২০ ফেব্রুয়ারি দিল্লির মুখ্যমন্ত্রীর শপথ, বুধে বৈঠক বিজেপি বিধায়ক দলের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ২৭ বছর বাদে ফের দিল্লির ক্ষমতায় ফিরেছে বিজেপি। কিন্তু মুখ্যমন্ত্রী কে হবেন, তা নিয়ে জট এখনও কাটেনি। সূত্রের খবর, আগামী ২০ ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রীর শপথগ্রহণ আনুষ্ঠান হতে পারে। কেননা, নেতা বেছে নিতে ১৯ ফেব্রুয়ারি বৈঠকে বসছেন নবনির্বাচিত বিজেপি বিধায়করা। প্রথমে ঠিক ছিল, আজ সোমবার (১৭ ফেব্রুয়ারি) ওই বৈঠক হবে। কিন্তু শেষ মুহুর্তে বৈঠক পিছিয়ে দেওয়া হয়েছে। কোথায় নয়া মুখ্যমন্ত্রী শপথ নেবেন তা চূড়ান্ত না হলেও রামলীলা ময়দানে শপথগ্রহণ হতে পারে বলে জানা গিয়েছে।

সদ্য সমাপ্ত নির্বাচনে দীর্ঘ ২৭ বছর বাদে রাজধানী শাসনের ভার ফিরে পেয়েছে পদ্ম শিবির। দিল্লি বিধানসভার ৭০ আসনের মধ্যে ৪৮টিতে জয়ী হয়েছেন বিজেপির প্রার্থীরা। আর অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টির ঝুলিতে গিয়েছে ২২টি আসন। গত ৮ ফেব্রুয়ারি ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর ৮ দিন কেটে গেলেও মুখ্যমন্ত্রী হিসাবে এখনও কাউকে বেছে নিতে পারেনি গেরুয়া শিবির। ২৭ বছর বাদে জেতা দিল্লির কুর্সিতে কাকে বসানো হবে তা নিয়ে জোর চর্চা চলছে।

বিজেপি সূত্রে জানা গিয়েছে, মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন অন্তত হাফডজন নেতা। তার মধ্যে সবার চেয়ে এগিয়ে রয়েছেন কেজরিওয়ালকে হারানো প্রবেশ বর্মা। নয়া দিল্লি আসনের বিধায়ক আবার প্রাক্তন মুখ্যমন্ত্রী সাহিব সিং বর্মার ছেলে। এছাড়া জনকপুরী আসন থেকে জয়ি আশিস সুদের নাম নিয়েও চর্চা চলছে। যিনি আবার বিজেপি শীর্ষ নেতৃত্বের অত্যন্ত ঘনিষ্ঠ। এছাড়া শালিমার বাগের বিধায়ক রেখা গুপ্তা, রোহিনীর বিধায়ক বিজেন্দ্র গুপ্ত, মালবীয় নগরের বিধায়ক সতীশ উপাধ্যায়ও মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে রয়েছেন। বৈশ্য সম্প্রদায়ের প্রতিনিধি তথা আরএসএসের শীর্ষ পদাধিকারী জিতেন্দ্র মহাজনের নাম-ও শোনা যাচ্ছে।

মালদা টাউনে বড়সড় মাদক পাচার রুখল RPF-GRPS, ২১ লক্ষ টাকার গাঁজা-সহ গ্রেফতার ৩

মহিলাদের টার্গেট করে মোবাইল ছিনতাই, বনগাঁ থেকে গ্রেফতার ৩

নিশানায় ভারত! চট্টগ্রামের সীতাকুণ্ডে দ্বিতীয় সমরাস্ত্র তৈরির কারখানা গড়ছে বাংলাদেশ সেনাবাহিনী

৩২ জনের দলের সঙ্গে নেপালে গিয়ে নিখোঁজ কলকাতার রিনা, দুশ্চিন্তায় পরিবার

প্রতিদিন ১৬০ টাকা করে সঞ্চয় করলে মিলতে পারে আজীবন বছরে ১ লক্ষ টাকার পেনশন

শরীরে বেলাগাম চর্বি বাড়ছে? অবহেলা করলেই চরম বিপদে পড়বেন

অপারেশন সিঁদুরের সময়ে S-400-এর অবস্থান জানতে গুপ্তচর পাঠিয়েছিল পাকিস্তান, দাবি প্রাক্তন বায়ুসেনা কর্তার

নেপালে মৃতদের দেহ ভাসতে ভাসতে পৌঁছাল উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে, তিন লাশ উদ্ধার  

‘পুলিশের দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব