‘শিগগিরই সবার হিসাব হবে’, ঝাড়খণ্ডের গ্যাংস্টার আমন সাহুর এনকাউন্টারের বদলা নেওয়ার হুমকি আনমোল বিষ্ণোইয়ের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ঝাড়খণ্ডের কুখ্যাত গ্যাংস্টার আমন সাহুর এনকাউন্টারে জড়িত পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকি দিলেন আর এক কুখ্যাত গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ভাই আনমোল বিষ্ণোই। মোস্ট ওয়ান্টেড অপরাধী আনমোল সমাজমাধ্যমে এক পোস্টে লিখেছেন, ‘দু’দিন আগে ঝাড়খণ্ডের আমন সাহুকে পুলিশ এনকাউন্টারে খুন করেছে। আমন আমার ভাই ছিল। তার সঙ্গে যা ঘটেছে তা ভুল। এর হিসাব নেব। ভাই আমনের এনকাউন্টারের প্রতিশোধ নেব। যারা জড়িত তারা কেউ রেহাই পাবেন না।’ ও পোস্টের নিচে ‘জয় বলকারী’ ও ‘লরেন্স বিষ্ণোই গ্যাং’ লিখেছে আনমোল। উল্লেখ্য, মুম্বইয়ের প্রাক্তন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের মূল আসামী আনমোল। তাছাড়া তার বিরুদ্ধে বলিউড অভিনেতা সলমন খানের বাড়িতেও গুলি চালানোর অভিযোগ রয়েছে। মুম্বই পুলিশ তাকে খুঁজে বেড়াচ্ছে।  

হাজারিবাগের জাতীয় তাপবিদ্যু‍ৎ কেন্দ্রের (এনটিপিসি) ডেপুটি জেনারেল ম্যনেজার কুমার গৌরবের হত্যাকাণ্ডে জড়িত কুখ্যাত গ্যাংস্টার আমন সাহু গত ১১ মার্চ পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গিয়েছিলেন। ছত্তিশগড়ের রাজধানী রায়পুরের জেল থেকে নিয়ে আসার পথে পুলিশের কাছ থেকে ইনসাস রাইফেল ছিনিয়ে নিয়ে গুলি চালাতে শুরু করেছিল আমন। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালান পুলিশ কর্মীরা। গুলিযুদ্ধে প্রাণ হারিয়েছে আমন। গুলিযুদ্ধে জখম হন রাকেশ কুমার নামে এক হাবিলদার।

গত ৮ মার্চ শনিবার হাজারিবাগে এনটিপিসির ডেপুটি জেনারেল ম্যানেজার কুমার গৌরবের উপরে অতর্কিতে হামলা চালায় অজ্ঞাতপরিচয়ধারী দুষ্কৃতীরা। গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয়। ওই হত্যাকাণ্ডে নাম জড়ায় রায়পুর জেলে বন্দি কুখ্যাত গ্যাংস্টার আমন সাহুর। জেরার জন্য গতকাল সোমবার (১০ মার্চ) রায়পুর জেল থেকে ট্রানজিট রিমান্ডে নিয়ে তাকে নিয়ে রাঁচির উদ্দেশে রওনা হয় পুলিশ। মাঝপথে পালামৌর চেনপুরে পুলিশকে ফাঁকি দিয়ে পালানোর চেষ্টা চালায় আমন। এক কনস্টেবলের কাছ থেকে ইনসাস রাইফেল ছিনিয়ে নিয়ে গুলি চালাতে শুরু করে। পাল্টা গুলি চালায় পুলিশ। বেশ খানিকক্ষণ ধরে বন্দুকের লড়াই চলে। ওই লড়াইয়ে খতম হয় আমন সাহু।

পুলিশ জানিয়েছে, একসময়ে মাওবাদীদের সঙ্গে জড়িত ছিল আমন। পরে মাওবাদীদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে কুখ্যাত অপরাধীদের নিয়ে গ্যাং গড়ে তোলে। ২০১৩ সাল থেকে ঝাড়খণ্ড জুড়ে অপহরণ, খুন, ব্যাঙ্ক ডাকাতি, তোলাবাজি-সহ নানা অপরাধমূলক কাজকর্মে জড়িয়ে পড়ে। পুলিশ ও সাধারণ মানুষের কাছে ত্রাস হয়ে আবির্ভূত হয়েছিল আমন সাহু। তার বিরুদ্ধে ১০০-র বেশি খুন, অপহরণ ও তোলাবাজির মামলা রয়েছে।

তোলাবাজি-মারধরের অভিযোগে তৃণমূল নেতা সহ গ্রেফতার ৪

বিদ্যুৎ বিভ্রাটই কাড়ল প্রাণ! ডাম্পারে পৃষ্ঠ হয়ে মৃত্যু একই পরিবারের ৪ জনের

‘ককরোচ জনতা পার্টি’র প্রতিষ্ঠাতার ইনস্টা অ্যাকাউন্ট হ্যাক! যা জানালেন অভিজিৎ দীপক

আয়ুষ্মান মন্দির নিয়ে দিল্লিতে বৈঠক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর, বড় ঘোষণার সম্ভাবনা

হোস্টেলে ছাত্রীদের শৌচাগারের গোপন ভিডিও রেকর্ডিংয়ের অভিযোগ সাফাই কর্মীর বিরুদ্ধে

নির্জন পাহাড়, পাইন বনে শান্তিতে ছুটি কাটাতে চাইলে ঘুরে আসুন ওল্ড মানালি

ট্রাভিস হেডের সঙ্গে মাঠে কথাকাটাকাটি, ম্যাচ শেষে বিরাটের কাণ্ড ভাইরাল

১২ হাজারের কমে HMD-এর নতুন 5G ফোন! ফিচার দেখে অবাক হবেন

মধ্যবিত্তের উদ্বেগ বাড়িয়ে ফের বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, কলকাতায় কত?

দার্জিলিংয়ের সঙ্গে মিশে যাচ্ছে সিকিম? সমাজমাধ্যমে ভাইরাল ভুয়ো নথি, FIR দায়ের

রাশিয়ার হয়ে যুদ্ধে লড়তে গিয়ে নিহত ৪৯ ভারতীয়, সুপ্রিম কোর্টে জানাল কেন্দ্র

সস্ত্রীক কলকাতায় মার্কিন বিদেশসচিব মার্কো রুবিয়ো

সুরক্ষায় সেরা! ৬টি এয়ারব্যাগ ও ২৭ কিমি মাইলেজ সহ লঞ্চ হল Honda City ফেসলিফ্ট

সারাদিন AC-তে থাকছেন? নষ্ট হতে পারে ত্বক ও চুল, সতর্ক করলেন বিশেষজ্ঞরা