Loading live market data...
Loading active stocks...
Connecting...

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে বিক্ষোভে জ্বলছে কাজাখস্তান, সেনা পাঠাল রাশিয়া

পরিস্থিতি সামাল দিতে কাজাখ প্রেসিডেন্ট কাসিম জোর্মাট তোকায়েভের বিশেষ অনুরোধে বৃহস্পতিবারই দেশটিতে নেমেছে রাশিয়ার আধা সেনা।

Share:

আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুরু হওয়া আন্দোলনের জেরে কার্যত অগ্নিগর্ভ হয়ে উঠেছে কাজাখস্তান। বিক্ষোভকারী ও নিরাপত্তারক্ষীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৫০ জনের বেশি প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জনই নিরাপত্তা রক্ষী। তার মধ্যে দুজনের মুণ্ডু কেটে নিয়েছে বিক্ষোভকারীরা। পরিস্থিতি সামাল দিতে কাজাখ প্রেসিডেন্ট কাসিম জোর্মাট তোকায়েভের বিশেষ অনুরোধে বৃহস্পতিবারই দেশটিতে নেমেছে রাশিয়ার আধা সেনা। বিভিন্ন শহরে দাঙ্গা নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই কাজ শুরু  দিয়েছে রাশিয়ার আধা সেনা জওয়ানরা।

গত শনিবার নতুন বছর শুরুর দিনেই কাজাখস্তানে রান্নার গ্যাসের দাম এক লাফে দ্বিগুনের বেশি বাড়ানো হয়। সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে ওই দিন মানজিস্তাউয়ে বিক্ষোভ শুরু করেন সাধারণ মানুষ। তার পরে দেশের অন্যান্য অংশেও বিক্ষোভ ছড়াতে শুরু করে। বিক্ষোভকারীরা বেপরোয়া হয়ে একের পর এক সরকারি ভবন আক্রমণ করতে থাকে। বাধা দিতে গিয়ে বিক্ষোভকারীদের হাতে বেশ কয়েকজন নিরাপত্তা রক্ষী প্রাণ হারান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পারার ব্যর্থতার দায় কাঁধে নিয়ে বুধবারই পদত্যাগ করেন প্রধানমন্ত্রী আসকার মমিন। কিন্তু ওই সিদ্ধান্তও বিক্ষোভ থামাতে পারেনি।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘বিবিসি’ জানিয়েছে, বৃহস্পতিবার কাজাখস্তানের প্রধান শহর আলমাটিতে বেপরোয়া বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি ভবন ও থানা দখল করার চেষ্টা চালানোর পাশাপাশি ওই সব ভবনে আগ্নিসংযোগও করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলোপাতাড়ি গুলি চালায় নিরাপত্তারক্ষীরা। ওই গুলিতে অন্তত এক ডজনের মতো বিক্ষোভকারী প্রাণ হারান। কাজাখ পুলিশের মুখপাত্র সালতানেট আজিরবেকের দাবি, ‘সাধারণ মানুষ নয়, একটি সন্ত্রাসবাদী সংগঠন বিক্ষোভের পিছনে রয়েছে। ওই সন্ত্রাসবাদী সংগঠনের সদস্যরা বিক্ষোভের নামে তাণ্ডব চালিয়ে যাচ্ছে।’

‘স্যার’-এর আচরণে আতঙ্কে ছাত্রীরা! গুরুগ্রামের স্কুলে অভিযোগ ঘিরে তোলপাড়

“নাম্বার ওয়ান তকমাও এখন কেনা যায়!” বলিউডের নোংরা খেলা নিয়ে মুখ খুললেন আমিশা প্যাটেল

আগামী সপ্তাহে ইসলামাবাদে পুনরায় আলোচনায় বসতে পারে আমেরিকা ও ইরান

মাত্র পাঁচ টাকার গুটখার জন্য তলোয়ার দিয়ে যুবকের উপর হামলা, চাঞ্চল্য

১৫ বছর পর রাজ্য সরকারের বিজ্ঞাপন পেল সিপিএমের মুখপত্র!

বিজয়ের পক্ষে কতজন বিধায়কের সমর্থন রয়েছে? ধোঁয়াশা কাটাল লোকভবন

‘দুঃশাসনের অধ্যায় শেষ, উন্নয়নের সূচনা’, বাংলায় মোদিকে স্বাগত জানিয়ে এক্সপোস্ট শুভেন্দুর

ব্রিগেডে বিরাট চমক! শুভেন্দু ছাড়া আর কারা শপথ নেবেন? দেখুন তালিকা…

আর কিছুক্ষণের মধ্যেই ধেয়ে আসছে কালবৈশাখী, জেলায় জেলায় দুর্যোগের পূর্বাভাস

ভারতের পরবর্তী চিফ অব ডিফেন্স স্টাফের পদে নিযুক্ত হলেন লেফ্টেন্যান্ট জেনারেল এনএস রাজা সুব্রমণি

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে তিনদিনের জন্য যুদ্ধবিরতি, ঘোষণা ট্রাম্পের

ভারতের টি-২০ অধিনায়ক হওয়ার দৌড়ে শ্রেয়সের প্রতিদ্বন্দ্বী হতে পারেন সঞ্জু স্যামসন

‘অনেক মেয়ের সঙ্গে সম্পর্ক রয়েছে’, বিয়ের প্রথম রাতে স্বামীর কথায় স্তম্ভিত মহিলা চিকিৎসক

উত্তপ্ত শহর ছেড়ে ঠান্ডার খোঁজে, ঘুরে আসুন হায়দরাবাদের  ৬ শীতল স্বর্গ