গর্ভবতী কিয়ারা আডভানি, শুটিং শুরুর আগেই ‘ডন 3’-থেকে সরলেন রণবীরের নায়িকা

তিনি তাঁর ব্যাক্তিগত জীবনকে বেশি অগ্রাধিকার দিয়েছেন। তাই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। ডন 3-এর নির্মাতারা এখন নতুন নায়িকা খুঁজছেন। এটি অভিনেত্রী এবং নির্মাতাদের পারস্পরিক সিদ্ধান্ত।

Share:

নিজস্ব প্রতিনিধি: বিয়ের ২ বছরের মধ্যে বাবা-মা হতে চলেছেন বলিউডের পাওয়ার দম্পতি সিদ্ধার্থ মলহোত্রা এবং কিয়ারা আডভানি। দিন কয়েক আগেই একটি সুন্দর পোস্টের মাধ্যমে বিষয়টি জানিয়েছেন অভিনেত্রী কিয়ারা আডভানি। ২০২৩ সালে রাজস্থানের একটি বিলাস বহুল ফোর্টে তাঁদের বিবাহ হয়ে। তাঁদের বিয়ের অনুষ্ঠান রূপকথার গল্পের থেকে কম ছিলনা। সে যাই হোক না কেন, এখন তাঁরা হবু মা-বাবা। তবে মা হতে চলা কিয়ারা আডভানির সামনে অনেক প্রজেক্ট, তবে কী তিনি মাতৃত্বকালীন ছুটি নেবেন? তাঁর আসন্ন ছবিগুলির মধ্যে একটি ‘ডন 3’, যেখানে তিনি রণবীর সিংহের সঙ্গে জুটি বাঁধবেন। গত বছরেই বিষয়টি ঘোষণা করেছেন পরিচালক ফারহান আখতার। ছবিতে শাহরুখ খানের জুতোয় পা রাখবেন রণবীর সিংহ। কিন্তু বিষয়টি হল, কিয়ারা আডভানি কী ছবিতে থাকবেন?

এ বছরেই ছবির শুটিং শুরু হওয়ার কথা। আর অভিনেত্রী মা হতে চলেছেন। তবে কী অভিনেত্রীর গর্ভাবস্থার জন্যে নির্মাতারা ছবির শুটিং পিছিয়ে দেবেন, নাকি ছবি থেকে বাদ পড়বেন কিয়ারা? যদিও ডন 3 ছাড়াও ওয়ার 2 এবং টক্সিক ছবিতে অভিনয় করবেন কিয়ারা। ইতিমধ্যেই দুটি ছবির কাজ প্রায় শেষ করেছেন অভিনেত্রী। কিন্তু ডন 3-এর শুটিং এখনও শুরু হয়নি। একটি প্রতিবেদন অনুসারে, অভিনেত্রী ডন 3-এ থাকছেন না।

তিনি তাঁর ব্যাক্তিগত জীবনকে বেশি অগ্রাধিকার দিয়েছেন। তাই ছবি থেকে সরে দাঁড়িয়েছেন। ডন 3-এর নির্মাতারা এখন নতুন নায়িকা খুঁজছেন। এটি অভিনেত্রী এবং নির্মাতাদের পারস্পরিক সিদ্ধান্ত। তবে কিয়ারা বা নির্মাতারা কেউই আনুষ্ঠানিকভাবে এই খবরটি নিশ্চিত করেননি। তাই, আপাতত, কিয়ারা এখনও এই প্রকল্পের অংশ। এদিকে স্বাধীনতা দিবসের সপ্তাহান্তে মুক্তি পাবে কিয়ারার ‘ওয়ার ২’। অয়ন মুখোপাধ্যায় পরিচালিত এই সিনেমাটিতে আরও অভিনয় করেছেন হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর। এদিকে, ‘টক্সিক’ মুক্তি পাবে ১০ এপ্রিল,। কিয়ারা এই সিনেমাগুলির প্রচারণায় অংশ নেবেন কিনা, নাকি তিনি বিশ্রাম নেবেন তা জানতে সময়ের অপেক্ষা করতে হবে।

বাংলাদেশের বিদেশ সচিব হচ্ছেন দিল্লিতে দায়িত্ব সামলানো সালাহউদ্দিন নোমান চৌধুরী

পিতৃপক্ষে পরিবারের কারও মৃত্যু কি অশুভ, নেমে আসে বিপদ? জানুন কি বলছে শাস্ত্র

রক্ত পরীক্ষায় খালি পেট রাখা জরুরি? নয়া গবেষণায় উঠে এল দারুণ তথ্য

পুজোর মধ্যে সুখবর, ১৭ অক্টোবর থেকে সুসময় ৩ রাশির জাতকদের

সৌদি আরবের জ্বালানি শোধনাগারে হুতিদের ড্রোন হামলায় প্রাণ গেল বাংলাদেশির

শিগগিরই বদলে যাচ্ছে রাজ্যের নাম, বড় ঘোষণা শমীকের

এক ধাক্কায় ২৮,০০০ থেকে ৯,০০০ ফুটে নেমে লন্ডন-শিকাগোগামী ব্রিটিশ এয়ারওয়েজ, থরহরিকম্প যাত্রীদের

নাকতলা উদয়নে পঞ্জিকার ইতিহাস, আলিপুর সর্বজনীনে রামায়ণের গল্প বলবেন শিল্পী অনির্বাণ

নন্দীগ্রাম ও রেজিনগরে ভোট অশান্তি রুখতে ৭১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

গোঁসা ভুলে ‘ভাইপো’কে দলে গুরুত্বপূর্ণ পদ দিলেন পিসি, ভোটে ফায়দা তোলা যাবে?

তালিবানি বাংলাদেশ, মৌলবাদীদের হুমকিতে সুনামগঞ্জে স্থগিত মেয়েদের ফুটবল ম্যাচ

ভারত, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার তীব্র আপত্তি, চ্যাম্পিয়ন্স লিগ টি-২০ ফেরাচ্ছে না ICC

রণবীর কাপুরের ‘রামায়ণ’-এর সেটে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঝড়ের বেগে ভাইরাল ভিডিও

চিকিৎসার নামে ঝাড়ফুঁক, নাবালিকাকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার ‘ওঝা’