কত দামে মিলবে Samsung Galaxy S25 Series ! লঞ্চের আগেই ফাঁস তথ্য

Share:

নিজস্ব প্রতিনিধিঃ Samsung Galaxy S25 Series লঞ্চ হতে চলেছে আগামী ২২ জানুয়ারি । Galaxy Unpacked 2025 ইভেন্টে লঞ্চ হবে এই সিরিজ। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে এই ফোনের একাধিক ফিচার । এই আবহে এবার ফাঁস হল Samsung Galaxy S25 Series– এর দাম।  আর তাতেই জানা গিয়েছে, গ্যালাক্সি এস25 সিরিজর দাম Galaxy S24 সিরিজের তুলনায় একটু বেশি।

Samsung Galaxy S25 Series দাম কত ?

128 GB  স্টোরেজের মডেলের দাম –  ৮৫ হাজার টাকা

256 GB  স্টোরেজের মডেলের দাম – ৯১,০০০ টাকা

512 GB  স্টোরেজের মডেলের দাম – ১,০১,০০০ টাকা

Samsung Galaxy S25 + মডেলের দাম

256 GB  স্টোরেজের মডেলের দাম –   ১,০৯,০০ টাকা

512 GB  স্টোরেজের মডেলের দাম –    ১,২০ ,০০০  টাকা

তবে সব থেকে বেশি দাম Samsung Galaxy S25 Ultra মডেলের।  256 GB  স্টোরেজের মডেলের দাম – ১,৩৮ ,০০০ টাকা। যা  Samsung মডেলগুলির মধ্যে সর্বোচ্চ। বলা বাহুল্য, আপকামিং Samsung Galaxy S25 সিরিজের স্মার্টফোনের বিশেষত্ব হল যে তিনটি মডেলে কোয়ালকম Snapdragon 8 Elite চিপসেট দেওয়া হবে। সেইসঙ্গে নতুন গ্যালাক্সি এস সিরিজের ফোনে অত্যাধুনিক AI টেকনোলজির অসাধারণ এক্সপেরিয়েন্স পাওয়া যাবে। সঙ্গে মিলবে একাধিক ফিচার ।

Samsung Galaxy  S25- এর সম্ভাব্য ফিচার

ডিসপ্লে –  Galaxy S25 ফোনটিতে থাকবে  6.2 ইঞ্চির, Galaxy S25 Plus ফোনটি 6.7 ইঞ্চির এবং Galaxy S25 Ultra ফোনটি 6.86 ইঞ্চির ডিসপ্লে।

প্রসেসর –  Samsung Galaxy S25 Ultra ফোনটি 3nm ফেব্রিকেশনে তৈরি Qualcomm Snapdragon 8 Elite চিপসেট প্রসেসর থাকবে ।

স্টোরেজ:  S25 সিরিজের তিনটি মডেলই 12GB RAM এবং 16GB RAM সহ লঞ্চ করা হবে বলে মনে করা হচ্ছে।

তবে এখন পর্যন্ত S25 সিরিজের ব্যাটারি এবং ক্যামেরা সম্পর্কে কোন তথ্য সামনে আসেনি ।

 

 

‘ঠান্ডা নয়, গরম জল খেয়ো!’ নিউজিল্যান্ডে বৈভবকে মায়ের মতো স্নেহের পরামর্শ, ভাইরাল মিষ্টি মুহূর্ত

চিনে শিশুদের তুলনায় বয়স্কদের সংখ্যা বেশি, আর্থিক চাপে পরিবার ও রাষ্ট্র

ধানক্ষেত থেকে মহিলার পচাগলা দেহ উদ্ধার, বাঁকুড়ায় চাঞ্চল্য

নভেম্বরের শুরুতেই বন্ধ নৈহাটির বড়মার মন্দির, কত দিন মিলবে না দর্শন?

দেড় মাসের খুদের হার্টে ফুটো, চিকিৎসার জন্য সারা জীবনের সঞ্চয় তুলে দিলেন বিজেপি নেতা

‘দেশের পরিবর্তনের জন্যে ভোট দিন’, ইজরায়েলি নাগরিকদের বার্তা অভিনেত্রী গাল গ্যাডটের

প্রেসিডেন্ট নির্বাচনে হারতেই পাসপোর্ট বাতিল করল ব্রাজিল, দেশ ছাড়লেন ফ্লাভিও বোলসোনারো

রাত ১১টার পর ট্রেনে দেওয়া যাবে না মোবাইল চার্জ, যাত্রীদের জন্য কড়া নির্দেশ ভারতীয় রেলের

সুদানে বাজারের মধ্যে আচমকা ড্রোন হামলায় মৃত শতাধিক, বিপর্যস্ত বিদ্যুৎ পরিষেবা

অন্ধ্রে আছড়ে পড়ল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কলকাতা-সহ দক্ষিণবঙ্গে কখন শুরু বৃষ্টি?

পাকিস্তানে অপহৃত বালোচ রাজপুত্র, তুলে নিয়ে যাওয়া হল তিন সশস্ত্র নিরাপত্তারক্ষীকেও

প্রাণের ঝুঁকি নিয়ে ১৭৪ যাত্রীকে রক্ষা করেছিলেন, ভারতীয় পাইলট স্মিত মচ্ছরকে রাষ্ট্রীয় সম্মান UAE-র

অপারেশন সিঁদুর’-এর পর প্রথমবার দিল্লিতে SCO মিটে পাকিস্তানকে আমন্ত্রণ ভারতের

মাদক পাচারের অভিযোগে প্রশান্ত মহাসাগরে নৌকায় মার্কিন হামলা, নিহত ৫