লেখাপড়ার খরচ আর দেবে না হোয়াইট হাউস, ট্রাম্পের নির্দেশে বন্ধ হল আমেরিকার শিক্ষা দফতর

Share:

আন্তর্জাতিক ডেস্ক : ডোনাল্ড ট্রাম্পের আদেশে বন্ধ হয়ে গেল আমেরিকার শিক্ষা দফতর! যা নিয়ে হইচই শুরু গোটা মার্কিন মুলুকে।এর অর্থ হল শিক্ষা খাতে আর কোনও ব্যয় বরাদ্দ করবে না আমেরিকার কেন্দ্রীয় প্রশাসন।ফলে পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে এখন থেকেই প্রশ্ন উঠতে শুরু করেছে।অন্যদিকে ভোগান্তিতে পড়ল সরকারি প্রতিষ্ঠান,শিক্ষাকেন্দ্র গুলি। কেননা সরকারি অনুদানের উপর এই প্রতিষ্ঠানগুলো নির্ভরশীল ছিল।

নির্বাচনী প্রচারের সময় শিক্ষা বিভাগ তুলে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতিই এবার কার্যকর করলেন তিনি। হোয়াইট হাউসের তরফেও সেই মতো প্রস্তুতি শুরু হয়ে গিয়েছিল আগেই। শিক্ষা বিভাগই তুলে দিতে বৃহস্পতিবার আদেশনামায় স্বাক্ষর করে তা কার্যকরও করলেন। সেই মর্মে নির্দেশিকাও জারি করলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এতে আরও বিপাকে পড়ল সরকারি অনুদানের উপর নির্ভরশীল শিক্ষা প্রতিষ্ঠানগুলি।

বৃহস্পতিবার আদেশনামায় সই করে ট্রাম্প জানিয়েছিলেন, ‘আমরা শিক্ষা দফতর বন্ধ করতে চলেছি। যত দ্রুত সম্ভব এটা হবে। এই দফতর রেখে ভাল কিছু কাজ হচ্ছিল না। আমেরিকায় শিক্ষা সংক্রান্ত বিষয়ে যাবতীয় সিদ্ধান্ত নেওয়ার ভার আমি তুলে দিচ্ছি প্রদেশগুলির হাতে।তারাই এই দায়িত্ব সামলাক।’ স্থানীয় প্রশাসনই এবার আমেরিকার শিক্ষা সংক্রান্ত বিষয়গুলি নিয়ে মাথা ঘামাবে। প্রসঙ্গত ১৯৭৯ সালে আমেরিকার শিক্ষা দফতরকে কেন্দ্রীয় প্রশাসনের নিয়ন্ত্রণে আনা হয়েছিল। তবে ট্রাম্প জমানায় বাতিল এই শিক্ষা দফতর। একইসঙ্গে বন্ধ হল কর্মীদের বেতনও।

ইতিমধ্যেই ডেমোক্র্যাটরা ট্রাম্পের পরিকল্পনার বিরোধিতা করেছেন। ডেমোক্র্যাটস-পন্থী অ্যাটর্নি জেনারেলদের একটি গোষ্ঠী মার্কিন আদালতে মামলাও দায়ের করেছে। তাদের দাবি ট্রাম্প এভাবে শিক্ষা দফতর তুলে দেওয়া, কর্মীদের ছাঁটাই করার কোনও সিদ্ধান্তই নিতে পারেন না।এটা অন্যায়।এই পরিকল্পনা আসলে অসংবিধানিক।

এই প্রসঙ্গে সংগঠনের প্রেসিডেন্ট ডেরিক জনসন বলেন,‘ট্রাম্পের একটা সিদ্ধান্ত লক্ষ লক্ষ পড়ুয়াদের জীবন নষ্ট করতে চলেছে। লক্ষ লক্ষ শিশুদের জন্য কালো দিন ঘনিয়ে আসছে। ভাল মানের শিক্ষার জন্য সরকারের উপর নির্ভর করে ছেলেমেয়েরা। বিশেষ করে দরিদ্র এবং গ্রামীণ সমাজের মানুষজন। তাঁরাও ট্রাম্পকে ভোটও দিয়েছিলেন। আজ তাদের কথা ভুলে গেলে চলবে না।’

পূর্বা এক্সপ্রেস থেকে রানীগঞ্জ স্টেশনে উদ্ধার ৯৫টি কচ্ছপ,ধৃত ১

৫০ বছর ধরে একই পরিবার বানায় ফুটবল বিশ্বকাপের ট্রফি, জানেন কতটা সোনা রয়েছে?

‘এক দুই নয়…সাত বৌ, পাঁচটি রাজপ্রাসাদ’, ৫০০ কোটির মালিক এই তৃণমূল কাউন্সিলর

মালদহে প্রকাশ্য দিবালোকে মহিলা ব্যবসায়ীকে মারধর, ধাবায় তাণ্ডব মদ্যপদের

‘মমতার চিঠি নিয়ে ইউসুফ পাঠানের কাছে গিয়েছিলেন?’, নীরবতা ভাঙলেন সৌরভ

কেন ভেঙে দেওয়া হবে না পুরবোর্ড? কলকাতা পুরসভার থেকে জানতে চাইল রাজ্য

চিনের প্রেসিডেন্টের সফরের আগেই ১০ হাজার টনের যুদ্ধজাহাজ তৈরির নির্দেশ কিমের

জন্মদিনের রাতে বচসায় জড়ালেন আরবাজ খানের প্রাক্তন প্রেমিকা, কী কাণ্ড ঘটালেন?

বাংলাদেশি অনুপ্রবেশকারীদের ফেরানো নিয়ে স্নায়ুযুদ্ধের মধ্যেই দিল্লিতে বৈঠকে বিএসএফ-বিজিবি কর্তারা

তৃণমূল ছাড়ছেন দেব-রচনা, বিজেপিতে যোগ নিয়ে জোর জল্পনা

স্বপ্নপূরণ, ভারতীয় দলে ঠাঁই পেলেন বৈভব সূর্যবংশী

ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

বেলুড়ে ডাস্টবিন থেকে উদ্ধার প্রচুর আধার ও ভোটার , রেশন কার্ড, কাঠগড়ায় প্রাক্তন কাউন্সিলর