নেতাই দিয়েই শুভেন্দুকে বিঁধতে প্রস্তুত তৃণমূল

তৃণমূলের দাবি, শুভেন্দু অধিকারী প্রথম থেকেই নেতাইয়ের বিষয়টির সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু তিনি জখমদের চাকরি প্রদান করার জন্য রাজ্য সরকারকে কিছুই জানাননি বা সেই বিষয়ে কোনও উদ্যোগই নেননি। আর সেই কারনেই নেতাই গণহত্যাকাণ্ডে জখম ২২জন বা তাঁর পরিবারের কোনও সদস্যই চাকরি পাননি।

Share:

নিজস্ব প্রতিনিধি: আগামিকাল ৭ জানুয়ারি, নেতাই দিবস। ২০১১ সালের এই দিনেই সিপিএমের হার্মাদ বাহিনীর গুলিতে তৎকালীন পশ্চিম মেদিনীপুর জেলার ঝাড়গ্রাম মহকুমার বিনপুর-১ ব্লকের নেতাই গ্রামে প্রাণ হারান ৯জন গ্রামবাসী। এদের মধ্যে আবার ৪জন ছিলেন মহিলা। ঘটনার দিন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছিলেন ২৮জন। সেই ঘটনা রাজ্য রাজনীতিতে রীতিমত ঝড় তুলেছিল। ক্ষোভের আগুন জ্বলে উঠেছিল গোটা জঙ্গলমহলে। লালপার্টিকেও তার দাম চোকাতে হয় সেই বছরই বিধানসভা নির্বাচনে হেরে গিয়ে ক্ষমতা হারানোর মধ্যে দিয়ে। এবার সেই নেতাইকে ঘিরেই শুভেন্দু অধিকারীকে আক্রমণের জমি তৈরি করছে তৃণমূল। আগামিকাল নেতাই দিবসে শুভেন্দু যাবেন সেখানে। সেই সময়েই তাঁকে কালো পতাকা দেখিয়ে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা নিচ্ছে তৃণমূল।

নেতাই গ্রামে এখন একটা চাপা ক্ষোভ জেগে উঠেছে। ক্ষোভের মূলে রয়েছে জখম গ্রামবাসীদের চাকরি না পাওয়ার বিষয়টি। নেতাইয়ে গণহত্যার ঘটনায় মৃতদের পরিবারের একজন করে সদস্যকে রাজ্য সরকার চাকরি দিয়েছে। জখমদের মধ্যে ৬জন বা তাঁর নিকট আত্মীয় চাকরি পেয়েছেন। কিন্তু বাকিরা আর কেউ চাকরি পাননি। আর তার জেরেই ক্ষোভ দেখা দিয়েছে। তৃণমূলের দাবি, শুভেন্দু অধিকারী প্রথম থেকেই নেতাইয়ের বিষয়টির সঙ্গে জড়িত ছিলেন। কিন্তু তিনি জখমদের চাকরি প্রদান করার জন্য রাজ্য সরকারকে কিছুই জানাননি বা সেই বিষয়ে কোনও উদ্যোগই নেননি। আর সেই কারনেই নেতাই গণহত্যাকাণ্ডে জখম ২২জন বা তাঁর পরিবারের কোনও সদস্যই চাকরি পাননি। এখন সেই নেতাইয়ে গিয়ে শুভেন্দু অধিকারী বিজেপির গুণগান গাইছেন। সেই কারনেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগামিকাল তিনি সেখানে গেলে তাঁকে ঘিরে কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখানো হবে।  

মমতার সঙ্গ ছেড়ে এবার ঋতব্রতদের দলে রাজারহাটের প্রাক্তন বিধায়ক তাপস চট্টোপাধ্যায়!

সহপাঠীকে ডুবতে দেখে বাঁচাতে গিয়ে সলিল সমাধি তিন শিশুর

পুরীর রথযাত্রায় হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু এক ভক্তের, আহত কমপক্ষে ১২০

শৈশবে যৌন নির্যাতনের শিকার সোহেল খান, ভয়ানক স্বীকারোক্তি সলমানের ভাইয়ের

নবদ্বীপ-মায়াপুরে বিদেশিদের হোটেল বা অতিথিশালা ভাড়া দিতে ফরম জমা করতে হবে অনলাইনে

তিরুপতি মন্দিরের লক্ষ্মীর ভান্ডার উপচে পড়ল, একদিনেই ৯৭ কোটি দান ভক্তদের

নৈহাটি স্টেশনে ৪ ঘন্টার ট্রাফিক ব্লক, বাতিল একগুচ্ছ লোকাল ট্রেন, দুর্ভোগে পড়বেন যাত্রীরা

ইংল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে নামার আগেই ভারতের তরুণ পেসারকে শাস্তি দিল আইসিসি

শুভেন্দুকে ‘দক্ষ প্রশাসক’ আখ্যা দিয়ে মমতার সঙ্গ ছাড়লেন ২১ জুলাইয়ের ‘কলঙ্কিত নায়ক’ মণীশ

৬.৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানতেই নিউজিল্যান্ডে জারি সুনামি সতর্কতা

৪৫ বছর বাদে আটক জিয়াউর রহমান হত্যা মামলায় ফাঁসির সাজা পাওয়া প্রাক্তন সেনা কর্তা

‘সনাতনের উত্থানেই বদ্ধপরিকর সরকার’, মায়াপুর থেকে বড় বার্তা দিলীপের

হোটেলে সারারাত ধর্ষণ, চলে নির্যাতনও! যুবকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ যুবতীর

‘জয় জগন্নাথ’ বলে গুপ্তিপাড়ায় রথের রশিতে টান ভক্তদের