Loading live market data...
Loading active stocks...
Connecting...

নায়িকা বানানোর টোপ দিয়ে মহিলাকে গণধর্ষণ! হরিয়ানার বিজেপি সভাপতির বিরুদ্ধে FIR

Share:

নিজস্ব প্রতিনিধি, সিমলা: নায়িকা বানানোর টোপ দিয়ে হোটেলের রুমে ডেকে এক মহিলাকে গণধর্ষণের অভিযোগ উঠেছে হরিয়ানার বিজেপি সভাপতি মোহনলাল বাডোলির বিরুদ্ধে। নির্যাতিতা মহিলার অভিযোগের ভিত্তিতে হিমাচল প্রদেশের কসৌলি থানার পুলিশ হরিয়ানার বিজেপি সভাপতি ও তার এক সঙ্গীর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৭৬ডি ও ৫০৬ ধারায় মামলা রুজু করেছে। ওই মামলা রুজুর ঘটনা জানাজানি হতেই শোরগোল পড়ে গিয়েছে। নিজের বিরুদ্ধে ওঠা গণধর্ষণের অভিযোগ অস্বীকার করে হরিয়ানার বিজেপি সভাপতি বলেছেন, ‘চরিত্রহননের জন্যই ওই অভিযোগ আনা হয়েছে।’ ইতিমধ্যেই সমনাজমাধ্যমে গণধর্ষণের অভিযোগে দায়ের হওয়া এফআইআরের কপি ভাইরাল হয়ে গিয়েছে।

হিমাচল প্রদেশের কসৌলি থানায় দায়ের করা অভিযোগপত্রে নির্যাতিতা লিখেছেন, ‘২০২৩ সালের ৩ জুলাই এক বন্ধু ও নিয়োগ কর্তার সঙ্গে হিমাচলে ঘুরতে গিয়েছিলাম। রাত কাটাতে কসৌলির এক হোটেলে উঠেছিলাম। ওই হোটেলেই আলাপ হয়েছিল হরিয়ানার বিজেপি নেতা মোহন বাডোলি ও গায়ক রকি মিত্তল ওরফে জয় ভগবানের সঙ্গে। ওই আলাপের পরেই শিল্পী জয় ভগবান নায়িকা বানিয়ে দেওয়ার প্রলোভন দেখান। পাশাপাশি মোহন বাডোলি সরকারি চাকরি পাইয়ে দেবেন বলে আশ্বাস দেন। দুজনের সঙ্গে হোটেলের রুমে গল্পগুজব করছিলাম। ওই সময়েই জোর করে  নেশার মাদক মেশানো পানীয় পান করতে বাধ্য করা হয়। ওই পানীয় পান করার পরেই নেশাচ্ছন্ন হয়ে পড়ি। সেই সুযোগে বিজেপি নেতা ও তার সঙ্গী ধর্ষণ করে। এমনকি ওই ন্যক্কারজনক ঘটনা ক্যামেরাবন্দিও করে। ওই ভিডিও ভাইরাল করার হুমকি দিয়ে মুখ বন্ধ রাখার নির্দেশ দেন দুই অভিযুক্ত। ধর্ষণের ঘটনা নিয়ে মুখ খুললে প্রাণে মারা হবে বলেও ধমকি দেন।’

নির্যাতিতার অভিযোগ, ‘মাস দুয়েক আগে গায়ক জয় ভগবান তাঁকে পাঁচকুলার বাড়িতে ডাকেন। সেখানে তাকে ধর্ষণের ঘটনা নিয়ে মুখ খুললে মিথ্যা মামলায় ফাঁসানো হবে বলে ফের হুমকি দেন।’ যদিও ওই হুমকিতে ভয় না পেয়ে গত ১৩ ডিসেম্বর হিমাচলের কসৌলি থানায় হরিয়ানার বিজেপি সভাপতি মোহন বাডোলি ও তাঁর সঙ্গী জয় ভগবানের বিরুদ্ধে গণধর্ষণের মামলা রুজু করেন।’ তাঁর বিরুদ্ধে ওঠা গণধর্ষণের অভিযোগ ডাহা মিথ্যা বলে জানিয়েছেন সঙ্গীতশিল্পী রকি মিত্তল ওরফে জয় ভগবান। সংবাদমাধ্যমে তিনি বলেন, ‘গত সেপ্টেম্বর মাস থেকে হরিয়ানার বিজেপি সভাপতিকে ফাঁসানোর জন্য আমার উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে। অভিযোগকারিনীর সঙ্গে কসৌলিতে হোটেলে দেখা হয়েছিল সত্যি। কিন্তু গণধর্ষণের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। দুজনকে ফাঁসাতেই এমন চক্রান্ত হয়েছে।’

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

‘দুঃশাসনের অধ্যায় শেষ, উন্নয়নের সূচনা’, বাংলায় মোদিকে স্বাগত জানিয়ে এক্সপোস্ট শুভেন্দুর

ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

মদ্যপান করেছেন কিনা পরীক্ষা করায় পুলিশের ওপর কাস্ত নিয়ে চড়াও যুবক

বাঙালি মিষ্টিতেই মিষ্টিমুখ ব্রিগেডে, নজর কাড়ছে বিশেষ ‘মোদিশ্রী রসগোল্লা’ থেকে ‘শঙ্খপদ্ম সন্দেশ’

শুভেন্দুর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে শহরে আমির খান! জল্পনা

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ

কলকাতা থেকে মাত্র ৪ ঘণ্টা দূরে, কম খরচে ঘুরে আসুন উইকএন্ড ডেস্টিনেশনে