ফের অশনিসঙ্কেত, হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি ইরানের

Share:

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা আরও ঘনীভূত। কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। একইসঙ্গে দেশটি সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে যদি তাদের বিরুদ্ধে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া হয়, তাহলে বিশ্ব জ্বালানি বাণিজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালি সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হবে। এমনটাই হুঁশিয়ারি দিয়েছে দেশটি।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, হরমুজ প্রণালিতে কয়েকটি তেলবাহী ট্যাংকারের চলাচলকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। তাদের দাবি, পরিস্থিতির কিছুক্ষণের মধ্যেই কেশম ও সিরি দ্বীপে অবস্থিত তাদের যোগাযোগ টাওয়ারে মার্কিন ড্রোন হামলা হয়। স্থানীয় সময় রাত প্রায় দেড়টার দিকে চারটি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করার চেষ্টা করে। নৌবাহিনীর সতর্কবার্তা উপেক্ষা করে সেগুলোর একটি তা অমান্য করে এগিয়ে যেতে থাকে। পরে ওই জাহাজটিকে লক্ষ্য করে হামলা চালানো হলে সেটি থেমে যায় এবং বাকি তিনটি জাহাজ ফিরে যায়। এর কয়েক ঘণ্টা পর, রাত প্রায় দু’টার দিকে কেশম ও সিরি দ্বীপে আইআরজিসির দুটি টেলিযোগাযোগ টাওয়ারে ড্রোন হামলার ঘটনা ঘটে বলে দাবি করা হয়।

আরও পড়ুন: ফেরানো হয়েছে সরকারি নিরাপত্তা, লালু-রাবড়ির পাহারায় লাঠিধারী আরজেডি কর্মীরা

এর পরপরই ইরানের অ্যারোস্পেস ফোর্স কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি এবং বাহরাইনে মার্কিন নৌবাহিনীর পঞ্চম নৌবহরের সদর দফতরের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে বলে আইআরজিসি জানিয়েছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে এই ধরনের সামরিক পদক্ষেপ অব্যাহত থাকলে ভবিষ্যতে তাদের প্রতিক্রিয়া আরও কঠোর হতে পারে। প্রয়োজনে হরমুজ প্রণালিতে নৌ চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করার মতো সিদ্ধান্তও নেওয়া হতে পারে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অতি সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি মোজতবা খামেনি

জমি দুর্নীতি মামলায় শনিতেই হাজিরা দিতে হবে সুমিতকে! সমন সিআইডির

শুভেন্দুর আপ্যায়ণে মুগ্ধ ফিরহাদ, তুলনা টানলেন বিধানচন্দ্র রায়ের সঙ্গে

‘সুপ্রিম কোর্ট কী চাইছে সবার উপর গুলি চলুক’, মহুয়ার পাশে দাঁড়িয়ে প্রশ্ন অভিজিত দীপকের

‘আমার যেমন বেণী..’, ৯ ফুট চুল নিয়ে গিনেস বুকে ঠাঁই উত্তরাখণ্ডের তরুণীর

বর্ষায় নিয়মিত পেঁপে খাচ্ছেন? হজমের সমস্যায় সাহায্য করতে পারে এই ফল

গোড়ালির তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন? জেনে নিন ব্যথা উপশমের সহজ উপায়

ফ্রিজ থেকে ঘড়ঘড় শব্দ? বিগড়োনোর আগেই সেরে ফেলুন এই কাজগুলো

রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে আত্মহত্যার চেষ্টা, ব্যাহত পরিষেবা

‘জাতীয়তাবাদ, দেশপ্রেম জাগাতেই তিরঙ্গা যাত্রা,’ হাজরার সভায় বললেন মুখ্যমন্ত্রী

২০২৫-এর নিয়ম মেনেই নিয়োগ হবে, হাইকোর্টে জানাল স্কুল সার্ভিস কমিশন

মুম্বইয়ে রাস্তা আটকে জন্মদিন পালন, এয়ারগান থেকে গুলি, শ্রীঘরে ঠাঁই ১০ মূর্তির

সাকিবের জন্য বাংলাদেশ জাতীয় দলের দরজা বন্ধ, জানিয়ে দিলেন তারেকের ক্রীড়ামন্ত্রী

ফের ধরাশায়ী হার মোহনবাগানের, কাস্টমসের পরে ভবানীপুরের কাছেও হারল সবুজ-মেরুন ব্রিগেড