পরকীয়ার করুণ পরিণতি! বিষ খেয়ে আত্মহত্যা জামাইবাবুর, আশঙ্কাজনজক শ্যালিকা

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: স্ত্রীর অগোচরেই শ্যালিকার সঙ্গে  বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন জামাইবাবু। ওই ঘটনার কথা জানাজানি হতেই শুরু হয় পারিবারিক অশান্তি। পরিজনদের কাছে ধরা পড়ে যাওয়ায় বিষ খেয়ে একই সঙ্গে আত্মবলিদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন জামাইবাবু ও শ্যালিকা। বিষ পানে জামাইবাবুর মৃত্যু হলেও প্রাণে বেঁচে গিয়েছেন শ্যালিকা। যদিও তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে হাওড়ার উলুবেড়িয়ায়। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উলুবেড়িয়ার  চিকনবার গ্রামের বাসিন্দা তন্ময় দাস স্থানীয় একটি গেঞ্জি কারখানায় কাজ করতেন। বছর পাঁচেক আগে কুলগাছিয়ার মাধবপুরের বাসিন্দা এক তরুণীর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের বছর খানেক পার হতে না হতেই ছোট শ্যালিকার সঙ্গে  বিবাহ-বর্হিভূত সম্পর্কে জড়িয়ে পড়েন তন্ময়। দুজনের পরকীয়ার বিষয়টি অবশ্য বেশিদিন গোপন থাকেনি। জানাজানি হতেই দুই পরিবারের মধ্যে শুরু হয় অশান্তি। নিত্য কলহ লেগেছিল সংসারে। এর পরেই তন্ময় ও তার শ্যালিকা সিদ্ধান্ত নেন, গঞ্জনা থেকে রেহাই পেতে একই সঙ্গে বিষপান করে আত্মহত্যা করবেন দুজনে।

গতকাল বৃহস্পতিবার (৬ মার্চ) কাজে যাওয়ার নাম করে গাড়ি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তন্ময়। কিছুক্ষণ পরে শ্যালিকাকে নিয়ে বাড়িতে ফিরেও আসেন। এরপর বমি করতে থাকেন দুজনেই। বাড়ির লোকজন ওই পরিস্থিতি দেখে ঘাবড়ে যান। কথায়-কথায় তন্ময় জানান,  দু’জনে একসঙ্গে বিষ খেয়েছেন। আর দেরি করেননি পরিবারের সদসরা। সঙ্গে সঙ্গেই তাঁদের উলুবেড়িয়ায় শরত্‍চন্দ্র মেডিক্যাল কলেজে ভর্তি করেন। কিন্তু চিকি‍ৎসকদের চেষ্টা ব্যর্থ করে দিয়ে রাতেই মৃত্যুর কোলে ঢলে পড়েন তন্ময়। তার শ্যালিকার অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। 

 

জঙ্গলের অচেনা রাস্তায় হারিয়ে যাওয়া ব্যক্তিকে বাড়ি ফেরালেন সাঁকরাইল থানার অফিসাররা

পাগলা ঘোড়ার তাণ্ডবে আতঙ্কিত কুসুমগ্রাম, হিমশিম খেল পুলিশ,আহত একাধিক

১৩ পূর্ণমন্ত্রী-সহ বুধে মুখ্যমন্ত্রী হিসাবে শপথ শিবকুমারের, উপমুখ্যমন্ত্রী হচ্ছেন পরমেশ্বর!

পুত্র সন্তান নেই,জামাই ও মেয়েকে বাড়িতে রাখতে গেলে দিতে হবে ১ লক্ষ টাকা

তৃণমূলে টালমাটাল দশা, দল আর প্রতীক হাতছাড়া হচ্ছে মমতার!

‘কী দুরবস্থা! ১৫০ লোকও হয়নি’, মমতার ধর্নাকে কটাক্ষ শুভেন্দুর

উলুবেড়িয়াতে প্রকাশ্য রাস্তায় ‘হ্যান্ডকাপ’ পরিয়ে তৃণমূল নেতাকে ঘোরালো পুলিশ

আধ্যাত্মিক গুরুর ছদ্মবেশে মহিলাদের যৌন নির্যাতন, মথুরায় গ্রেফতার IIT পাস যুবক

ফ্রান্স থেকে আরও ১১৪ রাফাল যুদ্ধবিমান কেনার প্রস্তুতি, প্যারিসে বায়ুসেনা প্রধান

মুখ্যমন্ত্রীর জনতার দরবারে ‘বঞ্চিত’ শিল্পীদের ভিড়, কী অভিযোগ তাঁদের?

অমরনাথ যাত্রায় জঙ্গি হামলা রুখতে মোতায়েন ৬৭০ কোম্পানি আধা সেনা, নজরদারিতে ড্রোন -ডগ স্কোয়াড

কলেজের ইউনিয়ন রুমের আলমারি থেকে উদ্ধার লক্ষ লক্ষ উঁই ধরা টাকা

তোলাবাজি থেকে কাটমানির অভিযোগ, গ্রেফতার নারকেলডাঙার তৃণমূল কাউন্সিলর

কাপড় ও ত্রিপল পাচারের অভিযোগে কাটোয়ার প্রাক্তন বিধায়ক গ্রেফতার, উত্তেজনা চরমে