লাভপুরের বিজেপি প্রার্থীকে মারধরের অভিযোগে গ্রেফতার ৪

Share:

নিজস্ব প্রতিনিধি, লাভপুর: বীরভূমের লাভপুরের বিজেপি প্রার্থী দেবাশিস ওঝাকে (Debashish Ojha) মারধর করার অভিযোগে চার জনকে গ্রেফতার পুলিশ। লাভপুরে পুলিশকেও মারধর করার অভিযোগ উঠেছে। ৪ অভিযুক্তদের গ্রেফতার করেছে কির্ণাহার থানার পুলিশ।

বৃহস্পতিবার প্রথম দফার দিনে ছাপ্পার অভিযোগ উঠেছিল লাভপুরে। দফায় দফায় উত্তপ্ত হয়ে উঠেছিল বীরভূমের লাভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত আহমদপুরের ভ্রমরকোল গ্রাম। সেখানে ছাপ্পা পড়ার খবর পেয়েই যান বিজেপি প্রার্থী দেবাশিস ওঝা। সেই সময় তাঁর ওপরে কয়েকজন চড়াও হয় বলে অভিযোগ। বিজেপি প্রার্থী দেবাশিস ওঝার ছেলের গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। ইটের ঘায়ে মাথা ফেটেছে বিজেপি প্রার্থীর নির্বাচনি এজেন্ট সহ দুই নেতার। এই ঘটনাতেই ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

তৃণমূলের অভিযোগ, এলাকায় অশান্তি করতে এসেছিল বিজেপি নেতারা। এলাকার মানুষই আটকে দিয়েছে। বিজেপির অভিযোগ, বিজেপি প্রার্থীর গাড়িও লক্ষ্য করে ইট-পাথর ছোড়া হয়। বিজেপি প্রার্থীকেও মারধর করা হয় বলে অভিযোগ। গাড়ির কাঁচ ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে। আহতদের দ্রুত সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হয়। বেশ কয়েকজন পুলিশকর্মী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের ওপরও হামলা হয়েছে বলে অভিযোগ।  পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও চাপা উত্তেজনা রয়েছে গ্রামে। 

বৃহস্পতিবার রাজ্যে ছিল প্রথম দফার নির্বাচন। ১৬ জেলায় ১৫২ আসনে হয়েছে ভোটগ্রহণ। এদিন বিক্ষিপ্ত  অশান্তি ছাড়া বড় কোনও ধরনের সমস্য়া হয়নি বলে জানা গিয়েছে। লাভপুর তারমধ্যে অন্যতম। তবে বিজেপি প্রার্থীকে আক্রমণের ঘটনায় দ্রুত ব্যবস্থা নিয়েছে পুলিশ। 

সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মর্মান্তিক মৃত্যু ১৬ বাংলাদেশির

বদলে যাবে আবহাওয়া! ফের তুমুল দুর্যোগের সম্ভাবনা, আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

রাহু-মঙ্গলের মিলনে চরম বিপদ, তবে ধৈর্য ধরলে মালামাল হবেন ৪ রাশির জাতকরা

প্রতিবছর ঝাঁকে ঝাঁকে পাখি আত্মহত্যা করতে বেছে নেয়, চেনেন পক্ষীদের মৃত্যু উপত্যকা?

স্বাধীনতা দিবসের ছুটিতে ঘুরে আসুন দেশের এই ১০ ঐতিহাসিক দুর্গে

মানি প্ল্যান্টই করতে পারে দেউলিয়া, এই কাজ ভুলেও করবেন না

শ্রাবণের চতুর্থ সোমবারে তিন রাজযোগের সৃষ্টি, শিবের আশীর্বাদে আর্থিক উন্নতি ৪ রাশির জাতকদের

আজকের রাশিফল: কথাবার্তায় সংযম রাখুন, নয়তো বড় বিপদে পড়বেন… 

নিম্নচাপের জেরে সোম থেকেই বৃষ্টিতে ভাসবে রাজ্য, বড় দুর্যোগের আশঙ্কা কলকাতায়

তিলোত্তমার সৎকারে অতিসক্রিয়তা, নির্মল ঘোষদের বিরুদ্ধে তদন্তের নির্দেশ শুভেন্দুর

রোগীমৃত্যু ঘিরে হাসপাতালেই তাণ্ডব, মালদহে আক্রান্ত চিকিৎসক-নার্স-স্বাস্থ্যকর্মীরা

মিলল না রফাসূত্র, চাকরির পরীক্ষার অনিয়মে সিবিআই তদন্ত চেয়ে আন্দোলনে ঝাড়খণ্ডের পড়ুয়ারা

‘লোকতন্ত্র সেনানী’-দের মাসিক ১০ হাজার টাকা সাম্মানিক ও সরকারি হাসপাতালে চিকিৎসা, ঘোষণা মুখ্যমন্ত্রীর

ট্রাম্পের উপর রাগ! গাজার শান্তিচুক্তি নিয়ে আমেরিকার প্রস্তাব ফেরালেন নেতানিয়াহু