মাধ্যমিকের পরীক্ষা কেন্দ্রে মোবাইল ও স্মার্ট ওয়াচ আনার অপরাধে ৬ জনের পরীক্ষা বাতিল

Share:

নিজস্ব প্রতিনিধি,গোয়ালপখোর: মাধ্যমিকর দ্বিতীয় দিনেও পরীক্ষা বাতিলের ধারা অব্যাহত। সূত্রের খবর, মাধ‍্যমিকের দ্বিতীয় দিনেও ৬ জন পড়ুয়ার পরীক্ষা বাতিল হয়েছে। পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন নিয়ে আসার জেরে পরীক্ষা বাতিল।এর মধ্যে উত্তর দিনাজপুরের গোয়ালপখোরের(Goalpokhor) নন্দঝোর তপসিলি আদৰ্শ বিদ্যাপীঠ পরীক্ষাকেন্দ্রের ৪ জন ছাত্র মোবাইল ফোনে প্রশ্নের ছবি তুলে কোচিং সেন্টারের শিক্ষকের কাছে পাঠায় বলেই জানা গিয়েছে।পাঠানো প্রশ্নের উত্তরও আসে ফোনে বলে অভিযোগ।

এই নিয়ে মাধ্যমিকের মোট ৯ জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল পর্ষদ।প্রসঙ্গত, মাধ‍্যমিকের প্রথম দিনেই দুই পড়ুয়ার পরীক্ষা বাতিল করে পর্ষদ। আলিপুরদুয়ারের এক পরীক্ষার্থী মোবাইল-সহ ধরা পড়ায় তার পরীক্ষাও বাতিল করা হয়। অন্যদিকে, হাওড়ার বালিতে আরও এক পরীক্ষার্থী স্মার্ট-ওয়াচ নিয়ে পরীক্ষাকেন্দ্রে ধরা পড়ায় পরীক্ষা বাতিল করে পর্ষদ। পরীক্ষা শুরুর ১ ঘণ্টার মধ্যে ধরা পড়ায়, এই দুই পড়ুয়ার চলতি বছরের সব পরীক্ষাই বাতিল করল মধ্যশিক্ষা পর্ষদ।

মাধ্যমিকে মোবাইল(Mobile) রুখতে সর্বোতভাবে কড়া পর্ষদ! আগেই জানানো হয়েছিল, কোনও পরীক্ষার্থীর কাছে মোবাইল পাওয়া গেলে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। এখানেই শেষ নয়, নজরদারির কাজে নিয়োজিত শিক্ষক-শিক্ষিকাদের মোবাইল নিয়েও কড়া ব্যবস্থা গ্রহণ করেছে পর্ষদ।মাধ্যমিকে ডিউটির সময় সকাল ৯টা থেকে বিকেল ৪টে পর্যন্ত শিক্ষকরা মোবাইল রাখতে পারবেন না। এমনকী যাঁরা নজরদারির কাজে নিয়োজিত নন, কিন্তু পরীক্ষা কেন্দ্রে নানা কারণে ডিউটিতে থাকছেন তাঁরাও মোবাইল রাখতে পারবেন না, এমনটাই নির্দেশ মধ্যশিক্ষা পর্ষদের।

কলকাতা থেকে মাত্র ৩ ঘণ্টা দূরে ইতিহাসের হাতছানি! একদিনের ছুটিতে ঘুরে আসুন চকদিঘী জমিদার বাড়ি

শীতের রাতে রুটির সাথে বানিয়ে ফেলুন টমেটো-ধনেপাতা বেগুন মাখানি, রইল সহজ রেসিপি

১০০০ টাকার কমেই ৯৮ দিনের রিচার্জ, সঙ্গে পাবেন AI সাবস্ক্রিপশন ও OTT-র সুবিধা

‘সভ্যতার বন্ধনই শান্তির নিশ্চয়তা’, SCO মঞ্চে বার্তা প্রধানমন্ত্রী মোদির

অঙ্গনওয়াড়ির খাবারে মিলল সেদ্ধ টিকটিকি! ক্ষোভে ফুঁসছেন অভিভাবকরা, চাঞ্চল্য  গোবরডাঙায় 

ভারতে এসে তাজমহল ও নিজামুদ্দিন ভ্রমণের ইচ্ছাপ্রকাশ পাক মন্ত্রীর, অনুমতি দিল না কেন্দ্র

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে খেলেছে বেশি বয়সের পাকিস্তানি ক্রিকেটাররা? বিস্ফোরক প্রাক্তন পাক স্পিনার

ফের পিছিয়ে গেল বাংলার খসড়া ভোটার তালিকা প্রকাশের দিনক্ষণ, জেনে নিন বিস্তারিত

ফের নবান্নে শুভেন্দুর সঙ্গে বৈঠকে বিমল গুরুং, আলোচনা করলেন পাহাড়ের একাধিক সমস্যা নিয়ে

শক্তি হারালেও স্বস্তি নেই, আকভানের প্রভাবে বাংলায় তুমুল বৃষ্টির পূর্বাভাস, ভাসবে কলকাতা

কলকাতায় আর কতক্ষণ চলবে দুর্যোগ? নতুন অ্যাডভাইসরি জারি করল IMD

শৃঙ্খলা ভাঙলে কাউকেই রেয়াত নয়! সল্টলেক থেকে বিজেপির একাংশকে কড়া বার্তা সুনীল বনসলের

পুতিনের হুঁশিয়ারির পরেই কিয়েভে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার, নিহত ৩

টানা ১৬ ঘন্টার জন্য আবারও বন্ধ বিদ্যাসাগর সেতু! জেনে নিন বিকল্প রুট