চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ভুল বুঝিয়ে কিডনি বিক্রি!টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা পাওনাদারের,অশোকনগরে গ্রেফতার ২

courtesy google

নিজস্ব প্রতিনিধি : সংসারে নুন আনতে পান্তা ফুরোয়..। চড়া সুদ জেনেও ৬০ হাজার টাকা ধার করেছিলেন যুবক। কিন্তু দিন ফুরিয়ে গেলে সেই ঋণ শোধ করতে পারেন নি তিনি। ইতিমধ্যেই শোধ করেছেন সুদের প্রায় এক লক্ষ কুড়ি হাজার টাকা।কিন্তু আসল ৬০ হাজার টাকা শোধ করতে কিডনি বিক্রি করতে বাধ্য হন যুবক। ওই যুবকের স্ত্রীও তার একটি কিডনি বিক্রি করেন।এরপরই পাওনাদারের লোভ আরও বাড়ে।৬০ হাজার সমেত আরও ২ লক্ষ টাকা সুদ দাবি করেন ভন্ড পাওনাদার। ইতিমধ্যেই তদন্তে নেমেছে অশোকনগর থানার পুলিশ। পুলিশের জালে পাকড়াও সুদখোর সহ আরও এক। তদন্তে কেচো খুঁড়তে কেউটে বেরিয়ে এল।

অশোকনগর থানার পুলিশ জানিয়েছে, সংসারে অভাব মেটাতে চড়া সুদে ৬০ হাজার টাকা ধার করেছিলেন যুবক। কিন্তু সময়মতো আসল দিতে না-পারায় তাঁকে কিডনি বিক্রির পরামর্শ দেন ওই পাওনাদার। কার মাধ্যমে কিডনি বিক্রি করবেন, সেই যোগাযোগও করিয়ে দেন তিনি। কিন্তু কিডনি বিক্রির পরেই এক লাফে ২ লক্ষ টাকা দাবি করেন সেই পাওনাদার। এরপরই ওই যুবক ও তার স্ত্রী একটি করে কিডনি দান করেন। পাওনাদার সহ আরও এক কিডনি পাচারকারীকে ইতিমধ্যেই আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসবাদ চলছে।পুলিশের অনুমান কিডনি পাচারাকরীদের সঙ্গে আরও নারী সঙ্গ রয়েছে। কারা এই চক্রের সঙ্গে যুক্ত, জানার চেষ্টা করছে পুলিশ। হেফাজতে রেখে ধৃতদের আদালতে হবে।

ওই ভুক্তভোগী দম্পতি জানিয়েছেন,শীতল নামের পাওনাদারের সঙ্গে এক মহিলার যোগাযোগ। তারই মারফত তারা কলকাতার একটি হাসপাতালে যোগাযোগ করেন। তার পর তাঁর স্ত্রীর একটি কিডনি বিক্রি হয়। কলকাতার একটি হাসপাতালে কিডনি হস্তান্তরও হয়েছে। এরপরই শীতল এসে দাবি করেন, আসলের ৬০ হাজার টাকা তো লাগবেই, তাঁকে আরও ১ লক্ষ ৪০ হাজার টাকা দিতে হবে। অর্থাৎ, মোট ২ লক্ষ টাকা দাবি করেন তিনি। অনেক বুঝিয়েও শীতল কিছুতেই রাজি হয় নি।এরপরেই তারা লিখিতভাবে পুলিশের দ্বারস্থ হয়।

Published by:

Share Link:

More Releted News:

গ্যাসের সঙ্কটের জের, বড় মা’র অন্নকূট ভোগেও কাটছাঁট

LIVE

‘বিজেপির একদিনও ক্ষমতায় থাকা উচিৎ নয়’, দমদমে নিশানা মমতার

হলফনামায় ত্রুটি, গায়িকা-তৃণমূল প্রার্থী অদিতি মুন্সীর বিরুদ্ধে হাইকোর্টে মামলা দায়ের

হিঙ্গলগঞ্জে বিএসএফ ক্যাম্পে ভয়াবহ ঘটনা! কীভাবে প্রাণ হারালেন জওয়ান?

ভোটের ময়দানে মহিলা ঢাকিদের তালে টাকিরোডে জমজমাট তৃণমূলের প্রচার

নববর্ষে মাছ রান্না করে কর্মীদের মুখে তুলে দিলেন ‘‌মিত্র’‌ মদন, কামারহাটি জমজমাট

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ