Loading live market data...
Loading active stocks...
Connecting...

‘১০ হাজার কোটি দিলেও কেন্দ্রের শিক্ষানীতি মানব না’, হুঙ্কার স্ট্যালিনের

Share:

নিজস্ব প্রতিনিধি, চেন্নাই: মোদি সরকারের নয়া শিক্ষানীতি মানবেন না বলে ফের হুঙ্কার ছাড়লেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী তথা ডিএমকে সুপ্রিমো এমকে স্ট্যালিন। শনিবার (২২ ফেব্রুয়ারি) কুড্ডালোরে অভিভাবক-শিক্ষক সঙ্ঘের এক অনুষ্ঠানে মোদি সরকারের শিক্ষা নীতির বিরুদ্ধে হুঙ্কার ছেড়ে তিনি বলেন, ’১০ হাজার কোটি টাকা দিলেও কেন্দ্রের নয়া শিক্ষা নীতি মানব না।’ তবে ডিএমকে সুপ্রিমো এও জানিয়েছেন, হিন্দি ভাষা নিয়ে তাঁর আপত্তি নেই। কিন্তু জোর করে হিন্দি চাপানোর ক্ষেত্রে আপত্তি রয়েছে।

কুড্ডালোরে অভিভাবক-শিক্ষক সঙ্ঘের অনুষ্ঠানে তামিলনাডুর মুখ্যমন্ত্রী বলেন ‘আমরা কোনও ভাষার বিরোধী নই। কিন্তু জোর করে কোনও ভাষা চাপিয়ে দেওয়ার বিরোধী। সেই বিরোধিতায় অটল থাকব। আমরা শুধু হিন্দি চাপানোর চেষ্টার জন্যই জাতীয় শিক্ষা নীতির বিরোধিতা করছি না, আরও বেশ কিছু কারণেও বিরোধিতা করছি। আমরা মনে করি, জাতীয় শিক্ষা নীতি সম্পূর্ণ অগ্রহণযোগ্য। এটি শিক্ষার্থীদের স্কুল থেকে দূরে সরিয়ে দেবে।’তিনি আরও বলেন ‘জাতীয় শিক্ষা নীতিতে তপশিলি জাতি ও উপজাতি শ্রেণিভুক্ত শিক্ষার্থীদের আর্থিক সহায়তা দানে অস্বীকার করা হয়েছে। তাছাড়া কলেজগুলিতে কলা ও বিজ্ঞান বিভাগে ভর্তির জন্য দেশজুড়ে সাধারণ প্রবেশিকা পরীক্ষা চালু করার সুপারিশ করেছে। সেই সঙ্গে তৃতীয়, পঞ্চম এবং অষ্টম মানের জন্য দেশে একই পরীক্ষার প্রস্তাব করা হয়েছে।’ ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে নালিশ ঠুকেছেন তামিলনাডুর মুখ্যমন্ত্রী। চিঠিতে তিনি অভিযোগ করেছেন ‘কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী হুমকি দিয়েছেন জাতীয় শিক্ষা নীতি কার্যকর করা না হলে সার্বিক শিক্ষা অভিযানে রাজ্যকে যে ২,০০০ কোটি টাকা কেন্দ্রীয় সাহায্য দেওয়া হয়, তা বন্ধ করে দেওয়া হবে।’ ধর্মেন্দ্র প্রধানের ওই হুমকির প্রসঙ্গ উত্থাপন করে স্ট্যালিন এদিন পাল্টা হুঙ্কার ছেড়ে বলেন ’১০ হাজার কোটি টাকা দেওয়া হলেও কেন্দ্রীয় শিক্ষা নীতি মানব না।’

ফিন অ্যালেনের সেঞ্চুরি ও কেকেআরের বোলিংয়ের দাপটে ভরাডুবি দিল্লির

ব্রিগেডে মুখ্যমন্ত্রীর পদে শুভেন্দুর শপথের দিন কালীঘাটে রবীন্দ্রজয়ন্তী পালন করবেন মমতা

পলতা ঘাটে চুল,দাড়ি কেটে প্রতিজ্ঞা ভাঙলেন বিজেপির ২ নেতা

স্বরূপনগরে ভোটের দিন থেকে নিখোঁজ থাকা ব্যক্তির জলাশয় থেকে মৃতদেহ উদ্ধার

কেকেআরের দুরন্ত বোলিংয়ের জেরে দিল্লির ব্যাটিং বিপর্যয়, অক্ষরদের ১৪৩ রানের টার্গেট দিল কলকাতা

আগামী সপ্তাহেই দাম বাড়ছে পেট্রল-ডিজেলের, চিন্তায় মধ্যবিত্ত

পাড়ার ‘বুবাই’ ‘বাংলার মুখ্যমন্ত্রী, নাম ঘোষণা হতেই উচ্ছ্বাস শুরু অধিকারী পাড়ায়

বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রিয় খাবার পান্তা ভাত, ভাজা ইলিশ

প্রকাশিত মাধ্যমিকের ফল, পাশের হার ৮৬.৮৩ শতাংশ

মার্শের দুরন্ত শতরান, বেঙ্গালুরুকে রানের লক্ষ্য দিল লখনউ

দুর্নীতির দায়ে চিনের প্রাক্তন দুই প্রতিরক্ষা মন্ত্রীকে মৃত্যুদণ্ড

শনিবার ব্রিগেডে শপথ অনুষ্ঠান , দুর্যোগের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

‘ভয় আউট, ভরসা ইন’, মুখ্যমন্ত্রী হিসেবে নাম ঘোষণার পর বড় বার্তা শুভেন্দুর

‘সোনার বাংলায় অনুপ্রবেশকারীদের ঠাঁই নেই’, শুভেন্দুকে মুখ্যমন্ত্রী ঘোষণা করে বললেন অমিত শাহ