ফের এক স্বপ্নের শেষ, কোটায় উদ্ধার NEET-পড়ুয়ার ঝুলন্ত দেহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ রাজস্থানের কোটায়  অব্যাহত পড়ুয়া মৃত্যু । এবার নিজের ঘরের মধ্যে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল ১৮ বছরের এক ছাত্র । সে কোটার সায়েন্স নগর এলাকা থেকে NEET – পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। নিহত পড়ুয়া ওড়িশার বাসিন্দা ছিলেন । আত্মহত্যার খবর পেয়েই ঘটনাস্থলে যায় পুলিশ ।

তবে এখন নিহত পড়ুয়ার পরিচয় সামনে আসেনি। সেইসঙ্গে উদ্ধার হয়নি কোন সুইসাইট নোট। পুলিশের তরফ থেকে জানান হয়েছে, পড়ুয়ার  পরিবারকে  খবর দেওয়া হয়েছে।  তারা  আসার পরেই  ময়নাতদন্ত করে দেহ হস্তান্তর করা হবে।  বলা বাহুল্য, নতুন বছরের মাত্র দুই সপ্তাহের মধ্যেই কোটায় আত্মহত্যা করল তিন পড়ুয়া । পুলিশের দেওয়া তথ্য অনুসারে, ২০২৫ সালের শুরুতে কোটায় প্রথম আত্মহত্যা করেন হরিয়ানার বাসিন্দা নীরাজ । তিনি NEET পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। এরপর আত্মহত্যা করেন মধ্যপ্রদেশের বাসিন্দা অভিষেক । পর পর তিন পড়ুয়ার আত্মহত্যার খবর সামনে আসতেই কোটায় ছড়িয়ে পড়েছে উত্তেজনা । ফের প্রশ্ন উঠতে শুরু করেছে প্রশাসনিক পদক্ষেপ নিয়ে।

উল্লেখ্য, ২০২৩ সালে কোটায়  ছাত্রছাত্রীদের আত্মহত্যা নিয়ে  কড়া পদক্ষেপ নেয় স্থানীয় প্রশাসন। এরপর থেকে কিছুটা হলেও কমেছে এই ঘটনা। সরকারের দেওয়া পরিসংখ্যান অনুসারে ,  ২০২৩-এর থেকে ২০২৪ সালে আত্মহত্যার সংখ্যা অনেক কম। ২০২৪ সালে কোটায় ১৭ টি আত্মহত্যার ঘটনা ঘটে, সেখানে ২০২৩ সালে ঘটেছিল ২৬ টি।    

আজকের রাশিফল: আইনি জটিলতা থেকে মুক্তি, কর্মক্ষেত্রে বসের প্রশংসায় ভাসবেন

কলকাতার জয়রথ রুখে দিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে বিরাটরা

রঘুবংশী-রিঙ্কুর চওড়া ব্যাটে ভর করে বেঙ্গালুরুকে ১৯৩ রানের লক্ষ্য দিল KKR

দুর্গাপুরে বেপরোয়া টোটো-অটোকে বাগে আনতে বিশেষ অভিযান পুলিশের

ভোট পরবর্তী হিংসায় যোগ, জামালপুরের দুই দাপুটে তৃণমূল নেতা গ্রেফতার

বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেবে প্রশাসন, জানিয়ে দিলেন পুরমন্ত্রী অগ্নিমিত্রা

গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী সিভিক ভলান্টিয়ার, চাঞ্চল্য নবদ্বীপে

‘বয়স ধরে রাখার ইঞ্জেকশন আছে নাকি?’, শেফালির মৃত্যু নিয়ে মুখ খুললেন পরাগ

আমুলের পর এবার দুধের দাম বাড়াল Mother Dairy, লিটারে কত বাড়ল?

দাম বাড়ছে Amul দুধের, লিটার প্রতি কত দাম বাড়ছে জেনে নিন

তিলজলা অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে বুলডোজার, নামল কেন্দ্রীয় বাহিনী

১ জুন থেকে কারা পাবেন অন্নপূর্ণা ভাণ্ডার, কারা যোগ্য নন? জানালেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল

যজ্ঞের কাঠের অভাবে থমকে গিয়েছিল বিয়ের অনুষ্ঠান, মুশকিল আসান Instamart-এর

শনিবার থেকে রাজ্যজুড়ে শুরু হচ্ছে বেআইনি অস্ত্র ,গুলি ও বিস্ফোরক উদ্ধারের বিশেষ অভিযান