দুবরাজপুরে নিয়ন্ত্রণ হারিয়ে মদের দোকানে ঢুকল লরি! অল্পের জন্য রক্ষা পেলেন চালক ও খালাসি

Share:

নিজস্ব প্রতিনিধি: গভীর রাতে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বীরভূমের দুবরাজপুর। নিয়ন্ত্রণ হারিয়ে একটি পাথরবোঝাই লরি রাস্তার ধারের মদের দোকানে সজোরে ধাক্কা মারে। ধাক্কার জেরে দোকানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। পাশাপাশি ভেঙে যায় একটি বৈদ্যুতিক খুঁটি ও একটি টেলিফোন খুঁটি। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।

 ঘটনাটি  ঘটেছে দুবরাজপুর পৌরসভার অন্তর্গত পোদ্দারবাঁধ মোড় সংলগ্ন রানীগঞ্জ-মোড়গ্রাম ১৪ নম্বর জাতীয় সড়কে। জানা গিয়েছে, বুধবার গভীর রাতে পাথরবোঝাই লরিটি রামপুরহাট থেকে বাঁকুড়ার দিকে যাচ্ছিল। পোদ্দারবাঁধ মোড় এলাকায় পৌঁছতেই আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের দোকানে ঢুকে পড়ে সেটি। বিকট শব্দ শুনে আশপাশের বাসিন্দারা ছুটে এসে দেখেন, লরিটি দোকানের একাংশ গুঁড়িয়ে দিয়েছে। রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটি ও টেলিফোন খুঁটিও ভেঙে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দুবরাজপুর থানার পুলিশ। সঙ্গে আসে বিদ্যুৎ দফতরের কর্মীরাও। রাতেই বিদ্যুৎ সংযোগ স্বাভাবিক করতে মেরামতির কাজ শুরু হয়।

স্থানীয়দের অভিযোগ, জাতীয় সড়কের ওই অংশের রাস্তার অবস্থা অত্যন্ত খারাপ। বড় বড় খানাখন্দের কারণেই লরিটি নিয়ন্ত্রণ হারিয়েছে বলে তাঁদের দাবি। দীর্ঘদিন ধরেই রাস্তা সংস্কারের দাবি উঠলেও কাজ হয়নি বলেও অভিযোগ করেন বাসিন্দারা। তবে দুর্ঘটনাটি গভীর রাতে ঘটায় বড় কোনও প্রাণহানি হয়নি। দিনের ব্যস্ত সময়ে একই ঘটনা ঘটলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারত বলে আশঙ্কা স্থানীয়দের। দুর্ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শনে যান দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পাণ্ডে। তিনি ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার নির্দেশ দেন। রাস্তার বেহাল দশা প্রসঙ্গে তিনি জানান, ভোটপ্রক্রিয়া চলার কারণে আপাতত মেরামতির কাজ করা সম্ভব হয়নি। তবে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেন। পুলিশ ঘাতক লরিটিকে উদ্ধার করে যান চলাচল স্বাভাবিক করে।

পিছিয়ে পড়েও দুর্দান্ত প্রত্যাবর্তন জাপানের, ডাচদের জয় রুখে দিল ব্লু সামুরাইরারা

ব্রাজিল ম্যাচের স্মৃতি ফিরিয়ে কুরাসাওকে ৭-১ গোলে হারাল জার্মানি

চক দে ইন্ডিয়া, মেয়েদের বিশ্বকাপে পাকিস্তানকে উড়িয়ে দিলেন হরমনপ্রীতরা

১৪ মাস ধরে আইএসএফ সমর্থকের স্ত্রীকে আটকে রেখেছেন তৃণমূল নেতা, চাঞ্চল্য হাড়োয়ায়

দিঘাকে বিশ্বমানের পর্যটন কেন্দ্র বানানো হবে বলে প্রশাসনিক বৈঠকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

তৃণমূল ছেড়ে ‘অখ্যাত’ রাজনৈতিক দল ‘NCPI’-তে যোগ দিচ্ছেন দেব-সায়নীরা!

আরামবাগের প্রাক্তন পুর প্রধানকে ডিম বর্ষণ, বাঁ হাতে সামলাচ্ছেন ট্রাউজার্স,ডান হাতে পুলিশের ঢাল

মহারাষ্ট্রে মর্মান্তিক দুর্ঘটনা, তীর্থযাত্রীদের গাড়ি কুয়োয় পড়ে নিহত ৮

আগুনের গুজবে চলন্ত ট্রেন থেকে ঝাঁপ, অন্য ট্রেনের চাকার তলায় ছিন্নভিন্ন ৪ যাত্রী

ভারতের মাটি ছুয়ে নেপাল থেকে বাংলাদেশে অতিরিক্ত বিদ্যু‍ৎ রফতানি আটকে দিল মোদি সরকার

বঙ্গভবনে রাতে গেরুয়া টেবিলে নৈশভোজ কাকলিদের, মেনু শুনলে জিভে জল আসবে

বীরের মতো ব্যাটিং করে অস্ট্রেলিয়াকে চুনকামের লজ্জা থেকে বাঁচালেন কনোলি

আবাসে কাটমানি-বিতর্ক শান্তিপুরে, কাঠগড়ায় প্রাক্তন ও বর্তমান কাউন্সিলর

তৃণমূলে মমতার প্রয়োজন ফুরিয়েছে, পরোক্ষে বোঝালেন সুদীপ