দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

দিল্লিতে আঙুলে ভোটের কালি দেখালেই হোটেল-রেস্তোরাঁ-শপিং মলে ৫০ শতাংশ ছাড়

নিজস্ব প্রতিনিধি নয়াদিল্লি: রাত পোহালেই বুধবার (৫ ফেব্রুয়ারি)  দিল্লিতে বিধানসভার ভোট। ৭০ কেন্দ্রে এক দফাতেই ভোট হবে। আর ওই ভোট ঘিরে রীতিমতো উত্তেজনার পারদ চড়ছে দেশের রাজধানীতে। আগামী ৫ বছরের জন্য ভাগ্যবিধাতাদের বেছে নিতে যাতে বেশি সংখ্যক ভোটার বুথ মুখো হন তার জন্য বিশেষ উপহার হিসাবে বিশেষ ছাড়ের ঘোষণা করেছে সেলুন, হোটেল, রেস্তোরাঁ, শপিং মল-সহ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের কর্ণধাররা। আঙুলে ভোটের কালি দেখালেই ১০ তেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় মিলবে।

দেশের রাজধানীর গদিতে বর্তমানে রয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি (আপ)। গত ২৩ বছর ধরে ক্ষমতা থেকে দূরে থাকা বিজেপি শীর্ষ নেতৃত্ব মরিয়া হয়ে ঝাঁপিয়েছে কুর্সি দখলে। আর কংগ্রেস চেষ্টা চালাচ্ছে নিজেদের অস্তিত্ব জানান দিতে। দেড় কোটির বেশি ভোটার রয়েছে রাজধানীতে। আর বিধানসভা ভোটের ২৪ ঘণ্টা আগে ভোটারদের গণতন্ত্রের উৎসবে অংশ নিতে উৎসাহ দেওয়ার জন্য একাধিক ঘোষণা করেছে চেম্বার অফ ট্রেডস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (সিটিআই)। রাজধানীর সেলুন এবং বিউটি পার্লারগুলোতে আঙুলে ভোটের কালি দেখালেই ২০ থেকে ৫০ শতাংশ ছাড় পাওয়া যাবে। প্রায় ৫০০ সেলুন ও বিউটি পার্লারে ভোটের পরের দিন অর্থা‍ৎ ৬ ফেব্রুয়ারি আঙুলে ভোটের কালি দেখিয়ে ওই ছাড়ের সুযোগ নিতে পারবেন গ্রাহকেরা।  চেম্বার অফ ট্রেডস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি বৃজেশ গোয়েলের কথায়, ‘রাজধানীর ভোটাররা গণতন্ত্রের সেরা পার্বণে অংশ নিতে খুব একটা উ‍ৎসাহী নন। তাদের উ‍ৎসাহিত করতেই এই ছাড়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শুধু সেলুন কিংবা বিউটি পার্লারই নয়, হোটেল, ধাবা, কফি শপ, রেস্তোরাঁ মালিকরাও ভোটারদের বুথমুখো করতে বিশেষ ছাড়ের ঘোষণা করেছে। রাজধানীর একটি পানশালা কর্তৃপক্ষ জানিয়েছে, ক্রেতারা তাদের কাছে এসে আঙুলে ভোটের কালি দেখালেই পেয়ে যাবেন ২০ শতাংশ ছাড়।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপি শাসিত রাজ্যে অপুষ্টিতে মৃত্যু ৪ মাসের শিশুর, সরকারি স্বাস্থ্য কর্মীদের নিশানা পরিবারের

রেকর্ড ৮৫.০৩ শতাংশ ভোট পড়ল তামিলনাড়ুতে, স্বাধীনতার পর সর্বোচ্চ

গণতন্ত্রের উৎসবে সামিল পুরুলিয়ার গন্ধডি, ৭ কিমি পথ পেরিয়ে ভোট দিলেন গ্রামবাসীরা

লক্ষ্মীবারেই রক্তাক্ত শেয়ার বাজার, ৮৫২ সূচক কমল সেনসেক্স

উত্তরপ্রদেশে বিজেপির মুখ্যমন্ত্রী মুখ যোগী আদিত্যনাথ-ই’, জানিয়ে দিলেন পদ্ম সভাপতি

মোদি- জয়শঙ্কর সহ দেশের একাধিক মুখ্যমন্ত্রীকে বোমা মেরে হত্যার হুমকি, হাই অ্যালার্ট জারি

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ