ফের সুপ্রিম কোর্টে পিছোল ডিএ মামলা ,আবার কবে হবে শুনানি ?

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি । আগামী  মার্চ মাসে শীর্ষ আদালতে  নতুন বেঞ্চ গঠন  হলে ফের এই মামলা সংক্রান্ত  শুনানি হবে ।  তবে কবে হবে পরবর্তী শুনানি তা এখন জানা যায়নি । এদিন শুনানির সময় মামলাকারীর  আইনজীবী করুণা নন্দী নির্দিষ্ট তারিখের অনুরোধ করেন। তার পরই মার্চে শুনানির নির্দেশ দেন বিচারপতি ঋষিকেশ রায়।

সুপ্রিম কোর্টের তরফে এদিন বলা হয়, এই মামলার শুনানিতে একটু সময় লাগতে পারে। প্রয়োজনীয় সেই সময় নেই আজ। তাই শুনানি হল না। আর তাতেই পিছিয়ে গেল শীর্ষ আদালতে  ডিএ মামলার শুনানি । বলা বাহুল্য,  প্রথম নয় এই নিয়ে সুপ্রিম কোর্টে ১৪ বার উঠল ডিএ মামলা। তবে বারবার শুনানি পিছিয়ে গেছে। যা নিয়ে ক্ষুব্ধ সরকারি কর্মীদের একাংশ।

উল্লেখ্য, ২ বছরের বেশি সময় ধরে সুপ্রিম কোর্টে এই  মামলা শুনানি চলছে । ২০২২ সালে ১৮ নভেম্বর সুপ্রিম কোর্টে প্রথম বার ওঠে ডিএ মামলা। গত বছর ১ ডিসেম্বর মামলাটির শেষ বার শুনানি হয়েছিল। তখনও  সময়ের অভাবে মামলাটির আর শুনানি হয়ে ওঠেনি। আর এদিন ঘটল সেই একই ঘটনার পুনরাবৃত্তি । বলা বাহুল্য, কেন্দ্রীয় হারে মহার্ঘ ভাতা দেওয়া এবং বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মেটানোর দাবিতে রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ সুপ্রিম কোর্টে মামলা করেন। স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল (স্যাট) এবং কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় গিয়েছিল সরকার কর্মীদের পক্ষে। এরপর হাইকোর্টের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। বর্তমানে সেই মামলার শুনানি চলছে শীর্ষ আদালতে ।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের