প্রথম ম্যাচেই মুম্বইয়ের হয়ে ভেল্কি দেখানো কে এই ভিগনেশ?

Share:

নিজস্ব প্রতিনিধি: আইপিএলের দ্বিতীয় দিনে রবিবার চেন্নাইয়ের মাঠে এক নতুন তারকার উত্থান দেখল ক্রিকেট বিশ্ব। মুম্বই ইন্ডিয়ান্স (MI)-এর হয়ে প্রথমবারের মতো মাঠে নেমেই চমক দেখালেন ২৪ বছর বয়সী ভিগনেশ পুথুর (Vignesh Puthur) । কেরলের এই বাঁহাতি রিস্ট স্পিনার আগে কখনও T20 ফরম্যাটে সিনিয়র লেভেলে খেলেননি, তবুও নিজের দক্ষতা দিয়ে অভিষেক ম্যাচেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন।

নূর আহমেদ ও পুথুর: বাঁহাতি স্পিনারদের দাপট

চেন্নাইয়ের ম্যাচে বাঁহাতি রিস্ট স্পিনারদের আধিপত্য স্পষ্ট দেখা গিয়েছে। নূর আহমেদ (Noor Ahmad) যেখানে ৪ ওভারে ১৮ রানে ৪ উইকেট তুলে নেন, সেখানে প্রথম ম্যাচেই ভিগনেশ পুথুর (Vignesh Puthur) নিজের অসাধারণ স্পিন দিয়ে সমানভাবে নজর কেড়েছেন। তিনি গুরুত্বপূর্ণ মুহূর্তে ঋতুরাজ গায়কোয়াড়, শিভম দুবে এবং দীপক হুদাকে আউট করে MI-এর জয়ের আশা জাগিয়ে তুলেছিলেন।

MI কেন বেছে নিল Puthur-কে?

MI-এর বোলিং কোচ পরশ মামরে জানিয়েছেন, পুথুরের দক্ষতা এবং সম্ভাবনা দলের নজরে আসে ট্রায়ালের সময়। তাঁর কথায়, ‘আমরা পারফরম্যান্সের চেয়ে সম্ভাবনার দিকে বেশি গুরুত্ব দিই। ভিগনেশ ধারাবাহিকভাবে বল নির্ভুল স্পিন করাতে পারে । এই কারণেই ওকে বেছে নেওয়া হয়েছে।’ তিনি আরও বলেন, ‘পুথুর এর গুগলি এবং স্লো বল ব্যাটারদের জন্য চ্যালেঞ্জ। আর ওর বলের গতি তুলনামূলকভাবে কম হওয়ায় ব্যাটাররা ছন্দ খুঁজে পায়নি।”

তিনি Impact Player হিসেবে দ্বিতীয় ইনিংসে মাঠে নামেন, প্রথমেই তিনি ঋতুরাজ গায়কোয়াড় -এর উইকেট তুলে নেন, যিনি তখন ৫০ পার করেছেন। এরপর শিভম দুবে এবং দীপক হুডাকেও প্যাভিলিয়নে ফেরান। তার সঠিক লাইন-লেন্থ এবং স্পিন চেন্নাই ব্যাটারদের জন্য ধাঁধা হয়ে দাঁড়ায়।

MI-এর তারকাদের প্রশংসা

রোহিত শর্মা, সূর্য কুমার যাদব এবং তিলক বর্মার-র মতো ব্যাটাররাও পুথুরের বোলিংয়ে চ্যালেঞ্জ অনুভব করেছিলেন।এই ধরনের বড় ম্যাচে অভিষেক করা কখনই সহজ নয়, কিন্তু ভিগনেশ চাপের মুখেও দুর্দান্ত পারফর্ম করেছে।

IPL 2025 Auction-এ মুম্বই ইন্ডিয়ান্স ভিগনেশকে ৩০ লাখ টাকার বিনিময়ে দলে নিয়েছিল। এর পর তিনি South Africa-তে MI Cape Town দলের নেট বোলার হিসেবে অনুশীলনের সুযোগ পান। সেখানেই তিনি Mahela Jayawardene এবং Kieron Pollard-এর মতো কিংবদন্তিদের পরামর্শ নেন এবং নিজেকে আরও উন্নত করেন।

 

দুর্দিনে মমতার পাশে নেই, রাজ্যসভার সাংসদ পদে ইস্তফা দিচ্ছেন কোয়েল

প্রচণ্ড গরমের মাঝেই স্বস্তির বার্তা! উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা, দক্ষিণে কেমন থাকবে আবহাওয়া?

ফিফা বিশ্বকাপের আগে আতঙ্ক! ইংল্যান্ডের প্রশিক্ষণ শিবিরের কাছে চলল গুলি, আহত ৯

আয়ুষ্মান ভারত নিয়ে মউ সাক্ষর করতে দিল্লিতে শুভেন্দু, কত পরিবার পাবে সুবিধা?

ইরান-ইজরায়েল সংঘাতে নতুন মোড়, নেতানিয়াহুকে কড়া বার্তা ট্রাম্পের

রাস্তার মধ্যে দাউদাউ করে জ্বলছে যাত্রীবাহী বাস, ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত ২১

ভুটানের পরে জোরালো ভূমিকম্প ফিলিপাইনে, জারি সুনামি সতর্কতা

ভূমিকম্পের জেরে ফিলিপাইন ও ইন্দোনেশিয়ায় সুনামি সতর্কতা

চুক্তি শেষ, মেট্রোপলিটনের ‘তৃণমূল ভবন’ খালি না হওয়ায় পুলিশের দ্বারস্থ বাড়ির মালিক

শনিবার পর্যন্ত কত লক্ষ মহিলার অ্যাকাউন্টে গেল ৩ হাজার টাকা? জানালেন শুভেন্দু

যুদ্ধের দামামা, ভারত সীমান্তে আচমকা ৬০ হাজার বিজিবি সদস্য মোতায়েন তারেক সরকারের

সংঘর্ষবিরতির পর প্রথম ইজরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা ইরানের, বন্ধ একাধিক দেশের আকাশসীমা

এই বছর শ্রাবণ মাসে কয়টি সোমবার পড়বে? ভগবান শিবকে জল নিবেদনের পদ্ধতি জানুন

শ্রীরামপুরে ‘অত্যাচারিত’ তৃণমূল কাউন্সিরের বিরুদ্ধে পুরসভার গেটে বিক্ষোভ বাসিন্দাদের