দল থেকে বাদ যাওয়ার পর প্রথম প্রতিক্রিয়া সূর্যকুমারের, কি লিখলেন তিনি?

Share:

নিজস্ব প্রতিনিধি: বিশ্বকাপ জিতিয়েও অধিনায়কত্ব রাখতে পারেননি, এমনকি দল থেকেও বিতাড়িত হয়েছেন। জোড়া ধাক্কা খাওয়ার কয়েক ঘণ্টা পরে সমাজ মাধ্যমে মুখ খুললেন ‘হতভাগা’ সূর্যকুমার যাদব।  প্রথম প্রতিক্রিয়া কি জানিয়েছেন তিনি? জাতীয় দলে প্রথম জায়গা পাওয়া বৈভব সূর্যবংশীকে নিয়েও করেছেন বিশেষ পোস্ট।

ইনসটা স্টোরিতে বেশ কয়েকটি পোস্ট করেছেন। তিনি ভারতীয় দলের একটি ছবি পোস্ট করে লিখেছেন, ‘অত্যন্ত দক্ষ এই দলটিকে সামনের চ্যালেঞ্জগুলোর জন্য শুভকামনা।’

আরেকটি পোস্টে তিনি জাতীয় দলে প্রথম নির্বাচিত হওয়ার জন্য বৈভব সূর্যবংশীকে অভিনন্দন জানিয়েছেন। বৈভবের উদ্দেশ্যে  সূর্যকুমার লিখেছেন, ‘তুমি এটা নিজের যোগ্যতায় অর্জন করেছ এবং সেটা দুর্দান্তভাবে! তোমার এই যাত্রাপথ দেখার জন্য আমি অত্যন্ত আগ্রহী।’ 

 Vaibhav Sooryavanshi

ভারতের টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক করা হয়েছে শ্রেয়স আইয়ারকে। তিনি ২০২৩ সালের ডিসেম্বরে ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন। তাঁকে আয়ারল্যান্ডে আসন্ন দুটি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ, ইংল্যান্ডে পাঁচটি ম্যাচ এবং জাপানে সেপ্টেম্বর ও অক্টোবরে হতে চলা এশিয়ান গেমসের জন্য অধিনায়ক হিসেবে মনোনীত করা হয়েছে। অন্যদিকে ঘরের মাঠে দেশকে বিশ্বকাপ জেতানোর মাত্র তিন মাস পরেই, খারাপ ফর্মের কারণে নির্বাচকরা সূর্যকুমার যাদবকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিয়েছেন। আইপিএলেও সেইভাবে দাপট দেখাতে পারেননি সূর্যকুমার। তবে এই সব কিছুর মধ্যেই একজনই নজর কেড়েছেন। তিনি হলেন বৈভব সূর্যবংশী। পিছনে ফেলেছেন শচিন তেন্ডুলকরকে। শচিনের ১৭ বছর বয়সে সিনিয়র দলে অভিষেক হয়েছিল। সেখানে বৈভব মাত্র ১৫ বছর বয়সে জাতীয় দলে জায়গা করে নিয়েছেন। 

কাদা-মাটিতে হাত দিলেই বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা! গবেষণায় উঠে এল চমকপ্রদ তথ্য

স্বাস্থ্যবিমা কেনার আগে অবশ্যই যাচাই করুন এই ৫টি জরুরি বিষয়!

অভিবাসন তল্লাশি ছাড়া দিল্লি ছাড়লেন তিন ইতালীয়, এয়ার ইন্ডিয়াকে শোকজ

‘অসুরদের থেকে দূরে থাকবেন,’ গণেশ চতুর্থীতে রাজ্যবাসীকে সতর্ক করলেন মুখ্যমন্ত্রী

জোর ধাক্কা ভারতীয় শিবিরে, আফগান সিরিজ থেকে ছিটকে গেলেন বরুণ চক্রবর্তী

ঋতব্রত-ফিরহাদদের বিধায়ক পদ খারিজের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে কালীঘাট তৃণমূল

জীবন নিয়ে খেলা! ৯০ হাসপাতাল-দোকানে ক্যান্সারের নকল ওষুধ সরবরাহ, জালে চক্রের পাণ্ডা

সারাদিন প্রেমিকের সঙ্গে ফোনে কথা মায়ের, রাগে গলায় ফাঁস দিয়ে আত্মঘাতী ১৪ বছরের ছেলে

অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে শাহের ঘোষণায় ক্ষুব্ধ নীতীশ কুমারের দল

শেষ মুহূর্তে গোল করে মহমেডানের বিরুদ্ধে হার বাঁচাল ইস্টবেঙ্গল

 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগ্রহশালায় এবার গোলাম আযমকে জুতোপেটার ছবি ঝোলাল পড়ুয়ারা

আগের মতোই চলবে মিড ডে মিল, ইসকনকে সরিয়ে জানাল শিক্ষাদফতর

‘মাকে খুনের চেষ্টা,’ প্রতিবাদে পদত্যাগের হুঁশিয়ারি দিলেন রেখা পাত্র

বঙ্গ বিজেপিতে গুরুত্ব বাড়ল দেবজিতের, পেলেন প্রধান মুখপাত্রের পদ