সঠিক ইতিহাস না জেনেই লড়ছে মানুষ, নাগপুরে নেই অওরঙ্গজেবের সমাধি…

Share:

নিজস্ব প্রতিনিধি: মুঘল সম্রাট অওরঙ্গজেবের সমাধি ভেঙে ফেলার দাবিতে রবিবার সহিংস হয়ে উঠেছিল নাগপুর। মজার ব্যাপার হল, যে বিষয় নিয়ে এত গোলমাল সেই সমাধিই নাগপুরে নেই। তাহলে কোথায় রয়েছে অওরঙ্গজেবের সমাধি? চলুন জেনে নেওয়া যাক।

আওরঙ্গজেব আহমদনগরে মারা গিয়েছিলেন। এর বর্তমান নাম অহল্যানগর। অওরঙ্গজেবের সমাধি রয়েছে অওরঙ্গাবাদ জেলার খুলদাবাদে, বহু মানুষ এ সম্পর্কে জানেনই না। উল্লেখ্য, মারাঠাধিপতি শিবাজির পুত্র শম্ভাজির নাম অনুসারে অওরঙ্গবাদের বর্তমান নামকরণ করা হয়েছে ছত্রপতি শম্ভাজিনগর।

মুঘল শাসকের নাম এবং তার ‘কল্পিত’ সমাধি ক্ষোভের সৃষ্টি করলেও, কেন অওরঙ্গজেবের সমাধি মহারাষ্ট্রের একটি ছোট এবং অপেক্ষাকৃত অজানা জায়গায় রয়েছে জানেন? মনে করা হয় একসময় অওরঙ্গজেব অপরাধবোধ, অনুতাপে প্রবলভাবে ভুগেছিলেন এবং শেষ জীবনকে সরল করতে চেয়েছিলেন। অওরঙ্গজেব সিংহাসনে বসেছিলেন পিতা শাহজাহানকে বন্দি করে। সিংহাসন আরোহনের পথ কন্টকমুক্ত করতে হত্যা করেছিলেন তিন ভাই দারা, সুজা ও মুরাদকে। নিজের উচ্চাকাঙ্ক্ষার কারণে জীবনে একদিনের তরেও শান্তি পাননি আলমগীর। সম্ভবত শেষ বয়সে এসে নিজের জীবনবোধকে বদলে ফেলতে চেয়েছিলেন অওরঙ্গজেব। তাই মৃত্যুর পর নিজেকে রাখতে চেয়েছিলেন লোকচক্ষুর অন্তরালে।

পিতা শাহজাহান জীবিত থাকাকালীন সিংহাসন দখল করেছিলেন অওরঙ্গজেব। এই কাজকে ইসলামবিরোধী বলে মনে করা হয়। পাপমুক্তির জন্য অওরঙ্গজেব মক্কার শরীফকে তাঁর ইসলামী শাসনকে বৈধতা দেওয়ার জন্য অনুরোধ করেছিলেন। কিন্তু শাহজাহানের মৃত্যুর সাড়ে সাত বছর পর এই বৈধতা আসে। নিজের শাসনামলের প্রথম দশকে ধর্মীয় বৈধতা না পাওয়া আলমগীরের মনকে ভারাক্রান্ত করে তুলেছিল।

অওরঙ্গজেবও এমনিও বিলাসবহুল জিনিসপত্র ব্যবহার পছন্দ করতেন না, তিনি সাধারণ পোশাক পরতেন। নিজের সাম্রাজ্যে মদ, আফিম, পতিতাবৃত্তি এবং জুয়া নিষিদ্ধ করেছিলেন। তিনি জীবিকা নির্বাহের উপর জোর দিতেন। অওরঙ্গজেব নিজে ইসলামী টুপি (যা তাকিয়া নামে পরিচিত ছিল) বুনতেন। নিজে হাতে অনুবাদ করেছিলেন কোরান। আলমগীর নিজের মাসিক খরচের জন্য রাজকোষ থেকে একটি টাকাও নিতেন না।

‘অওরঙ্গজেব কা মকবারা’ নামে ভারতের প্রত্নতাত্ত্বিক জরিপের রেকর্ডে উল্লেখ করা হয়েছে যে, অওরঙ্গজেব তাঁর জীবনের শেষ বছরগুলিতে টুপি বুনে নিজের সমাধি নির্মাণের জন্য ১২টাকা ১৪ আনা জোগাড় করেছিলেন।

জীবনের শেষ প্রান্তে এসে অওরঙ্গজেব চেয়েছিলেন তাঁর সমাধি খুলদাবাদে হোক। এটাই ছিল তাঁর অন্তিম ইচ্ছা। শেষ পর্যন্ত আলমগীরকে জয়নুদ্দিন সিরাজীর চিশতি সুফি দরগার ভেতরে অবস্থিত সমাধিস্থলে সমাহিত করা হয়েছিল।

সাংসদদের বিদ্রোহের পরে এবার উদ্ধবের বিধায়ক দলে ভাঙন

রাজ্য বাজেটে শান্তিপুরে ঢালাও উন্নয়ন, লাড্ডু বিলি করে উদযাপন বিজেপি বিধায়কের

‘স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, ঢাকার সঙ্গে দিল্লির নয়’, সংসদে দাঁড়িয়ে বললেন বিএনপি সাংসদ

বাংলাদেশের সংসদে দাঁড়িয়ে জামায়াতে ইসলামীকে নিষিদ্ধের দাবি বিএনপি সাংসদের

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ

৬৬ বছর ধরে বদলানো হয়নি রান্নার তেল, রেস্তোরাঁর আজব দাবিতে শোরগোল নেটমহলে

বর্ষার শুরুতেই ফুলিয়ার বয়রার ঘাটে গঙ্গা ভাঙন শুরু,ঘুম উড়েছে গ্রামবাসীদের

পঞ্চায়েত সমিতির সভাপতি অনুপস্থিত, টেবিলে ছবি রেখে ডিম ছুড়লেন বিজেপি কর্মীরা

মমতাকে সরিয়ে অরূপ রায়কে চেয়ারম্যান করল বিক্ষুব্ধ তৃণমূলীরা

মঙ্গলে বড়সড় প্রত্যাঘাত করতে পারে শেখ হাসিনার দল, ঢাকা-সহ ৬ জেলায় নামল সেনা

ইস্তফা দিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার, ১০ বছরে গদি ছাড়লেন ছয়জন

সন্ধ্যা থিয়েটারে পদপিষ্ট কাণ্ডে ভার্চুয়ালি আদালতে হাজিরা দিলেন অল্লু, পরবর্তী শুনানি ৬ জুলাই

উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কর্মাধ্যক্ষ জ্যোতি চক্রবর্তী গ্রেফতার

তৃণমূল দখল করার পর অভিষেককে সাসপেন্ড করলেন ঋতব্রতরা