হর্ষিত-জাদেজার দাপটে ২৪৮ রানে গুটিয়ে গেল ইংল্যান্ড

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগপুর: ভারতীয় বোলারদের দাপটে নাগপুরে প্রথম একদিনের ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ল ইংল্যান্ড। প্রথমে ব্যাট করে ৪৭.৪ ওভারে ২৪৮ রানেই গুটিয়ে যায় সফরকারী দল। একমাত্র অধিনায়ক জস বাটলার (৫২) ও জেকব বেথেল (৫১) ছাড়া আর কেউ বড় রান পাননি। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ২৬ রানে তিনটি এবং হর্ষিত রানা ৫৩ রানে তিনটি উইকেট পেয়েছেন।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) বিদর্ভ ক্রিকেট আ্যাসোসিয়েশন স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংল্যান্ড আধিনায়ক জস বাটলার। শুরু থেকেই হাত খুলে খেলতে থাকেন ইংল্যান্ডের দুই ওপেনার ফিল সল্ট ও বেন ডাকেট। এদের মধ্যে সবচেয়ে আগ্রাসী ছিলেন ফিল সল্ট। তিনি হর্ষিতের এক ওভারে ২৬ রান নেন। প্রথম ৬ ওভারে ইংল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫২। পেসাররা মার খাচ্ছেন দেখে স্পিনারদের হাতে বল তুলে দেন ভারত আধিনায়ক রোহিত শর্মা। ভাল খেলতে খেলতে আচমকাই হার্দিকের একটি বল কভার অঞ্চলে মেরে রান নিতে যান সল্ট। অপর ওপেনার বেন ডাকেট তৈরি ছিলেন না। বাউন্ডারি থেকে শ্রেয়সের দুর্দান্ত থ্রোয়ের জেরে রান আউট হয়ে সাজঘরে ফেরেন তিনি (৪৩)। ৭৫ রানে প্রথম উইকেট হারায় ইংল্যান্ড। পরের ওভারে হর্ষিতের বলে বড় শট মারতে গিয়ে যশস্বী জয়সওয়ালের হাতে তালুবন্দি হন বেন ডাকেট (৩২)।  ওই ওভারের শেষ বলে উইকেটরক্ষক কে এল রাহুলের হাতে ক্যাচ দিয়ে শূন্য রানে ফেরেন হ্যারি ব্রুক। পর পর উইকেট হারিয়ে জোর ধাক্কা খায় ইংল্যান্ড। দলের অভিজ্ঞ ব্যাটার জো রুটও (১৯) বেশিক্ষণ টিঁকতে পারেননি।

এর পর জেকব বেথেলকে নিয়ে খানিকটা প্রতিরোধ গড়ে তোলেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। দুজনে ভারতীয় বোলারদের আক্রমণকে নির্বিষ করে দলকে এগিয়ে নিয়ে যান। অর্ধশতরান করার পরেই অক্ষর পটেলের বলে সাজঘরে ফেরেন বাটলার (৫২)। ভেঙে যায় ৫৯ রানের জুটি। লিয়াম লিভিংস্টোনকে (৫) ফিরিয়ে ফের ইংল্যান্ড শিবিরে আঘাত হানেন হর্ষিত রানা। ব্রাইডান কার্সকে ফেরান (১০) মহম্মদ শামি। একের পর এক সতীর্থকে সাজঘরে ফিরতে দেখে ধৈর্য্যহারা হয়ে ফিরে যান জেকব বেথেল (৫১)। আদিল রশিদও (১০) ব্যাট হাতে তেমন জ্বলে উঠতে পারেননি। শেষের দিকে খানিকটা চালিয়ে খেলে দলকে আড়াইশো রানের গণ্ডি পার করিয়ে দেওয়ার চেষ্টা চালান জোফ্রা আর্চার। যদিও সেই লক্ষ্যপূরণে সফল হননি। পাকিস্তানি বংশোদ্ভুত সাকিব মেহমুদকে (২) আউট করে ইংল্যান্ডকে ২৪৮ রানে থামিয়ে দেন কুলদীপ যাদব। ১৮ বল খেলে ২১ রানে অপরাজিত থাকেন আর্চার।

E85 জ্বালানি E20 পেট্রোলের তুলনায় কুড়ি টাকা সস্তায় মিলবে, ঘোষণা পেট্রোলিয়াম মন্ত্রীর

রাজ্যসভার উপনির্বাচনে বিজেপির প্রার্থী হলেন সুখেন্দুশেখর রায়-সুস্মিতা দেবরা

চিনে জুতো তৈরির কারখানায় বিধ্বংসী আগুনে ঝলসে মৃত্যু ২৮ শ্রমিকের

মার্কিন হামলার ভয়ে যুদ্ধবিমানের পাহারায় খামেইনির কফিন নিয়ে যাওয়া হল মাশহাদে

একইসঙ্গে তিন হাসপাতালে চাকরি! ঘুষ নিতে গিয়ে পাকড়াও চিকি‍ৎসকের কীর্তি ফাঁস

‘রাজনীতিতে যোগ দিলে সংবাদমাধ্যমকে ডেকে বলব,’ শুভেন্দু সাক্ষাতের পর বললেন প্রসেনজিৎ

পুকুরে ডুবে মৃত্যু একই পরিবারের তিন শিশুর, মর্মান্তিক ঘটনা খেজুরিতে

নেটওয়ার্ক ছাড়াই কথা বলা যাবে, স্যাটেলাইট ফোন নিয়ে এল BSNL, কত দাম?

প্রতি ৫ জনের একজন আক্রান্ত হবেন ক্যানসারে, ভয়াবহ সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার

আচমকাই নবান্নে শুভেন্দুর কাছে হাজির প্রসেনজিৎ, বিজেপিতে যোগ সময়ের অপেক্ষা?

রাজ্যসভার ভোটের মুখেই বিজেপিতে নাম লেখালেন সুখেন্দু-সুস্মিতারা

বিজেপিতে যোগ দিচ্ছেন শতাব্দী-ইউসুফ পাঠান! শুভেন্দুর সঙ্গে বৈঠকে বাড়ল জল্পনা

২৩ বছরের বান্ধবীকে নিয়ে হোটেলে উনিশের যুবক, পরদিন উদ্ধার নিথর দেহ

দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউনের ৭ বছরের কারাদণ্ড বহাল রাখল আদালত