Loading live market data...
Loading active stocks...
Connecting...

বাড়িতে একা মহিলা! সেই সুযোগে গণধর্ষণ করে খুন

গ্রামবাসীদের অভিযোগ, গ্রামেরই মদ্যপ যুবকেরা গণধর্ষণ করে খুন করেছে ওই মহিলাকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে ওই মহিলার দেহ উদ্ধার করেছে ও তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: কর্মসূত্রে স্বামী আর ছেলে থাকে ভিন রাজ্যে। গ্রামের বাড়িতে একাই থাকতেন মহিলা। আর তার জেরেই ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা। গ্রামবাসীদের অভিযোগ, গ্রামেরই মদ্যপ যুবকেরা গণধর্ষণ করে খুন করেছে ওই মহিলাকে। চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগরাতে। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থলে গিয়ে ওই মহিলার দেহ উদ্ধার করেছে ও তা ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। তবে এই ঘটনায় পুলিশ এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করেনি। ঘটনার সঙ্গে যারা জড়িত তাঁরা গ্রামের বাসিন্দা বলেই মনে করছেন গ্রামবাসীরা।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, বছর সাঁইত্রিশের ওই মহিলা বাড়িতে একাই থাকতেন। সেই সুযোগেই মঙ্গলবার রাতে গণধর্ষণের ঘটনাটি ঘটেছে। এদিন সকালে গ্রামের কয়েকজন মহিলা তাঁকে ডাকতে গিয়ে কোনও সাড়া পাননি। পরে সন্দেহ হওয়ায় তাঁরা ওই মহিলার ঘরে ঢুকে দেখেন তিনি প্রায় বিবস্ত্র ও মৃত অবস্থায় পড়ে রয়েছেন। পরে তাঁরাই গ্রামের অনান্যদের খবর দেন। জানাজানি হতেই উত্তেজনা ছড়ায় এলাকায়। খবর যায় এগরা থানার পুলিশের কাছে। তাঁরা গিয়ে মহিলার দেহ উদ্ধার করেন। তবে পুলিশের তরফে জানানো হয়েছে, গণধর্ষণ করেই ওই মহিলাকে খুন করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের রিপোর্ট হাতে না আসা পর্যন্ত বলা সম্ভব নয়। তবে গ্রামবাসীদের দাবি, ওই মহিলাকে গণধর্ষণ করেই খুন করা হয়েছে। ওই মহিলা যেহেতু বাড়িতে একাই থাকতেন, সে খবর অনান্যদের কাছেও ছিল। গ্রামের মদ্যপরাই ঘরে ঢুকে ওই মহিলাকে ধর্ষণ করে খুন করেছে বলে তাঁরা অভিযোগ করেছেন।  

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের