ভুয়ো বাবার পরিচয়ে ভোটার কার্ডের আবেদন তরুণীর, কমিশনের আতসকাঁচে ফাঁস চালাকি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভোটার তালিকার আবেদন করে নথিপত্র জমা দফতরে জমা করেছিলেন এক তরুণী। নথি দেখতেই সন্দেহ হয় সরকারি কর্মীদের। তথ্য যাচাই করে দেখতে তরুণীর ঠিকানা যেতেই বেরিয়ে আসে চালাকি। নথিতে তরুণীর বাবা হিসাবে যার নাম রয়েছে, সেই বৃদ্ধ বেরিয়ে এসে জানান, মেয়ে তো দূরের কথা, তরুণীর নামই কখনও শোনেননি তিনি! এমনই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের হরিহরপাড়া এলাকায়। ভোটার তালিকায় নাম তুলতে ভুয়ো নথি জমা দেওয়ার অভিযোগে অভিযুক্ত তরুণীর নামে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। তদন্তের নির্দেশ দিয়েছেন বিডিও-ও।

প্রশাসনিক সূত্রে খবর, তরুণী নথি হিসাবে জন্মের শংসাপত্র এবং আধার কার্ডের প্রতিলিপি জমা দিয়েছিলেন। সেই নথি দেখেই নির্বাচন কমিশনের লোকেরা বুঝতে পারেন, দুটোই ভুয়ো নথি। এর পরেই বিষয়টি বিডিওকে জানানো হয়। জন্মের শংসাপত্রটিও হরিহরপাড়ার ব্লক মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে পাঠানো হয়েছিল। তাতেও দেখা গিয়েছে, ওই রকম কোনও শংসাপত্রই দেয়নি ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এর পরেই থানায় অভিযোগ দায়ের করা হয় তরুণীর বিরুদ্ধে।

বহরমপুরের মহকুমাশাসক শুভঙ্কর রায় বলেন, ‘‘ভোটার লিস্টে নাম তোলার জন্য একটি আবেদন হয়েছে। কিন্তু জন্মের যে শংসাপত্র এবং আধার কার্ড দেওয়া হয়েছিল, ওই দুটিই নকল। তাই বিডিও থানায় অভিযোগ করেছেন। পুলিশ তদন্ত করে দেখুক। আমরাও বিষয়টি নিয়ে খোঁজখবর করছি।’’

পুলিশ সূত্রে খবর, তারা এখনও তরুণীর হদিস পায়নি। যে বৃদ্ধকে বাবা হিসাবে দাবি করেছিলেন তরুণী, তাঁকেও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তাঁর অবশ্য দাবি, তিনি এ ব্যাপারে কিছুই জানেন না। পুলিশের অনুমান, বাংলাদেশ থেকে আসা কোন অনুপ্রবেশকারী এই ঘটনা ঘটিয়েছে। যদিও এই প্রকৃত সত্য খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

বাংলাতেও অভিন্ন দেওয়ানি বিধি, সোমে বিধানসভায় আসছে বিল

বজ্রপাত হলে কী করবেন, কী করবেন না? সামান্য অসাবধানতায় ঘটতে পারে দুর্ঘটনা

কলকাতার রাস্তায় বেহালা বাজিয়ে বেঁচে থাকার লড়াই, অশীতিপর বৃদ্ধের পাশে আনন্দ মাহিন্দ্রা

শুভেন্দু অধিকারীকে নিয়ে ফেসবুকে কুরুচিকর মন্তব্য, তমলুকে গ্রেফতার যুবক

সাবধান, আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল দুর্যোগ! জারি কমলা সতর্কতা

শনি-রবিবার ট্রেনে যাত্রার পরিকল্পনা? শিয়ালদহ দক্ষিণ শাখায় বাতিল একাধিক লোকাল, দেখে নিন তালিকা

আর জি কর কাণ্ড: ‘তদন্তের অগ্রগতি হয়নি,’ সিবিআই-য়ের উপর ক্ষুব্ধ কলকাতা হাইকোর্ট

রেজিস্টার খাতা থেকে বেপাত্তা শ্রমিকদের নাম! তারাতলা কাণ্ডের তদন্তে নেমে তাজ্জব সিটের সদস্যরা

জোড়া ভূমিকম্পে তছনছ ভেনিজুয়েলা, ঘড়ির কাঁটার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যা

২২ মাস পর ২৮ জুন থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা চালু করছে দিল্লি

রাম মন্দিরে জমা পড়া অনুদানের হিসেব চাইল PMO, দিতে অস্বীকার ট্রাস্টের

বুধে তারাতলার অভিশপ্ত এলাকায় জল দিতে যাননি, বরাত জোরে রক্ষা পেয়েছেন নীলা দেবী

অধিনায়ক হিসেবে অভিষেকের আগে ইনস্টায় বায়ো পরিবর্তন শ্রেয়সের, দিলেন কোন বার্তা?

কলকাতা হাইকোর্টে দৌড়েও স্বস্তি পেলেন না অভিষেকের আপ্তসহায়ক