আচমকা বিভ্রাট IRCTC পোর্টালে, টিকিট বুকিং করতে গিয়ে ভোগান্তিতে যাত্রীরা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দূরপাল্লার ট্রেনে ভ্রমণের ক্ষেত্রে টিকিট বুকিংয়ের জন্য IRCTC –র ওপরই ভরসা রাখেন সকলে। হঠাৎ-ই এই IRCTC ডাউন হয়ে যায়। এ কারণে তৎকাল টিকিট বুকিং করা যাত্রীরা সমস্যার মুখে পড়েছেন। ওয়েবসাইট খুললেই দেখা যাচ্ছে, “টিকিট বুকিং এবং বাতিলকরণ পরবর্তী এক ঘন্টার জন্য উপলব্ধ হবে না। অসুবিধার জন্য দুঃখিত।“ এই বার্তা পাওয়ার পর থেকে ক্ষোভে ফেটে পড়ছেন অনেকেই।

 IRCTC ওয়েবসাইটের পাশাপাশি অ্যাপটিও ডাউন ছিল। যাত্রীরা জানান,  সকাল ১০ টা বেজে ৫০মিনিটের দিকে IRCTC বন্ধ  রয়েছে। অ্যাপ, ওয়েবসাইট এবং টিকিট বুকিংয়ে সমস্যায় পড়তে হচ্ছে মানুষ। এর দরুন সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগড়ে দেন অনেকে।

একজন ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় লিখেছেন যে আইআরসিটিসি-তে তৎকাল টিকিট বুক করা হচ্ছে না। এক মাসে কয়েকবার ওয়েবসাইটটি ডাউন হয়েছে। ভারতীয় রেলওয়ে, যার বাজেট 2.5 লক্ষ কোটি টাকা, একটি ওয়েবসাইট বজায় রাখতে সক্ষম নয়। এটা করুণ অন্য একজন ব্যবহারকারী লিখেছেন যে IRCTC অ্যাপ আগামী এক ঘণ্টার জন্য বন্ধ রয়েছে। দিওয়ালি হোক, পোঙ্গল হোক বা ছুটির দিন, IRCTC অ্যাপের মাধ্যমে তত্কাল টিকিট বুক করার কথা ভুলে যান। আপনি হতাশ হবেন।

উল্লেখ্য, ভারতীয় রেলওয়ের ওয়েবসাইট এবং অ্যাপ ডিসেম্বরে তিনবার ডাউন হয়েছে। ৯ ডিসেম্বর, ই-টিকেটিং প্ল্যাটফর্মটি মেরামতের কারণে এক ঘন্টার জন্য এবং ২৬ ডিসেম্বর  রক্ষণাবেক্ষণের কারণে দীর্ঘ সময়ের জন্য বন্ধ ছিল। এরপর বছরের শেষ দিনে অর্থাৎ ৩১শে ডিসেম্বরেও সমস্যায় পড়তে হয় সকলকে। ওয়েবসাইট ডাউন থাকায় টিকিট কাটতে পারেননি অনেক যাত্রীরা।

দীপাবলির আগেই রাশি পরিবর্তন করবে দেবগুরু বৃহস্পতি, বিপদ বাড়বে ৩ রাশির জাতকদের

১৫ লাখ ঘুষ নিতে গিয়ে সিবিআইয়ের হাতে পাকড়াও আয়কর ইন্সপেক্টর

বাড়িতেই বানিয়ে ফেলুন গুজরাতের জনপ্রিয় ‘রাজা-রানি পরোটা’, রইল রেসিপি

দীপাবলিতে বাড়ি সাজাতে খরচ হবে না হাজার-হাজার টাকা, এই কৌশলেই হবে বাজিমাত

স্পেনে উচ্চগতির দুই ট্রেনের সংঘর্ষে মৃত বেড়ে ৬৮, তিন দিনের রাষ্ট্রীয় শোক

‘করবা চৌথ’-এ লক্ষ্মী-নারায়ণ রাজযোগ, ৪ রাশির জাতকদের সুপ্ত ইচ্ছা পূর্ণ হবে

এলাহাবাদ হাইকোর্টে তুলকালাম কাণ্ড, বিচারপতির এজলাসে ভাঙচুর চালালেন আইনজীবীরা

শনির সাড়ে সাতি থেকে মুক্ত হচ্ছন কুম্ভ রাশির জাতকরা, কবে থেকে সুদিন শুরু?

জুতোর মালা গলায় পরে গ্রামছাড়া হতে হয়েছিল, শালীকে তালাক দিলেন নেট প্রভাবী

দুঃসংবাদ ভারতীয় শিবিরে, এক দিনের দল থেকে ছিটকে গেলেন প্রসিদ্ধ কৃষ্ণ

৪৮ লক্ষ কৃষকের অ্যাকাউন্টে ঢুকবে ২ হাজার করে টাকা! মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত

চুরির পর কিশমিস-খেজুর দিয়ে হুইস্কি পান, চোরের কাণ্ডে চক্ষু চড়ক গাছ পুলিশের

শৃঙ্খলাভঙ্গের জন্য তিরস্কৃত হ্যারিস রউফ, নিষিদ্ধ হওয়ার মুখে পাক ক্রিকেটার

জমি দুর্নীতির পর মাটি চুরির অভিযোগ, অভিষেকের প্রাক্তন পিএ সুমিতকে শোন অ্যারেস্ট পুলিশের