শুভমনের চওড়া ব্যাটে ইংল্যান্ডের বিরুদ্ধে হেসেখেলে জয়ী ভারত

Share:

নিজস্ব প্রতিনিধি, নাগপুর: টি টোয়েন্টি সিরিজে গুঁড়িয়ে দেওয়ার পর এবার নাগপুরে প্রথম একদিনের ম্যাচে ইংল্যান্ডের বিরুদ্ধে হেসেখেলেই জয় পেল রোহিত শর্মারা। আর ওই জয়ে বল হাতে যেমন অবদান রাখলেন হর্ষিত রানা-রবীন্দ্র জাদেজারা, তেমনই ব্যাট হাতে ঝলসে উঠলেন শুভমন গিল-শ্রেয়স আইয়াররা। প্রথমে ব্যাট করে ৪৭.৪ ওভারে ২৪৭ রানে গুটিয়ে গিয়েছিলেন জস বাটলাররা। জবাবে ৩৮.৪ ওভারে হাতে চার উইকেট নিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় গৌতম গম্ভীরের শিষ্যরা।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) জয়ের জন্য ২৪৮ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে শুরুতেই দুই উইকেট খুঁইয়ে খানিকটা চাপে পড়ে যায় টিম ইন্ডিয়া। পঞ্চম ওভারে জোফ্রা আর্চারের বলে ফিরে যান যশস্বী জয়সোয়াল (১৫)। পরের ওভারে পাকিস্তানি বংশোদ্ভুত সাকিব মেহমুদের বলে আউট হন ভারত অধিনায়ক রোহিত শর্মা। তাঁর অবদান ৭ বল খেলে মাত্র ২ রান। রঞ্জি ট্রফির পরে একদিনের ম্যাচে রোহিতদের জঘন্য ব্যাটিং ফর্ম নির্বাচকদের কপালে চিন্তার ভাঁজ গাঢ় করবে। পর পর দুই উইকেট হারিয়ে চাপে পড়া ভারতীয় শিবিরকে লড়াইয়ে ফেরান দুই তরুণ ব্যাটার শুভমন গিল ও শ্রেয়স আইয়ার। দুজনে ক্রিজ আঁকড়ে থেকে ইংলিশ বোলারদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলেন। তৃতীয় উইকেটে দুজনে ৯৪ রান যোগ করে দলকে খানিকটা স্বস্তি এনে দেন। অর্ধশতরানের পরে জেকব বেথেলের লেগ বিফোরের ফাঁদে পড়ে সাজঘরে ফেরেন শ্রেয়স আইয়ার (৫৯)।

যদিও তাঁর সাজঘরে ফেরায় খুব একটা চাপে পড়তে হয়নি টিম ইন্ডিয়াকে। বলা ভাল, দলকে চাপমুক্ত করেছেন শুভমন ও অক্ষর পটেল। ক্রিজের এক প্রান্ত ধরে রেখেছিলেন শুভমন। অন্য প্রান্তে থাকা অক্ষর হাত খুলে খেলতে থাকেন। চতুর্থ উইকেটে দুজনে ১০৮ রান যোগ করে দলকে জয়ের দ্বারপ্রান্তে পৌঁছে দেন। নিজের অর্ধশতরান পূর্ণ করার পরে আদিল রশিদের বলে ক্লিন বোল্ড হয়ে সাজঘরে ফেরেন অক্ষর (৫২)। উইকেটরক্ষক লোকেশ রাহুলও বেশিক্ষণ টেকেননি। তিনি ৯ বলে মাত্র ২ রান করে আদিল রশিদের বলে তাঁর হাতেই ক্যাচ দিয়ে বিদায় নেন। এক প্রান্তে দাঁড়িয়ে একা কুম্ভ হয়ে লড়াই চালানো শুভমন গিল ফিরে যান ৩৭তম ওভারে। সাকিব মেহমুদের বলে খোঁচা দিতে গিয়ে জস বাটলারের তালুবন্দি হয়ে সাজঘরে ফেরেন। আউটের আগে ১৪টি চারের সাহায্যে ৯৬ বলে ৮৭ রানের অনবদ্য ইনিংস খেলেন। শেষের দিকে হার্দিক পাণ্ড্য (৯) ও রবীন্দ্র জাদেজা (১২) দেখেশুনে খেলে দলকে জয় এনে দেন। ইংল্যান্ডের হয়ে সাকিব মেহমুদ ও আদিল রশিদ দুটি করে উইকেট নিয়েছেন।  

ঝাড়খণ্ডে রাজ্যসভা নির্বাচনে ক্রস ভোটিং, জিতে গেলেন বিজেপি সমর্থিত নির্দল প্রার্থী

গণধর্ষণের পরে মহিলার যৌনাঙ্গে গুঁজে দেওয়া হল গুলি-পাথরের টুকরো, বিহারের বেগুসরাইয়ের ঘটনা

এক মুঠো ভাত বেশি চাওয়ায় জুটল চড়! মিড-ডে মিল খেতে গিয়ে আহত পঞ্চম শ্রেণির পড়ুয়া

পণের দাবিতে মারধর চিকিৎসক স্বামীর, বিয়ের দেড় মাসের মধ্যে মৃত্যু তরণীর

ফের অগ্নিগর্ভ মণিপুর, গোষ্ঠীসংঘর্ষে চলল গুলি, জখম তিন কুকি যুবক

পর্যটকদের জন্য সুখবর, শীঘ্রই খুলতে চলেছে হলং বাংলো!

ধেয়ে আসছে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টি, কোন-কোন জেলায় জারি হাই অ্যালার্ট?

খড়গপুর আইআইটি থেকে বি-টেক করার ইচ্ছে জয়েন্ট এন্ট্রান্সে তৃতীয় উমঙ্গের

‘রবিতে যোগ দিবসের অনুষ্ঠানের জন্য সমস্যা হবে না নিট পরীক্ষার্থীদের’, আশ্বাস শুভেন্দুর

বিধানসভায় মমতাপন্থী ৫ বিধায়কের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শুভেন্দুর, জোর জল্পনা

মেসি কাণ্ড: চাপে পড়ে অবশেষে হাজিরা দিলেন অরূপ বিশ্বাস

ঢাকায় সাতদিন ঠায় বসে, দীনেশ ত্রিবেদীকে পরিচয়পত্র পেশের সময় দিচ্ছেন না বাংলাদেশের রাষ্ট্রপতি

‘স্ত্রী নেই, আমিও থাকছি না’, উন্নাওয়ে সহধর্মিণীর আত্মহত্যার খবর পেয়ে কলকাতায় আত্মঘাতী সেনা অফিসার

ছবি তুলতে অনীহা অরূপ বিশ্বাসের, সাংবাদিকদের দেখেই পড়িমড়ি করে ছুটে পালালেন