মাধ্যমিক পরীক্ষার্থীদের বড় স্বস্তি, হাইকোর্টের নির্দেশ ফের খুলতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদের পোর্টাল

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই মাধ্যমিক পরীক্ষা । কিন্তু অনেক পরীক্ষার্থী আছে যারা এখন অ্যাডমিট কার্ড পাননি । এবার তাদের জন্য ফের আরও একবার খুলতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদের পোর্টাল। বৃহস্পতিবার  পর্ষদকে  এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট । বিচারপতি বিশ্বজিৎ বসুর নির্দেশ, বৃহস্পতিবার সন্ধ্যা ছ’টা থেকে আগামিকাল বেলা ২ টো পর্যন্ত মধ্যশিক্ষা পর্ষদ তাদের পোর্টাল খুলে দেবে ।

আগামী ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে মাধ্যমিক পরীক্ষা । কিন্তু এখন অনেক পড়ুয়ারাই পাননি অ্যাডমিট কার্ড । আর তাতেই কার্যত চিন্তায় পড়েছে পরীক্ষার্থীরা । তাই যে সমস্ত পরীক্ষার্থীরা অ্যাডমিট পায়নি তাদের স্কুলগুলি এই  সময়ে ফের  পোর্টালে আবেদন  করতে পারবেন । সেইসঙ্গে হাইকোর্টের তরফে এও নির্দেশ দেওয়া হয়েছে, আগামী ৯ ফেব্রুয়ারির মধ্যে পরীক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দিতে হবে অ্যাডমিট কার্ড, আর সেই  সমস্ত খরচ বহন করবে স্কুলগুলি ।  

উল্লেখ্য , হাতে আর মাত্র চারদিন বাকি । এরপর শুরু হবে মাধ্যমিক পরীক্ষা । তাই যেসকল পরীক্ষার্থী এখন অ্যাডমিট কার্ড পায়নি তাদের জন্য যেন আবার পোর্টাল খোলার দাবি উঠেছিল । কয়েকটি স্কুল এই আবেদন করে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। আর এবার তাদের আবেদন গ্রহণ করে ফের খুলতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদের পোর্টাল । তাতে বেশ খুশি পড়ুয়া থেকে শুরু করে স্কুল কর্তৃপক্ষ।

তিন দিন পর বাগজোলা খালে ভেসে উঠল কেষ্টপুরের নিখোঁজ ইঞ্জিনিয়ারের দেহ

ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডের জন্য ১১ জনের দল ঘোষণা করল ইংল্যান্ড

IB অফিসার অঙ্কিত শর্মার হত্যাকাণ্ডে দোষী সাব্যস্ত প্রাক্তন আপ নেতা তাহির হুসেন

নাবালিকার রহস্যমৃত্যুর প্রমাণ লোপাটের চেষ্টা! বাঁকুড়ায় গ্রেফতার তৃণমূল নেত্রী

মঙ্গলবার আষাঢ় অমাবস্যা, জানুন পুজোর নিয়ম ও পিতৃদোষ মুক্তির উপায়

ইরানের যোদ্ধাবাহিনী আইআরজিসিকে ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা ব্রিটেনের

সপ্তাহে ৯৬ ঘন্টা কাজের জায়গায়! সরকারি চিকিৎসকদের ‘ডিউটি’ নিয়ে ব্যাখ্যা স্বাস্থ্যমন্ত্রীর

ক্রিকেটের মক্কা লর্ডসে ইংল্যান্ডকে দুরমুশ করে ইতিহাস গড়লেন স্মৃতি মন্ধানারা

পেটে টান পড়বে? জুনে খাদ্যের মূল্যস্ফীতি বেড়ে ৫.৩২ শতাংশ

২০২৭ সালের মাধ্যমিক পরীক্ষার সূচি ঘোষণা মধ্যশিক্ষা পর্ষদের, কবে কোন বিষয়ের পরীক্ষা?

ঠাকুরপুকুর এলাকায় বাড়িতে ডেকে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, গ্রেফতার ২

যৌন হেনস্থার অভিযোগে গ্রেফতার শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের ম্যানেজার, কী জানালেন নায়িকা?

অর্থ পাচারের অভিযোগে ৮১ ফুট রাম মূর্তি নির্মাণের উদ্যোক্তাকে গ্রেফতার করল বাংলাদেশ সিআইডি

সুরুচি সঙ্ঘ থেকে ‘OUT’ দুই ‘হুজুর’ অরূপ-স্বরূপ বিশ্বাস, সভাপতির পদে এলেন কে?