BCCI- এর লাইফ অ্যাচিভমেন্ট পুরস্কার পাচ্ছেন শচিন তেন্ডুলকর

শনিবার (১ ফেব্রুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI শচীন তেন্ডুলকরকে 'সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট' পুরস্কারে সম্মানিত করতে চলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ভারতীয় ক্রিকেট ইতিহাসে শচিন তেন্ডুলকরের অবদান সত্যিই অনস্বীকার্য। ২৪ বছরের কেরিয়ারে রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছিলেন কিংবদন্তি ক্রিকেটার। এবার তিনি তাঁর প্রাপ্য সম্মান পেতে চলেছেন। শনিবার (১ ফেব্রুয়ারি) ভারতীয় ক্রিকেট বোর্ড BCCI শচীন তেন্ডুলকরকে ‘সিকে নাইডু লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কারে সম্মানিত করতে চলেছেন। বোর্ডের সূত্রে জানা গিয়েছে, শনিবার মুম্বইতে বোর্ড অফ কন্ট্রোল ক্রিকেট ইন ইন্ডিয়ার (BCCI) বার্ষিক অনুষ্ঠানে কিংবদন্তি ক্রিকেটারকে ২০২৪ সালের ‘C K NAIDU লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কারে সম্মানিত করা হবে।

৫১ বছর বয়সী শচীন তেন্ডুলকর, যিনি ভারতের হয়ে ৬৬৪ টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন। এছাড়াও ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বেশি টেস্ট এবং ODI রান করার রেকর্ডও গড়েছেন শচিন তেন্ডুলকর। তিনি ২০০ টি টেস্ট ম্যাচ এবং ৪৬৩ টি ODI ম্যাচ খেলেছেন।যেটি ক্রিকেটের ইতিহাসে যেকোনও খেলোয়াড়ের জন্যে নজিরবিহীন পারফরম্যান্স। এছাড়াও তিনি ওয়ানডেতে ১৮,৪২৬ রান এবং টেস্ট ম্যাচে ১৫,৯২১ রানের রেকর্ড করেছেন। তবে তিনি তাঁর বর্ণাঢ্য কেরিয়ারে মাত্র একটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক খেলেছেন। যাই হোক, ২০২৩ সালে, ‘C K NAIDU লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কার পেয়েছিলেন ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী এবং প্রাক্তন কিংবদন্তি উইকেটরক্ষক ফারুক ইঞ্জিনিয়ার। এবার এই পুরস্কার পেতে চলেছেন শচিন তেন্ডুলকর। তাঁর যুগের তিনিই ছিলেন সর্বশ্রেষ্ঠ ব্যাটসম্যান।

১৯৮৯ সালে মাত্র ১৬ বছর ২০৫ দিন বয়সে পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে তাঁর অভিষেক হয়। এরপর তিনি দুই দশকেরও বেশি সময় (২৪ বছর) ভারতীয় ক্রিকেট জগতে রীতিমতো রাজত্ব করেছেন। টেস্ট এবং ওডিআই ফরম্যাটে একত্রে ১০০ সেঞ্চুরি করার রেকর্ডও রয়েছে তাঁর। তিনি ভারতের ২০১১ বিশ্বকাপ জয়ী দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। এটি ছিল তার রেকর্ড ষষ্ঠ ও শেষ বিশ্বকাপ। শচীনের ব্যাটিং দেখে রীতিমতো থমকে যেতেন ভক্তরা। বিশ্বের অনেক প্রাক্তন দুর্দান্ত বোলার ভারতীয় ব্যাটসম্যানদের মধ্যে শচিনকে ভয় পেতেন। যাই হোক, ‘লাইফটাইম অ্যাচিভমেন্ট’ পুরস্কারের শচিন হলেন ৩১ তম প্রাপক হবেন। উল্লেখ্য, ভারতের প্রথম অধিনায়ক কর্নেল সিকে নাইডুর সম্মানে ১৯৯৪ সালে বিসিসিআই এই পুরস্কার শুরু করে। নাইডুর ১৯১৬ থেকে ১৯৬৩ সালের মধ্যে ৪৭ বছরের দীর্ঘ প্রথম-শ্রেণীর কেরিয়ার ছিল। যা কিনা বিশ্ব রেকর্ড।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট