বাংলাদেশ এবার এনজিও’র হিন্দু পরিচালককে গলা কেটে খুন করল হিযবুত জঙ্গিরা

Share:

নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের নারায়ণগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘সেভ দ্য চিলড্রেনে’র প্রকল্প পরিচালক উৎপল রায়কে গলা কেটে খুন করল জঙ্গিরা। সোমবার (১০ ফেব্রুয়ারি) ঢাকার সাহাপাড়া এলাকা থেকে ৬২ বছর বয়সী উৎপলের গলাকাটা মৃতদেহ উদ্ধার করল বাংলাদেশ পুলিশ। জানা যায় সাহাপাড়া এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন তিনি।

পরিবার সূত্রে খবর, তাঁর ভাড়া বাড়িতে এক মহিলা কাজ করতেন। সোমবার সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ওই মহিলা কর্মী বাসায় ঢোকেন। পরে সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বাড়ি থেকে বের হয়ে যান। রাত সাড়ে ৯টায় ছেলে উজ্জ্বল রায় বাড়িতে এসে দেখেন দরজা ভেতর থেকে লক করা। ডাকাডাকি করতে কোন সাড়া পাওয়া যায় নি। এরপরই সন্দেহ হয় ছেলের। তাই সে লক ভেঙে ভেতরে ঢোকে। ভেতরে ঢুকেই দেখতে পান তার বাবা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে। রক্তে ভেসে যাচ্ছে ঘর। তড়িঘড়ি স্থানীয়দের করে ডাকাডাকি শুরু করেন উজ্জ্বল।

জানা গিয়েছে, নিহত উৎপল রায় ওই এলাকার শংকর সাহার মালিকানাধীন সাততলা ভবনের চতুর্থ তলায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতেন। তার ২ ছেলেও আছে।

এই নিয়ে দেশটির নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তার গলার অংশ কাটা দাগ রয়েছে। তদন্ত শুরু হয়ে গিয়েছে।

বাংলাদেশে ফেরার আগে নতুন পাসপোর্টের জন্য আবেদন করলেন শেখ হাসিনা!

স্বামীর উপর শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে হাইকোর্টের দ্বারস্থ সুমিতের স্ত্রী

‘টাইগার ৩’-এর রেকর্ড ভাঙল ‘রামায়ণ’, চার দিনেই বিশ্বজুড়ে আয় প্রায় ৫০০ কোটি

ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ, উত্তপ্ত বসিরহাট জেলা হাসপাতাল চত্বর

কালীপুজোর রাতে পুলিশের বড় সাফল্য! গ্রেফতার ৩৪১, নিষিদ্ধ বাজি সহ আর যা যা উদ্ধার হল

লিলুয়ার পঞ্চাননতলা বাজারে ভয়াবহ আগুন, পুড়ে ছাই ৬টি দোকান

ভারতের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আগেই চোটের ধাক্কা নিউজিল্যান্ড শিবিরে! প্রথম একাদশে একাধিক বদল

বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার, স্ত্রী-সন্তানের কাছে ক্ষমা চাইলেন Nvidia-র CEO জেনসেন হুয়াং

হরিদ্বার যাওয়ার স্বপ্ন অধরাই রইল, ভয়াবহ দুর্ঘটনায় জীবন্ত ঝলসে মৃত ৫

কালীপুজোর সন্ধ্যায় বেলেঘাটায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন

কালীপুজোয় বারাসত-মধ্যমগ্রামে যান চলাচল নিয়ন্ত্রণ, চার ঘণ্টা মণ্ডপে প্রবেশে নিষেধাজ্ঞা জারি

দক্ষিণবঙ্গে আজ থেকেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস! উত্তরে কেমন থাকবে আবহাওয়া?

বারুইপুর-গাইঘাটার-ধুলিয়ানের পর এবার রায়গঞ্জ! নাবালিকা ধর্ষণ-খুনে অভিযুক্তকে এনকাউন্টার

আজকের রাশিফল: হঠাৎ করে বাড়তি অর্থ আসতে পারে, রাগ নিয়ন্ত্রণে রাখুন