাকর্মীর চাকরি চলে যায়। ওই রায়কে চ্যালেঞ্জ করে তার ৪৮ ঘণ্টার মধ্যে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সেখানে রাজ্য ও মধ্যশিক্ষা পর্ষদও মামলা দায়ের করে। সেইসঙ্গে  শীর্ষ আদালতের দ্বারস্থ হন চাকরিহারাদের একাংশও।

বিধানসভা সই কাণ্ড: কুণালের পর মদন মিত্রকে সিআইডি’র নোটিস

‘অভিষেক আমার সন্তানসম’, তৃণমূলের সেনাপতির উপরে রাগ গলে জল কল্যাণের!

বিধানসভা সই কাণ্ড: কুণাল ঘোষকে রবিবার ভবানী ভবনে তলব সিআইডি’র

হরমুজে ভারতীয় জাহাজে হামলার পিছনে ইরান, আজব দাবি ডোনাল্ড ট্রাম্পের

বাগানবাড়িতে বিলাসবহুল বিছানা, ঝা চকচকে বাথরুম, উদ্ধার সরকারি ত্রিপল, উধাও প্রধান

তৃণমূলের নেতাদের বিরুদ্ধে বিক্ষোভ,খাল দখল করে বাড়ি, মাছের ভেড়ি তৈরীর প্রতিবাদে

কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নিয়ে মুখ খুললেন অভিষেক, কী বললেন?

‘তদন্ত এড়াব না, রবিবারই ফের ভবানী ভবনে যাব,’ জানালেন অভিষেক

আচমকাই বিশ্বজুড়ে স্তব্ধ ফেসবুক-ইনস্টাগ্রামের পরিষেবা

বিএসএফের ‘পুশ ব্যাক’ রুখতে বিজিবিকে সহযোগিতায় সীমান্তে জড়ো হিযবুত জঙ্গিরা

রাষ্ট্রদূতের দায়িত্ব নিতে ঢাকায় দীনেশ ত্রিবেদী, ‘পুশ ব্যাক’ নিয়ে মন্তব্য এড়ালেন

UNESCO কাণ্ডে প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের আগাম জামিনের আবেদন হাইকোর্টে

দক্ষিণের ৭ জেলায় বৃহস্পতিবার পর্যন্ত ঝড়-বৃষ্টির পূর্বাভাস জারি, উত্তরে চলবে দুর্যোগ

দক্ষিণবঙ্গে প্রবেশ করল বর্ষা, এল নিনো কাঁটায় চিন্তিত আবহাওয়া দফতর