জলপথে ৩ ঘন্টায় কলকাতা থেকে পৌঁছনো যাবে চেন্নাই,খরচ মাত্র ৬০০ টাকা

Share:

নিজস্ব প্রতিনিধি : ভাবা যায়! কলকাতা থেকে চেন্নাই যেতে সময় লাগবে মাত্র ৩ ঘণ্টা। এমন আবার হয় নাকি ? ভাড়া কত জানেন মাত্র ৬০০ টাকা।শুনতে অবিশ্বাস্য মনে হলেও এটাই সত্যি। রুপকথার গল্পের পক্ষীরাজের মতই বাস্তবেও উড়ন্ত সমুদ্রযানের নকশাও ইতিমধ্যেই তৈরি হয়ে গিয়েছে।অভিনব এই উড়ন্ত সমুদ্রযানে কলকাতা থেকে চেন্নাই পর্যন্ত ৩০ ঘন্টার রাস্তা হবে মাত্র ৩ ঘন্টার। অভিনব আবিষ্কারের পেছনে রয়েছে আইআইটি মাদ্রাজের ইনকিউবেশন সেলের সহায়তায় একটি স্টার্ট-আপ সংস্থা। খুব শীঘ্রই বাস্তবে পরিণত হবে এই যানবাহন।

কলকাতা থেকে চেন্নাই পর্যন্ত যাত্রা, যা প্রায় ১,৬৬৮ কিলোমিটার এবং কমপক্ষে ৩০ ঘন্টা সময় নেয়। সেই কাজ মাত্র ৩ ঘন্টার করে দেবে এই উড়ন্ত জাহাজ।ভাড়া মাত্র ৬০০ টাকা।জাহাজের নকশাও রেডি।তাই এখন থেকেই স্বপ্ন দেখতে শুরু করেছেন বহু ভ্রমণপ্রেমী।

এই নিয়ে সামাজিক মাধ্যমে ভারতীয় ধনকুবের আনন্দ মাহিন্দ্রা সমুদ্রযানের ছবি পোস্ট করে সাধুবাদ জানিয়েছেন।তাঁর এই পোস্টটি সমাজমাধ্যমে নিমেষে ভাইরাল হয়েছে। তাজ্জব হয়েছে গোটা নেটপাড়া। আনন্দ মাহিন্দ্রা তার পোস্টে লিখেছেন, ‘প্রায় প্রতি সপ্তাহেই নতুন প্রযুক্তিগত উদ্যোগের খবর পাওয়া যায়। এই গাড়ির নকশাটি সত্যিই দুর্দান্ত!প্রশংসা করতেই হচ্ছে।’

এই নিয়ে স্টার্ট-আপ সংস্থাটির অন্যতম প্রতিষ্ঠাতা হর্ষ রাজেশ জানান, তাঁরা এই বৈদ্যুতিক যান তৈরি করে যাত্রাপথকে দ্রুততর ও খরচসাশ্রয়ী করার চেষ্টা করছেন।অভিনব এই উড়ন্ত সমুদ্রযানে কলকাতা থেকে চেন্নাই পর্যন্ত ১,৬০০ কিলোমিটার পথ মাত্র ৩ ঘন্টায় পাড়ি দেওয়া যাবে। খরচ মাত্র ৬০০ টাকা।

স্টার্ট-আপের আর এক প্রতিষ্ঠাতা কেশব চৌধরি জানান, এই যানটি সমুদ্রের জলের খুব কাছ দিয়ে উড়বে।এর ফলে ডানার ঘর্ষণ কমবে ও কম গতিবেগে উড়তে পারবে। ট্রেনের তুলনায় ভাড়া অনেক কম পড়বে।

সৌদি আরবকে ৪-০ গোলে উড়িয়ে জয় পেল স্পেন

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন স্প্যানিশ ফুটবলের রাজপুত্র ইয়ামাল

মেয়েদের টি টোয়েন্টি বিশ্বকাপে আফ্রিকার সিংহদের কাছে হেরে গেলেন হরমনপ্রীতরা

তৃণমূলের পার্টি অফিসের আলমারি থেকে প্রচুর আধার ও জব কার্ড উদ্ধার

হাওড়ার প্রাক্তন তৃণমূল কাউন্সিলরকে ‘ডিম স্নান’ এলাকাবাসীর

আচমকাই আলিমুদ্দিনে হাজির প্রসেনজিৎ! দেখা করলেন বিমানের সঙ্গে

সোমে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর দুপুরে বিজেপি সরকারের পূর্ণাঙ্গ বাজেট

মহেশতলার মোল্লার গেটে মর্মান্তিক পথ দুর্ঘটনা, ডাম্পারের ধাক্কায় পা বাদ গেল যুবকের

উত্তরে মহাদুর্যোগ চলবে, দক্ষিণে কমলা ও হলুদ সর্তকতা জারি

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই জলমগ্ন তিলোত্তমা, চাঁদনি চকে গাছ পড়ে বন্ধ সেন্ট্রাল অ্যাভিনিউ

‘বাংলা ভারতের পুনর্জাগরণকে গতি দিয়েছে’, গার্ডেনরিচ থেকে বললেন মোদি

‘কোভিড তৃণমূল ‘, নাম না করে কাকলি-ঋতব্রতদের ব্যঙ্গ অধীরের

হিন্দু নিধন যজ্ঞের হোতা সোহরাওয়ার্দির নামে থাকা রাস্তার নাম বদলে দিল কলকাতা পুরসভা

দেড় মাস ‘নিখোঁজ’ থাকা তৃণমূল নেতাকে খুঁজে বের করে গণপিটুনি জনতার