নারকেলডাঙায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মৃত্যু প্রৌঢ়ের, পুড়ে ছাই অন্তত ৩০টি ঝুপড়ি

Share:

নিজস্ব প্রতিনিধিঃ নারকেলডাঙায় বিধ্বংসী অগ্নিকাণ্ডে মৃত্যু হল একজনের । রবিবার সকালে ঝুপড়ির মধ্যে থেকে উদ্ধার হয়েছে তাঁর দেহ। স্থানীয় সূত্রে খবর,   মৃতের নাম হাবিবুল্লা মোল্লা । তাঁর বয়স ৫৫। শনিবার রাতে যখন আগুন লাগে তিনি তখন ঘরেই মধ্যে ঘুমিয়ে পড়েছিলেন । তাই সেইসময় তাঁকে ঘর থেকে বের করে আনা যায়নি । আর এই প্রাণহানির খবর ছড়িয়ে পড়তেই এলাকায় নেমেছে শোকের ছায়া । 

শনিবার রাতে বিধ্বংসী আগুন লাগে নারকেলডাঙার বস্তিতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলের ১৬ টি  ইঞ্জিন । আগুন নেভাতে দমকলের সঙ্গে হাত লাগান স্থানীয় বাসিন্দারাও। যুদ্ধকালীন তৎপরতায় চলে আগুন নেভানোর কাজ । তবে   রাত পেরিয়ে সকাল হলেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। এখনও রয়েছে পকেট ফায়ার।   

প্রাথমিকভাবে জানা গিয়েছে, এই বিধ্বংসী অগ্নিকাণ্ডের জেরে পুড়ে ছাই হয়ে গিয়েছে কমপক্ষে ৩০ টি ঝুপড়ি। বাসিন্দাদের জামাকাপড়, টাকাপয়সা, গয়না- সবই চলে গিয়েছে আগুনের গ্রাসে। সর্বস্ব হারিয়ে দিশাহারা ক্ষতিগ্রস্তরা। এক স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, ‘এখানে অন্তত ২০০টি ঘর ছিল। প্রায় ৫০ টা পুড়ে ছাই হয়ে গিয়েছে। আমরা এখন কোথায় যাব?’ তবে কী করে নারকেলডাঙায় আগুন লাগল তা এখন জানা যায়নি । এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত । 

দিল্লিতে বিল্ডিং বিপর্যয়: ধ্বংসস্তূপের ভিতর থেকে ভিডিও কল করে সাহায্য চাইছে পড়ুয়ারা!

টলিউডে ফের নক্ষত্রপতন! প্রয়াত বিশিষ্ট অভিনেতা ও প্রবীণ নাট্যকার পঙ্কজ মুন্সী

নেপালের বন্যাদুর্গতদের পাশে দাঁড়াতে ত্রাণ সংগ্রহে নামল পুরুলিয়া ভারত সেবাশ্রম সঙ্ঘ

‘গেরুয়া রং মেখে, বিজেপির পতাকা ধরলেই টিকিট পাওয়া যাবে না,’ সুবিধাবাদীদের বার্তা শমীকের

ইলিশের পর ভোলা চুরি, হাতেনাতে ধরা পড়লেন মধ্যমগ্রামের ‘মাছ চোর’ প্রৌঢ়া

সোম থেকেই দুর্যোগ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, রেহাই নেই কলকাতারও

সীমান্তে বড়সড় সাফল্য বিএসএফের, ১৭ কোটি মুল্যের সোনা-সহ গ্রেফতার বাংলাদেশি দুষ্কৃতী

গেরুয়ার মর্যাদা ও আদর্শের বার্তা দিতে বিশেষ কর্মসূচি বিজেপির, নেতৃত্বে মুখ্যমন্ত্রী

তারাপীঠ মন্দিরে বদলে গেল দর্শনের নিয়ম, পুজো দিতে যাওয়ার আগে জেনে নিন

চিৎপুরে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, ঘটনাস্থলে দমকলের ১১ টি ইঞ্জিন

উত্তরবঙ্গগামী যাত্রীদের জন্য সুখবর! ফরাক্কায় ট্রেন চলাচল শুরু, রাতে চলবে দার্জিলিং মেল-পদাতিক এক্সপ্রেস?

অগ্ন্যুৎপাতের জেরে আকাশপথে চরম বিপর্যয়, ইন্দোনেশিয়ায় ৩০০-র বেশি ফ্লাইট বাতিল

ডার্বি ঘিরে কড়া নিরাপত্তা! মোতায়েন ১১০০ পুলিশ, থাকছে বিশেষ বিধি নিষেধ

স্ত্রীকে মেয়ে সাজিয়ে কন্যা সম্প্রদান, বিয়ের নামে বড় প্রতারণার অভিযোগে গ্রেফতার দম্পতি