লাখে কিনে কোটিতে বেচলেন দুটি বিলাসবহুল ফ্ল্যাট, অর্থাভাবে ভুগছেন অক্ষয় কুমার?

সম্প্রতি মুম্বইতে পরপর দুটি আবাসন বিক্রি করে মোটা টাকা কামালেন অক্ষয় কুমার। প্রায় ৮৯% লাভ করলেন। বর্তমানে কেরিয়ারে খরা চলছে অভিনেতার।

Share:

নিজস্ব প্রতিনিধি: শুধু অভিনয়ের দিক দিয়েই নয়, ব্যবসার দিক দিয়েও পাকা মাথার পরিচয় দেন বলিউড অভিনেতারা। কেননা, একের পর এক সম্পত্তি কিনছেন এবং মোটা টাকায় বেচছেন। এদিক দিয়ে প্রথমেই রয়েছেন অমিতাভ বচ্চন, এরপরেই রয়েছেন অক্ষয় কুমার। সম্প্রতি মুম্বইতে পরপর দুটি আবাসন বিক্রি করে মোটা টাকা কামালেন অক্ষয় কুমার। প্রায় ৮৯% লাভ করলেন। বর্তমানে কেরিয়ারে খরা চলছে অভিনেতার। বলিউডের সবথেকে পরিশ্রমী অভিনেতা হলেও তাঁর কোনও ছবিই বক্সঅফিসে সাফল্য পাচ্ছে না। যদিও এ বছর তাঁর একাধিক ফ্র্যাঞ্চাইজি ছবি মুক্তি পেতে চলেছে। এত রোজগেরে সত্ত্বেও সম্প্রতি দুটি ফ্ল্যাট বিক্রি করে দিয়েছেন। তবে কী পকেটে টান ধরেছে তাঁর?

খবর অনুযায়ী, ২০১৭ সালে বোরিভালি পূর্বের ওবেরয় স্কাই সিটিতে ৩৪ তলায় একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছিলেন অভিনেতা। সম্প্রতি সেই আবাসনটি ৬.৬০ কোটিতে বিক্রি করেছেন খিলাড়ি কুমার। সরকারি নথি অনুসারে, তিনি সেই সময় আবাসনটি ২.৮২ কোটি টাকায় কিনেছিলেন। এছাড়াও ২০১৭ সালে ৬৭.১৯ লক্ষ টাকায় ১০৮০ বর্গফুট আয়তনের আরও একটি ফ্ল্যাট কিনেছিলেন অভিনেতা। শোনা গিয়েছে, গত ২০ মার্চ সেটিও বেচে দিয়েছেন ‘গোল্ড’ অভিনেতা। এবং কামিয়েছেন ৫.৩৫ কোটি টাকা। সুতরাং দুটি ফ্ল্যাট বিক্রি করে প্রায় ৮৯ শতাংশ লাভ করেছেন অভিনেতা।

এ নিয়ে ২০২৫ সালে তিনটি ফ্ল্যাট বেচলেন নায়ক। গত জানুয়ারিতে অভিনেতা তাঁর একটি জুহুর ফ্ল্যাট ৪.২৫ কোটি টাকায় বেচেছিলেন। তবে কী সত্যিই অর্থের টান ধরল টুইঙ্কেল খান্না এবং অক্ষয় কুমারের সংসারে? বোধ হয় নয়, বরং বলা যায়, কম দামে কেনা ফ্ল্যাটগুলি উপযুক্ত সময়ে বেশি দামে বেচে পাক্কা ব্যবসায়ীর মত কাজ করলেন খিলাড়ি কুমার। অভিনেতাকে পরবর্তীতে ‘কেশরি চ্যাপ্টার 2’-এ দেখা যাবে। কিছুদিন আগেই ছবির ঘোষণা করেছেন নির্মাতারা। পরিচালক করণ সিংহ ত্যাগী এটি তৈরি করছেন।

সাত বছরের রামিসাকে ধর্ষণের পর গলা কেটে খুন, গর্জে উঠলেন সাকিব-মাশরাফিরা

‘‌বিজেপিতে যোগ দেওয়ার জন্য লাইন দিয়ে আছেন তৃণমূলীরা’‌, বড় দাবি শমীকের

রবিবার বিশেষ পরিষেবা দিতে চলেছে কলকাতা মেট্রো, জেনে নিন সময়সূচী

ফ্রান্সে পৌঁছলেন ঐশ্বর্য, ফুল দিয়ে অভিনেত্রীকে স্বাগত ‘Cannes’-এর

ইংল্যান্ডের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা, ঠাঁই হল না এক ঝাঁক তারকার

ফের কালিয়াচক থেকে উদ্ধার ১১ লক্ষ টাকার জাল নোট,ধৃত ১

‘কষ্ট এখানেই শেষ নয়…’ মা হওয়ার পর মানসিক অবসাদ নিয়ে অকপট পরিণীতি

‘সার কিনতে দুর্নীতি হয়েছে, অডিট হবে’‌, বিস্ফোরক অভিযোগ তুললেন খাদ্যমন্ত্রী

‘‌শুভেন্দু বাংলাকে উন্নতির শিখরে পৌঁছবেন, আমি আত্মবিশ্বাসী’‌, সাক্ষাতের পর বার্তা রাজনাথের

প্রত্যেক বিধায়ককে নিজের এলাকায় চষে বেড়াতে হবে, নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

সাতসকালে শহরজুড়ে ইডির অভিযান, কোন মামলায় তল্লাশি?

১ জুন থেকে কত সংখ্যক সরকারি বাস চলবে? জানিয়ে দিল পরিবহণ দফতর

মহিলাদের অশ্লীল ভাষায় গালমন্দের অভিযোগে গ্রেফতার তৃণমূল কর্মী, উত্তেজনা পুখুরিয়ায়

তাইওয়ানের কাছে ১৪ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রি স্থগিত করল আমেরিকা