আমরা আসছি
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

মুখ্যমন্ত্রীর পর অনুব্রত মণ্ডলের কড়া হুঁশিয়ারি বীরভূমের বালি মাফিয়াদের

নিজস্ব প্রতিনিধি : মুখ্যমন্ত্রীর পর এবার মমতার প্রিয় কেষ্ট,দিদির নির্দেশ মানতে তীব্র তৎপর। অবৈধ বালি কারবারি নিয়ে চলতি বছরে জানুয়ারি মাসে নবান্নে এক বৈঠকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বীরভূমের জেলাশাসককে কড়া হুঁশিয়ারি দেন। এমনকী এও বলতে শোনা যায় যে, অবৈধ বালি উত্তোলনের টাকা বিজেপির কাছে ফাণ্ড হিসেবে যাচ্ছে। তারপর কিন্তু নড়ে চড়ে বসে বীরভূম পুলিশ প্রশাসন। তবে ১ মাস পার হতেই আবার বীরভূমের দুবরাজপুর বিধানসভার অন্তর্গত কাঁকরতলা থানার জমালপুরে তৃণমূলের গোষ্ঠী কোন্দল প্রকাশ্যে আসে। বালি খাদানের টাকার ভাগ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাধে। তার জেরেই এই বোমাবাজির ঘটনা ঘটে। বোমার আঘাতে জখম হন ২ জন। পুলিশের হাতে গ্রেপ্তার হন ৯ জন। বালির বখরা নিয়ে বিবাদের জেরে বোমাবাজির ঘটনায় সরানো হয়েছে বীরভূমের কাঁকড়তলা থানার OC পূর্ণেন্দুবিকাশ দাসকে। এবার দিদির সুরেই সুর মেলাল কেষ্ট।

অনুব্রত মণ্ডল বোলপুরের জেলা তৃণমূল কার্যালয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বীরভূমে কোন বেআইনি বালিঘাট চলবে না, বৈধ বালিরঘাট চলবে। অবৈধ বালিরঘাট পুলিশ ব্যবস্থা নেবে। অনুব্রত মণ্ডলের এই বক্তব্যের পরেই চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলার রাজনীতি তে।

এর আগে নবান্নের প্রশাসনিক বৈঠক থেকে, বীরভূমে বালি পাচার নিয়ে অসন্তোষ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। সময় বেঁধে দিয়েছিলেন তিনি। গতমাসে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি বীরভূমের ডিএমকে ডাকছি, হঠাৎ এমন কী হল যে বালি সবচেয়ে বেশি পাচার ওখানে হচ্ছে? যেখানে ঘাটতি আছে, আমি তোমাকে সময় দিচ্ছি, ৭ দিনের মধ্যে এগুলোকে উদ্ধার কর।’

এই নিয়ে বীরভূমের পুলিশ সুপার আমনদীপ জানিয়েছেন, গতকালের ঘটনায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। বেআইনি বালি পাচার রুখতে পুলিশ লাগাতার অভিযান চালাবে।

Published by:

Share Link:

More Releted News:

দুবরাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মদের দোকানে ঢুকল লরি! অল্পের জন্য রক্ষা পেলেন চালক ও খালাসি

নন্দীগ্রাম-সামশেরগঞ্জ সহ একাধিক এলাকায় শতাধিক বুথে ভোট পড়েছে ৯৯ শতাংশ!

শান্তিনিকেতনে ধর্ষণের ঘটনায় আলোড়ন তুঙ্গে, ভোটের মরশুমে থানা ঘেরাও এলাকাবাসীর

লাভপুরের বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে গ্রেফতার ৪

জেলাশাসকের হস্তক্ষেপে ভোট দিতে পারলেন নন্দলাল বসুর নাতি

বীরভূমে ভোটের দুপুরে গ্রামবাসীদের থান ইট নিয়ে হামলা জওয়ানদের ওপর

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ