বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের হুমকির জের, আত্মঘাতী হাসিনা জমানার সহকারী অ্যাটর্নি জেনারেল

Share:

নিজস্ব প্রতিনিধি, ঢাকা: মুক্তিযুদ্ধ বিরোধী বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের লাগাতার হুমকির চাপ না নিতে পেরে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী হলেন শেখ হাসিনার জমানার সহকারী অ্যাটর্নি জেনারেল টাইটাস হিল্লোল রেমা। গতকাল শনিবার (১ মার্চ) ঢাকার কলাবাগানের বাড়ি থেকে তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার করেছে পুলিশ। ওই ঘটনার কথা জানাজানি হতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। আইনজীবীরা ফুঁসে উঠেছেন। রাজনৈতিক পালাবদলের পরে বিভিন্ন পেশার সঙ্গে যুক্তদের বিরুদ্ধে যেভাবে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে ও তাদের বিরুদ্ধে লাগাতার হুমকি দেওয়া হচ্ছে, অবিলম্বে তা বন্ধ না হলে অনেককেই টাইটাস হিল্লোলের মতো আত্মহত্যার পথ বেছে নিতে হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধের সপক্ষের পেশাজীবিরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মেধাবী ছাত্র টাইটাস হিল্লোল আইনজীবী হিসাবে কর্মজীবন শুরু করেন। ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালন করেছিলেন। মিতভাষী এবং বিনয়ী হিসাবে পরিচিত ছিলেন আইনজীবী মহলে। গত ৫ অগস্ট রাজনৈতিক পালাবদলের পরে আওয়ামী লীগ সমর্থক অনেক আইনজীবীর মতো একাধিক মিথ্যা মামলায় জড়ানো হয় তাঁকে। সুপ্রিম কোর্টে পেশাগত দায়িত্ব পালনে তাঁকে বাধা দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব। ফলে ইদানিং পেশাগতভাবে কর্মহীন হয়ে পড়েছিলেন হিল্লোল। এমনকি আদালত চত্বরে না আসতেও তাঁকে হুমকি দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। ওই ঘটনায় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন হাসিনা জমানায় সহকারী অ্যাটর্নি জেনারেলের দায়িত্ব পালনকারী হিল্লোল। গত কয়েক মাস ধরে হেনস্থার ভয়ে কলাবাগানের বাড়িতেই নিজেকে বন্দি করে রেখেছিলেন।

কলাবাগান থানার ওসি মোক্তারুজ্জামান জানিয়েছেন, ‘স্ত্রী এবং দুই মেয়েকে নিয়ে কলাবাগানের ক্রিসেন্ট রোডের একটি বাড়িতে থাকতেন হিল্লোল। তাঁর স্ত্রী এক বেসরকারি হাসপাতালে কর্মরত। অন্যান্য দিনের মতো শনিবার সকালে হাসপাতালে বেরিয়ে যান তিনি। বেশ কয়েকবার খোঁজ নেওয়ার জন্য হিল্লোলকে ফোন করেন। কিন্তু কোনও সাড়া-শব্দ পাননি। এর পরেই মেয়েদের ফোন করে বাড়িতে গিয়ে বাবার খোঁজ নেওয়ার নির্দেশ দেন। মায়ের ফোন পেয়ে দুই মেয়ে বাড়িতে এসে বাবাকে গলায় ফাঁস দিয়ে ঝুলতে দেখেন। খবর পেয়ে পুলিশ গিয়ে ঝুলন্ত দেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়।’

‘কথা রেখেছি’, তামান্না খুনে ২৩ অভিযুক্ত গ্রেফতার হতেই এক্সে লিখলেন শুভেন্দু

চাঁদা চুরি কাণ্ডে রামমন্দির ট্রাস্টের প্রধান চম্পত রাইয়ের ইস্তফা গৃহীত

৭, ৭৪৪ কোটি টাকা! বিশ্বের সর্বোচ্চ বেতনভোগীদের তালিকায় বঙ্গ তনয়, কে এই শঙ্খ মিত্র?

ফের ধাক্কা স্ট্যালিনের, ৯ বছর বাদে ডিএমকের সঙ্গ ছাড়ল ভাইকোর এমডিএমকে

সকালের পর বিকেলে ফের মেট্রোয় জোড়া আত্মহত্যার চেষ্টা, ভোগান্তিতে যাত্রীরা

ফের জালিয়াতি করে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে

রথের কাউন্টডাউন শুরু, দিঘার জগন্নাথ মন্দিরে স্নানযাত্রার প্রস্তুতি তুঙ্গে

সাবধান! কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে প্রবল ঝড়-বৃষ্টি, পাঁচ জেলায় জারি সতর্কতা

ত্রিপুরার মেডিকেল কলেজে পড়াচ্ছেন বাংলাদেশ থেকে পালিয়ে আসা শেখ হাসিনার দলের প্রাক্তন সাংসদ

মোদি মন্ত্রিসভার রদবদল নিয়ে জোর জল্পনা, নির্মলাকে সরিয়ে অর্থমন্ত্রী শক্তিকান্ত দাস?

তারাতলা কাণ্ডে আরও বিপাকে ফিরহাদ হাকিম, প্রাক্তন মেয়র-সহ তিন জনের বিরুদ্ধে দায়ের FIR

ভূমিকম্পের হাত থেকে শিশুকন্যাকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন ভেনেজুয়েলার ফুটবলারের স্ত্রী

সর্ষের ঝাঁঝে বাঙালির প্রিয় পদ, বাড়িতেই চটজলদি বানিয়ে নিন ‘বেগুন সর্ষে’

বিনা ভাড়ায় নিয়ে যেতে আপত্তি, অটোরিকশা চালককে অকথ্য ভাষায় গালিগালাজ পুলিশ কর্মীর